পোস্টগুলি

স্বপ্ন - ড্রিম লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

ইসতিখারার সুন্নত তরিকা + pdf

ছবি
মূলঃ আল্লামা মুফতি তাকি উসমানি অনুবাদঃ আলী হাসান উসামা  হামদ এবং সালাতের পর… قال   عبد   الله   بن   عمر  :  إن   الرجل   ليستخير   الله   فيختار   له   ،   فيسخط   على   ربه   ،   فلا   يلبث   أن   ينظر   في   العاقبة   فإذا   هو   قد   خار   له হাদিসটির উদ্দেশ্য উপরিউক্ত বর্ণনাটি আব্দুল্লাহ ইবনে উমর রা. এর উক্তি। [1]  তিনি বলছেন, অনেক সময় মানুষ আল্লাহ তাআলার কাছে ইসতিখারা করে— আমার জন্য যে বিষয়টি কল্যাণকর, তা-ই যেনো হয়। তখন আল্লাহ তাআলা তার জন্য সে বিষয়ের ফায়সালা করেন, যা তার জন্য কল্যাণকর। বাহ্যদৃষ্টিতে অনেক সময় বান্দার কাছে ফায়সালাকৃত বিষয়টির কল্যাণ ও যথার্থতা বোধগম্য হয় না। তখন সেই বান্দা নিজ প্রতিপালকের প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। সে তখন মন্তব্য করে বসে, আমি তো আল্লাহকে এ কথা বলেছিলাম যে, আমার জন্য কল্যাণকর বিষয় স্থির করে দিন। এখন নসিবে যা জুটলো, তা তো আমার কাছে ভালো মনে হচ্ছে না। উপরন্তু এতে তো আমার জন্য আরো কষ্ট এবং পেরেশানি। এর...

সহিহ আকাইদ কণিকা! (অধ্যায়ঃ আল্লাহকে স্বপ্নে দেখা)

ছবি
আল্লাহকে স্বপ্নে দেখা ও কিছু প্রশ্ন ------------ রাক্বাবাহ বিন মাসকালাহ (রহঃ) বলেন- আমি স্বপ্নে আল্লাহকে দেখলাম ও তাঁর সাথে কথা বললাম।। আল্লাহ আমাকে বললেন- আমার ইজ্জত ও জালালিয়তের কসম আমি ইব্রাহিম তায়িমী (রহঃ) এর স্বাগতম করবো।। সূত্রঃ মু'জামুল আওসাত- ৩য় খণ্ড ৩৭৯ পৃষ্ঠা, হাদিস-২৪৫৪।। লেখকঃ ঈমাম তাবারানী (রহঃ)।। _____________ গায়রে মুকাল্লিদ পীরদের কাছে প্রশ্নঃ ১.ঈমাম তাবারানী (রহঃ) এর এই কাহিনী বর্ণনা করার পর কি আক্বীদা সহিহ আছে?? ২. কোন সাহাবী থেকে আল্লাহকে স্বপ্নে দেখার বর্ণনা পাওয়া যায় না।। তাহলে জনৈক 'রাক্বাবাহ বিন মাসকালাহ' কিভাবে দেখলো?? নাকি ঈমাম তাবারানী (রহঃ) এই ভাবে ভেবে দেখেন নি!! ৩. আল্লাহর রাসূল (সঃ) তো কোন সাহাবীর জন্য এভাবে বলেন নি 'আল্লাহ তাকে স্বাগতম করবে' তাহলে জনৈক 'ইব্রাহিম তায়িমি' কি সাহাবী থেকে বেশি মর্যাদাবান হয়ে গেলেন?? নাকি ঈমাম তাবারানি (রহঃ) এভাবে চিন্তা করেন নি!! ৪. কোরআন বা সহিহ হাসান/মারফু মাওকুফ হাদিসের কোথা থেকে এই মূলনীতি বের করা হয়েছে যে কারামাত বা অলৌকিক অদ্ভুত ঘটনা দ্বারা কারো মর্যাদার তুলনামূলক...

(প্রসঙ্গ: স্বপ্ন যখন বাস্তব) আহলে হাদীস ভাইদের ফতোয়া চাই!

ছবি
আহলে হাদিস ভাইদের কাছে জানতে চাই এসব ঘটনা যাদের কিতাবে পাওয়া যায় তাদের ব্যাপারে ফতোয়া কি? -(১) স্বপ্নের মাঝে হত্যা করা! ============ সালাফের যুগে এক বিপথগামী ছিল, যে হযরত আবু বকর (রাঃ) ও হযরত উমর (রাঃ) কে দেখতে পারতো না।। একদিন ঐ বিপথগামী হযরত আবু বকর (রাঃ) এবং হযরত উমর (রাঃ) কে গালিগালাজ করা শুরু করলো।। তো জনৈক বুযুর্গের এই কাজ সহ্য হল না।। সে তার সাথে মারামারি করল।। রক্তাক্ত অবস্থায় ২ জন-ই পৃথক হল।। ঐ বুযুর্গ প্রচন্ডে কষ্টে ছিলেন (সাহাবীকে গালি দেয়ায়), তাই তিনি খাবার না খেয়ে ঐ অবস্থায় শুয়ে পড়লেন।। স্বপ্নে তিনি রাসূলুল্লাহ (সঃ) কে দেখতে পেলেন।। তিনি রাসূলুল্লাহ (সঃ) এর কাছে নালিশ করলেন- "অমুক আপনার সাহাবীদের গালি দেয়।।" রাসূল(সঃ) বললেন- "কাকে কাকে??" তিনি উত্তরে বললেন- "আবু বকর (রা) ও উমর (রা)" রাসূল(সঃ) তাকে স্বপ্নে একটা ছুরি দিয়ে বললেন "যাও ওর মাথা ফেলে দাও।।" স্বপ্নে সে ঐ অনুযায়ী-ই ঐ লোকের গলা কেটে হত্যা করল।। স্বপ্নের ভিতর-ই সে দেখল তার হাত রক্তে ভরে গেছে, তখন সে মাটিতে রক্তমাখা হাত মুছতে গেল, তখন-ই তার ঘুম ভেঙ্গে গেল।। ঘুম...

সহীহ বোখারীও কি স্বপ্নের কিতাব!???

ছবি
- শায়েখ হাসান মুহাম্মদ জামিল ১ . মুহাম্মাদ ইবনে ইসমাঈল ইমাম বোখারী রা. তুখোড় মেধাবী, ঈর্ষণীয় স্মরণশক্তির অধিকারী এক যুবক। হাদীস মুখস্ত করা ছিলো যার নেশা। লক্ষ লক্ষ হাদীস সংগ্রহ করেছেন দেশ-বিদেশ সফর করে। যাঁর হাদীস সংগ্রহে জীবনযুদ্ধে নেমেছিলেন সেই মহান হযরাতকেই দেখলেন একদিন স্বপ্নে। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, তাঁর গায়ে অবাঞ্চিত মাছি এসে বসতে চাচ্ছে, সেগুলো তাড়ানোর মহান খেদমত আঞ্জাম দিচ্ছেন ইমাম বোখারী রা.! স্বপ্নে কেউ রাসূলকে (সা.) দেখলে সে রাসূলকেই(সা.) দেখে, কারণ শয়তান রাসূলের (সা.) রূপ ধারণ করতে পারে না। ইমাম বোখারীর স্বপ্নও তাই সঠিক ছিলো। দুশ্চিন্তাগ্রস্ত ইমাম ছুটলেন উস্তাদের কাছে, কপালে চিন্তার রেখা; হায় কী দেখলাম!? উস্তাদে মুহতারাম মহান ছাত্রের স্বপ্ন শুনে যারপরনাই আনন্দিত, কারণ এ স্বপ্ন সাধারণ স্বপ্ন নয়; ভবিষ্যতের কর্মপন্থা নির্ধারন হয়েছে এ স্বপ্নে! এ যে চরম সৌভাগ্যের স্বপ্ন! নিজ ছাত্রের স্বাপ্নিক ভবিষ্যতের ইঙ্গিতবহ স্বপ্ন! উস্তাদ ব্যাখ্যা দিলেন; রাসূলের (সা.) নামে চালিয়ে দেওয়া জাল হাদীস হচ্ছে সেই মাছি, যা সহীহ হাদীসের সাথে মিশ...