পোস্টগুলি

Affan Bin Sharfuddin লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

হানাফি মাযহাবের অনুসারীর অন্য মাজহাব অধ্যুষিত অঞ্চলে আসরের নামাজ পড়া প্রসঙ্গে

প্রশ্ন শায়েখ, আসরের ওয়াক্ত নিয়ে আমার একটা প্রশ্ন আছে। Affan Bin Sharfuddin হাফিজ্বাহুল্লাহ এক প্রশ্নের জবাবে বলেছেন, আসরের সময়ে আহলে হাদিস মসজিদে না যেতে কিংবা তাদের সঙ্গে জামায়াতে শরীক না হতে। আসরের সালাতের ওয়াক্ত নির্ধারণ তো ফিকহী ইখতিলাফি বিষয়। আমার জানামতে এই ব্যাপারে বাকি তিন মাজহাবের সঙ্গে হানাফি মাজহাবের ইখতিলাফ রয়েছে। সেক্ষেত্রে সেই ওয়াক্ত (বাকি তিন মাজহাব) অনুযায়ী সালাত পড়লে তো সালাত হয়ে যাওয়ার কথা। হারামাইনে হাম্বলি মাজহাব অনুসারে আসরের ওয়াক্ত নির্ধারণ হয়। আল্লাহ চাহে তো যদি কখনো হারামাইনে আসরের সালাত আদায় করার সৌভাগ্য হয় তখন আমরা কি জামায়াতে আদায় করবো না? উত্তর বিসমিল্লাহির রহমানির রহীম। মক্কা মদিনাতে থাকা অবস্থায় আপনাকে সেখানকার সময় অনুযায়ীই জামাতে শরীক হতে হবে। কারন যখন একাধিক মাযহাবের মতামত সামনে থাকে এবং নিজ মাযহাব অনুসরণের সুযোগ থাকে তখন মুকাল্লিদ পর্যায়ের মানুষদের জন্য নিজের মাযহাবের মতের উপরেই আমল করতে হবে। কিন্তু যেখানে নিজ মাযহাবের মতের উপরে আমল করা সম্ভব না বরং ভিন্ন মাযহাবের উপরে আমল করাই একমাত্র অপশন ও উত্তম হয়ে পড়ে তখন ভিন্ন মাযহাবের উপরে আমল করতে হবে। তাই দেশে ...

অর্থনৈতিক সমস্যার সময়ে পর্দাহীন অবস্থায় প্রাপ্তবয়স্কা ছাত্রীকে পড়ানো কি বৈধ হবে?

প্রশ্ন :  আসসালামু আলায়কুম অর্থনৈতিক সমস্যার সময়ে বাধ্য হয়ে প্রাপ্তবয়স্কা মেয়েদের পড়ানোর বিধান সম্পর্কে জানতে চাই। আমি টিউশনিতে কোন মেয়ে ছাত্রী পড়াই না। অনেকদিন যাবত এই অবৈধ বিষয়টি পরিত্যাগ করেছি।কিন্ত বর্তমানে আমি এমন অবস্থায় উপনীত হয়েছি যে, আমার একটা টিউশনিও নেই। ২-৩ মাস বেকার থাকার পর এখন একটা টিউশন পেয়েছি তাও একজন প্রাপ্তবয়স্কা ছাত্রীকে পড়াতে হবে। এক্ষেত্রে আমার জন্য কি করণীয়?  উত্তর :  ওয়ালাইকুমুসসালাম ওয়া রাহমাতুল্লাহ। একই জেণ্ডারের চিকিৎসকের অনুপস্থিতি হেতু চিকিৎসাগত প্রয়োজন বা অন্য কোন শরীয়ত অনুমোদিত ওযর ছাড়া কোন নারীকে তার গাইরে মাহরাম পুরুষ দেখতে পারবেনা। উপার্জনহীনতার সময়েও বেপর্দা অবস্থায় পড়া পড়ানো ওযরের অন্তর্ভুক্ত না। কারন সাধারণভাবে সুস্থ কোন মানুষের জন্য উপার্জনের পদ্ধতি পর্দাহীন পরিবেশে পড়ানোর মধ্যে সীমাবদ্ধ হতে পারেনা। সুস্থ মানুষের জন্য এ ছাড়া ভিন্ন পদ্ধতিতেও উপার্জন করা সম্ভব। আল্লাহ্ তায়ালা উপার্জনের জন্য আমাদেরকে মেধার পাশাপাশি শারিরিক শক্তিও দিয়েছেন। তাই মেধাকেন্দ্রিক শ্রমের (পড়ানো ও অন্যান্য) মাধ্যমে যদি বৈধ উপার্জনের পথ বন্ধ হয়ে যায় তাহলে হালাল পদ...

পুরুষদের প্যান্ট ভাজ করে নামাজ পড়া বিষয়ক বিভ্রান্তি নিরসন

বিসমিল্লাহির রহমানির রহীম। ( সম্প্রতি ফেসবুকের "নামাজে কাপ্লড় গুটাতে নিষেধাজ্ঞা" বিষয়ক একটি হাদিসের ভুল অর্থ প্রচার করে জনমনে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে। এব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন শ্রদ্ধেয় মুফতি আফফান বিন শরফুদ্দিন হাফি. ) কাপড় গুটানো সংক্রান্ত হাদিস পর্যালোচনা ও ভুল প্রয়োগের অবসান  ব্যাখ্যা-১  স্বাভাবিক অবস্থায় কাপড় গুটাতে কোন সমস্যা নেই। এই হাদিসে কাপড় গুটাতে নিষেধ করার অর্থ হচ্ছে নামায চলাকালীন অবস্থায় কাপড় না গুটানো। তাছাড়া এটা হাতের কাপড় গুটানোর ক্ষেত্রে প্রযোজ্য বলে বিপুল পরিমাণ ওলামায়ে কেরামের মতামত রয়েছে। আপনার দেয়া ফ্লায়ারটিতে আল হাদিস অ্যাপের রেফারেন্স ব্যবহার করা হয়েছে। সেখানে এই হাদিসের অনুবাদকরাও নামাযের মধ্যে গুটানোর বিষয়টি ব্র্যাকেটে লিখে দিয়েছেন।  ইব্‌নে ‘আব্বাস (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)  –কে সাতটি অঙ্গের সাহায্যে সাজদাহ্ করতে নির্দেশ দেয়া হয়েছে এবং চুল ও কাপড়গুলোকে গুটানো থেকে বারণ করা হয়। (সলাত রত অবস্থায়)। (ই.ফা. ৯৭৯, ই.সে. ৯৯০) সহিহ মুসলিম, হাদিস নং ৯৮৪ ব্যাখ্যা-২ কাপড় গুটিয়ে নামায পড়তে নিষেধ করা হয়েছে...