পোস্টগুলি

হায়াতুন্নবী লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

হায়াতুল আম্বিয়া বিষয়ে কয়েকটি প্রশ্ন ও তার জবাব

-মাওলানা তাহমীদুল মাওলা . [আকীদায়ে হায়াতুন্নাবী একটি শাশ্বত ও স্বীকৃত বিষয়। সম্প্রতি এ নিয়ে অহেতুক কিছু আক্রমনাত্মক বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। বিষয়টির স্বরূপ ও ব্যাখ্যায় গভীর ইলমী সূ²তা বিদ্যমান। শাস্ত্রীয় একটি বিষয় হওয়া সত্তে¡ও বিষয়টিকে সর্বসাধারণের জন্য সহজবোধ্য করে পেশ করার চেষ্টা করা হয়েছে এই নিবন্ধে। এতে পবিত্র কুরআন ও হাদীস শরীফের বিভিন্ন দলিল উল্লেখ করে ফুটিয়ে তোলা হয়েছে আকীদায়ে হায়াতুন্নাবীর সত্যতা এবং এর অস্বীকারকারীদের দাবির অসারতা। এটি এ লেখার দ্বিতীয় কিস্তি।] ১.‘হায়াতুল আম্বিয়া বা হায়াতুন্নবী’ পরিভাষাটা কি ভারতীয়? জনৈক ব্যক্তি বলেনÑ ‘হায়াতুন্নবী’ অর্থ সীরাতুন্নবী। মৃত্যু পরবর্তী বিশেষ জীবন অর্থে ‘হায়াতুল আম্বিয়া’ পরিভাষা নাকি ভারতীয়দের দেওয়া। আরব আলেমরা ‘হায়াতুল আম্বিয়া’ পরিভাষা বুঝেনই না। এ কারণে এ পরিভাষা পরিত্যাগ করা উচিত। আমি বলব যাদের এমন ধারণা রয়েছে তাদের জানা থাকা উচিত যে, নবীগণের কবরে জীবিত থাকা অর্থে ‘হায়াতুল আম্বিয়া’ পরিভাষাটির ব্যবহার অনেক পুরানা। হাজার বছর আগের হাদীস শাস্ত্রের ইমাম বাইহাকী রাহ. রচিত এ বিষয়ের গ্রন্থের নামই তো হল, ‘হায়াতুল ...

আকীদায়ে হায়াতুন্নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

-মাওলানা তাহমীদুল মাওলা . [আকীদায়ে হায়াতুন্নাবী একটি শাশ্বত ও স্বীকৃত বিষয়। সম্প্রতি এ নিয়ে অহেতুক কিছু আক্রমনাত্মক বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। বিষয়টির স্বরূপ ও ব্যাখ্যায় গভীর ইলমী সূ²তা বিদ্যমান। শাস্ত্রীয় একটি বিষয় হওয়া সত্তে¡ও বিষয়টিকে সর্বসাধারণের জন্য সহজবোধ্য করে পেশ করার চেষ্টা করা হয়েছে এই নিবন্ধে। এতে পবিত্র কুরআন ও হাদীস শরীফের বিভিন্ন দলিল উল্লেখ করে ফুটিয়ে তোলা হয়েছে আকীদায়ে হায়াতুন্নাবীর সত্যতা এবং এর অস্বীকারকারীদের দাবির অসারতা। এতে কিছু দীর্ঘ আরবী টীকা রয়েছে, যা তালিবুল ইলমদের জন্য যুক্ত করা হয়েছে।] গাইরে মুকাল্লিদ আলেম শায়খ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম সম্পাদিত ‘তাবলীগ জামাত ও দেওবন্দীগণ’ এবং মুরাদ বিন আমজাদ রচিত ‘সহীহ ‘আক্বীদার মানদণ্ড বেহেশতী জেওর’ বই দুটিতে তাদের ও দেওবন্দীদের যে আকীদা উল্লেখ করা হয়েছে তার সারসংক্ষেপ হল- (তাদের আকীদা) ১. বই দুটিতে কোথাও নবীগণ কবরে জীবিত একথা স্বীকার করা হয়নি। ২. নবীগণ কবরে জীবিত বিষয়ক হাদীসটিকে বিতর্কিত বলা হয়েছে। ৩. কবর থেকে সালাম শুনতে পাওয়াকে অস্বীকার করা হয়েছে এবং এ সংক্রান্ত হাদীসকে জা...