মহিলাদের ইতিকাফ সম্পর্কিত কিছু প্রয়োজনীয় মাসআলা
💢 মহিলাদের ইতিকাফের বিধানঃ রমযানের শেষ দশকের ইতিকাফ পুরুষের জন্য সুন্নতে মুয়াক্কাদা আলাল কিফায়া। অর্থাৎ মহল্লার মসজিদে পুরুষদের মধ্যে একজনও যদি ইতিকাফ করে তাহলে পুরো মহল্লাবাসী দায়মুক্ত হয়ে যাবে। আর নারীদের জন্য ইতিকাফ করা মুস্তাহাব। 💢 মহিলাদের ইতিকাফের স্থানঃ মহিলাদের নামাযের স্থান তাদের ঘরের অন্দরমহল; মসজিদ নয়। তারা ঘরে নামায পড়েও পুরুষদের মসজিদে নামায আদায়ের সমপরিমাণ সওয়াবের অধিকারী হন বলে সহীহ হাদীস দ্বারা প্রমাণিত। এ অর্থে মহিলাদের ঘর মসজিদের সদৃশ বলে পরিগণিত। তাই মহিলারা ঘরে তাদের নামায আদায়ের জন্য নির্ধারিত স্থানে ইতিকাফ করবেন। যদি আগে থেকেই ঘরে নামাযের জন্য কোনো স্থান নির্ধারিত না থাকে তাহলে ইতিকাফের জন্য একটি স্থান নির্ধারিত করে নিবেন। এরপর সেখানে ইতিকাফ করবেন। [হেদায়া ১/২৩০; ফাতাওয়া আলমগীরী ১/২১১] 💢 নারীর ইতিকাফ পুরুষের জন্য যথেষ্ট নয়ঃ রমযানের শেষ দশকে মসজিদে গিয়ে ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদা এর বিধান পুরুষদের জন্য, মহিলাদের জন্য নয়। সুতরাং মহিলারা চাই ঘরে ইতিকাফ করুক কিংবা মসজিদে পুরুষদের দায়িত্ব আদায় হবে না। এজন্য মহল্লার মসজিদে পুরুষদের মধ্য হতে একজনও যদ...