পোস্টগুলি

বইপত্র - কিতাব লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

হজ, ওমরাহ এবং জিয়ারত বিষয়ক ফ্রি ইবুক এবং বইয়ের সংকলন

ছবি
এই প্রবন্ধের শুরুতে কিছু সচিত্র পিডিএফ গাইডের লিংক দেয়া হচ্ছে, যা সৌদি আরবের 'হজ ও উমরা মন্ত্রণালয়' থেকে প্রকাশিত। এসব মূলত উনাদের ওয়েবসাইটের আরবি গাইডগুলোরই অনুবাদ। স্বাভাবিকভাবে বাংলা গাইডগুলো সহজে খুঁজে পাওয়া যায় না, এই কারণে আমরা খুঁজে খুঁজে একত্রে সংকলন করলাম। আশা করি এটা আপনাদের জন্য উপকারী হবে। এবং প্রবন্ধের শেষদিকে প্রাসঙ্গিক কিছু বইয়ের লিংক দেয়া থাকবে, এসব আপনার নিকটস্থ ইসলামী বইয়ের দোকান অথবা রকমারি.কম থেকেও ক্রয় করতে পারবেন, কুরিয়ার/ডেলিভারি সার্ভিসের মাধ্যমে ওরা আপনার ঠিকানায় পাঠিয়ে দিবে। হজ্জ ও ওমরাহ বিষয়ে ফ্রি পিডিএফ ই-বুক ডাউনলোড  লক্ষণীয়ঃ   নিচে উল্লেখিত সরকারি গাইডগুলোর কোনো বিষয়ে যদি অস্পষ্টতা থাকে বা খটকা লাগে, তাহলে অভিজ্ঞ আলেম বা মুফতি সাহেবদের সহায়তা নিলে ভালো হবে। অথবা দ্বিতীয় সেকশনের বইগুলোও দেখতে পারেন। ১. সংক্ষিপ্ত ওমরাহ গাইড - ডাউনলোড ২. ইহরাম নির্দেশিকা - ডাউনলোড ৩. মসজিদুল হারাম গাইড - ডাউনলোড ৪. মসজিদে নববী গাইড - ডাউনলোড ৫. মসজিদে নববীর সেবাগুলো - ডাউনলোড ৬. মক্কার নিকটের দর্শনীয় স্থান - ডাউনলোড ৭. মদিনার নিকটের দর্শনীয় স্থান - ডাউনল...

প্রিয় বই: সাত যুবকের গল্প (রিভিউ + পিডিএফ)

ছবি
..আমরা মনে করি শরীয়তের পরিভাষায় ইসলামের বিধান বলতে দুটি বিষয়ই আছে। ইমান ও কুফর, হালাল - হারাম, জায়েজ - নাজায়েজ। এর বাইরে অন্য কিছু আমাদের মাথায় আসেনা। অথচ এর বাইরেও অনেক বিষয় আছে যাকে কুফর কিংবা হারামও বলা যায়না- বলা যায়না হালাল কিংবা বৈধও। তবে এসব বিষয়কেও দুই ভাগে ভাগ করা যায়। এক. আল্লাহ তা'আলার পছন্দনীয় আর দুই. আল্লাহ তা'আলার অপছন্দনীয় বিষয়। এ কথা কোরআন কারিমের অধ্যয়ন, হাদীসে পাকের নির্দেশনা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর স্বভাব-চিন্তা এবং সাহাবায়ে কিরামের চিন্তাধারার আলোকে জানতে পারি। আমরা এসবের ঘনিষ্ঠ পাঠ ও নিবিড় অধ্যবসায় থেকে বুঝতে পারি, ইমান ও কুফর, হালাল ও হারাম, জায়েজ ও নাজায়েযের বাহিরেও কিছু বিষয় রয়েছে। আর তাহলো, জীবনযাপন এর পদ্ধতি, জীবনের ধরণ-স্টাইল, আকার-আকৃতি, চরিত্র-বৈশিষ্ট্য, পার্থিব জীবনের সাজসজ্জা ইত্যাদি। -------- - পৃষ্ঠা ৫২-৫৩, সাত যুবকের গল্প শর্ট রিভিউঃ সাত যুবকের গল্প সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ.-এর রচিত সেরা গ্রন্থগুলোর একটি। যারা নতুনভাবে দীনের পথে আসছেন, এখনও অভ্যস্ত হয়ে উঠেননি। অথবা অন্য কোনো ধর্মের কেউ; যিনি ইসলাম সম্পর্কে ...

আকিদা বিষয়ক গুরুত্বপূর্ণ কিতাবের তালিকা

বাংলাদেশের একজন বিশিষ্ট আলেম আকিদা বিষয়ে অধ্যয়নের জন্য কিছু কিতাবের নাম চেয়েছিলেন। গুরুত্বপূর্ণ যেসকল কিতাবের নাম এই মুহূর্তে মনে পড়েছে, সেগুলো লিখেছি। প্রায় সবগুলো কিতাবই ইন্টারনেটে পাওয়া যাবে। আরবীতে লিখে সার্চ দিলেই হবে। আকিদা বিষয়ে অধ্যয়নে আগ্রহী তালিবে ইলম বা আলেমদের জন্য এটি  উপকারে আসবে বলে আশা করি। ১. আত-তাজসীম ওয়াল মুজাসসিমা, আব্দুল ফাত্তাহ কিদ্দিশ আল-ইয়াফেয়ী। ২. আল-কাশিফুস সগীর আন আকাইদি ইবনে তাইমিয়া, সাইদ আব্দুল লতিফ ফুদা (জরুরি পাঠ্য) ৩. আশ-শরহুল কাবীর আলাল আকিদাতিত ত্বাহাবীয়া, সাইদ আব্দুল লতিফ ফুদা (জরুরি পাঠ্য) ৪. বারাআতুল আশআরিয়্যীন মিন আকাইদিল মুখালিফীন (জরুরি পাঠ্য) ৫. আল-আকিদা ও ইলমুল কালাম, আল্লামা যাহেদ আল-কাউসারী রহ. ৬. দাফউ শুবাহিত তাশবীহ বি আকুফ ফিত তানজীহ, ইবনুল জাওযী রহ. ৭. দাফউ শুবাহি মান শাব্বাহা ও তাম্মাররদা ৮. আর-রদ্দুল ইসলামী আল-মুমতাজ (জরুরি পাঠ্য) ৯. আহলুস সুন্নাতিল আশাইরা, শাহাদাতু উলামাইল উম্মাহ (জরুরি পাঠ্য) ১০. মানহাজুল আশাইরা বাইনাল হাকিকাতি ওয়াল আওহাম ১১.   সহীহু শরহি আকিদাতিত ত্বাহাবীয়া, শায়খ হাসান বিন আলী আস-সাক্কাফ, ...

ডাউনলোড করুন (ইফা) তাফসীরে ইবনে কাসীর ঝকঝকে নতুন পিডিএফ! (১-১১ খণ্ড)

ছবি
আলহামদুলিল্লাহ। আল্লাহর অসীম রহমতে প্রকাশিত হল তাফসীরে ইবনে কাসীর ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদের ঝকঝকে, তকতকে, ক্লিয়ার পিডিএফ! পিডিএফগুলোতে ইন্টারেক্টিভ লিংক যোগ করার জন্য ওয়ে টু জান্নাহ টিমের ভাইদেরকে ধন্যবাদ। শীঘ্রই তাফসীরে ইবনে কাসীরের ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদের ডাটাবেস, অ্যাপ তৈরির কাজও শুরু করা হবে ইন শা আল্লাহ। তাই অনুরোধ করবো, অন্য কোনো ভাই যেন এর ডাটাবেস তৈরির উদ্যোগ না নেন। কারণ, একই কাজ দুইবার করে তো লাভ নেই। পিডিএফগুলো ডাউনলোড করুন ও শেয়ার করুন। তবে যেসব ভাই নিজেদের সাইটে পিডিএফগুলো শেয়ার করবেন, তাদের কাছে অনুরোধ করব, পিডিএফগুলোতে যেন কোনো সাইটের ট্যাগ না লাগানো হয়। এখন পিডিএফগুলোতে কোনো ট্যাগ নেই, এটাই ভালো। লক্ষণীয়ঃ এখন আর্কাইভ.অর্গ বাংলাদেশে ব্লক করা, এজন্য ডাউনলোড করতে চাইলে ভিপিএন ব্যবহার করতে হবে। Download & Share Tafseer Ibn Kaseer bangla (islamic foundation): ১ম খণ্ড: 31.8 MB https://archive.org/download/TafsirIbnKathirIFB/Tafsir%20Ibn%20Kathir%20IFB%201st%20Part.pdf ২য় খণ্ড: 31.3 MB https://archive.org/download/TafsirIbnKathirIFB/Tafsir%20Ibn%20Ka...

ডাউনলোড করুন মাকতাবায়ে শামেলা লেটেস্ট ভার্শন (মোবাইল এবং পিসির জন্য)

ছবি
এণ্ড্রয়েড এবং পিসিতে কিভাবে মাকতাবা শামেলা (Maktaba Shamela) ব্যবহার করবেন? আলহামদুলিল্লাহ্। অবশেষে মাকতাবা শামেলা (Maktaba Shamela) এর উইণ্ডোজ এবং এণ্ড্রয়েড উভয় ভার্সনই অসংখ্য কিতাবাদি সহ সফল ভাবে আপলোড করতে সক্ষম হয়েছি, আলহামদুলিল্লাহ্। এণ্ড্রয়েড এবং পিসির জন্য মাকতাবা শামেলা সকল কিতাবসহ কোথা থেকে ডাউনলোড করবেন এবং কিভাবে ইন্সটল করে ব্যবহার করবেন তা নিচে দেয়া হলোঃ মাকতাবায়ে শামেলা ৩.৪৮ সম্পুর্ণ ডাউনলোড [ মাকতাবা শামেলা - এণ্ড্রয়েড ভার্সন ] এণ্ড্রয়েডের ভার্সনের জন্য আপনার মোবাইলে কমপক্ষে প্রায় ১৪ জিবি ফাঁকা মেমোরীর প্রয়োজন হবে। ► মাকতাবা শামেলা এণ্ড্রয়েড ভার্সন প্লেস্টোরেঃ https://play.google.com/store/apps/details?id=shamela.ws ► অথবা APK ডাউনলোড http://www.mediafire.com/file/ysew9t29kz8iuuv/shamela_android_v9.5.apk ► সমস্ত কিতাবাদিঃ http://www.mediafire.com/file/j7nngaahfnqvzc0/shamela.ws.7z ইন্সটল দেয়ার নিয়মবলীঃ ১। প্রথমে উপরের ২টি ফাইল ডাউনলোড করুন। ২। মাকতাবা শামেলা এপটি এণ্ড্রয়েডে ইন্সটল করে নিন। ৩। সকল কিতাবাদিগুলো আনজিপ করে sdcard এ রাখুন। ৪। সবশেষে মাকতা...

ডাউনলোড করুন আলকাউসার এর পুরাতন অফলাইন ভার্শন (মাত্র ১৪ এমবি)

ছবি
ডাউনলোড করে নিন alkawsar.com ওয়েবসাইটের অফলাইন ভার্শন, মাত্র ১৪ এমবি। আর এপ্রিল ২০০৮ থেকে মে-জুন ২০১৭ পর্যন্ত মাসিক আলকাউসারের সবগুলো সংখ্যা পড়ুন অফলাইনে... নতুন ২০২৪এর আপডেট দেখুন এখানে ক্লিক করে সাইজঃ ১৪ এমবি সর্বশেষ আপডেটঃ ২০ জুলাই ২০১৭ ডাউনলোড লিংক Google Drive: https://goo.gl/GXx47k Media Fire: https://mediafire.com/?cdukrvi405jqmje দ্রষ্টব্যঃ ফাইল ডিকমপ্রেস করার জন্য ২৭৫ এমবি যায়গা খালি রাখুন। এরপর পিসিতে Winrar / 7zip সফটওয়্যার আর এন্ড্রয়েডে zArchiver অ্যাপ ব্যবহার করুন। ট্যাগঃ আল কাউসার ডাউনলোড, মাসিক আল-কাউসার ওয়েবসাইট ডাউনলোড, মাসিক আল-কাউসার ওয়েবসাইট অফলাইন ডাউনলোড, আল-কাউসার অফলাইন, আল-কাউসার লেটেস্ট অফলাইন, monthly alkawsar offline, monthly alkawsar latest offline, alkawsar.com latest offline, alkawsar 2017 offline.

একই দিনে রোজা ও ঈদ বিষয়ে মাসিক আল কাউসারের ২৫টি প্রবন্ধের আর্কাইভ

ডাউনলোড করে নিন একই দিনে রোজা ও ঈদ বিষয়ে মাসিক আল কাউসারের ২৫টি প্রবন্ধের আর্কাইভ ই-বুক ---------- বক্ষ্যমাণ গ্রন্থে একই দিনে রোজা এবং ঈদ বিষয়ে উস্তাযুল আসাতিযা মুহতারাম মাওলানা আব্দুল মালেক হাফিযাহুল্লাহুর ২৫টি প্রবন্ধ একত্র করা হয়েছে। যা প্রথমতঃ আগস্ট-২০১৩ (শাওয়াল ১৪৩৪) থেকে ডিসেম্বর-২০১৫ (সফর ১৪৩৭) পর্যন্ত ধারাবাহিক ২২টি পর্বে মাসিক আল-কাউসারে প্রকাশিত হয়েছে। এরপর রয়েছে ২০১৭ সনের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে প্রকাশিত দুটি সম্পূরক প্রবন্ধ। সব মিলিয়ে ৫৬০ পৃষ্ঠা। তবে সবার প্রথমে রয়েছে মে-২০১৭ তে প্রকাশিত প্রবন্ধটি। যা ৪৭ পৃষ্ঠা। পুরো সাড়ে পাঁচশত পৃষ্ঠা পড়ার ধৈর্য যাদের নেই, তাঁরা ‘মোটামুটি’ হিসেবে প্রথম লেখাটি পড়লেই চলবে ইনশাআল্লাহ। তবে বিস্তারিত জানতে আর এবিষয়ে প্রকাশিত বিভ্রান্তিকর বইগুলোর পর্যালোচনা দেখতে আমাদেরকে পুরোটাই পড়তে হবে। ব্যপারটা কিছুটা কিফায়াতুল মুনতাহি এবং হিদায়াহ এর মত। তবে লক্ষণীয় বিষয় হচ্ছে, হালাতের তাকাযায় ই-বুকটি সংকলন করা হয়েছে এবং এজন্য ইজাযত নেয়া হয়নি। আমরা অবশ্যই এব্যাপারে সার্বিক বিশ্লেষনধর্মী পূর্ণাঙ্গ একটি পুস্তকের প্রত্যাশী। আশা করি উলামা হযর...

আয়েশা রা. এর বয়স সংক্রান্ত বুখারীর হাদিস কি সহীহ নয়?

ছবি
  ইমরান নজর হোসেনের মুরিদরা সহ, কেউ কেউ সহীহ বুখারীর সেই হাদিসটিকে জাল বলে থাকেন, যেখানে আয়েশা রা. এর ভাগিনা উরওয়া বর্ণনা করেছেন, উনার খালা আয়েশা রা. বলেছেন 'রাসূল স. এর সাথে আমার আকদ ৬ বছর বয়সে হয়েছিলো, এবং ৯ বছর বয়সে রাসুল স. এর ঘরে গিয়েছি..' (হাদিসের সারকথা) . তারা এই হাদিসকে অস্বীকার করেন, অথচ হাদিসের সনদ সম্পূর্ণ সহীহ। এবং বুখারী ছাড়াও প্রায় সব নির্ভরযোগ্য হাদিসের কিতাবেই এর শাওয়াহেদ আছে। এই হাদিস অস্বীকার করার ক্ষেত্রে ইমরান নজর হোসেনের ভক্তদের নিকট গ্রহণযোগ্য কোনো দলিল নেই, স্রেফ যুক্তি ছাড়া! উনারা লজিকের ধোঁকায় পড়ে আজ মাশহুর সহীহ হাদিস অস্বীকার করে বসেছেন। এবং সালাফে সালেহিনের মতবিরুদ্ধ নতুন মতবাদ প্রচারে লিপ্ত হয়েছেন। . মাননীয় স্পিকার! এবার কি উনাদের পথভ্রষ্ট বলতে পারি? . যাহোক, তারা নিজেদের মত প্রচার করতে গিয়ে কিছু কাটছাঁট রেফারেন্স আর যুক্তি পেশ করে থাকে, এবিষয়ক বিভ্রান্তি নিরসন করতে কয়েকবছর আগে হাটহাজারির উলুমে হাদিস অনুষদে একটি আবেদন এসেছিলো। প্রশ্নটি করেছিলেন অনলাইনের পরিচিত মুখ ফারাবী ভাই, আর মুহতারাম সাইফুল্লাহ খান ভাই উত্তর দিয়েছিলেন। সত্...

সাধারণ মানুষের অধ্যয়নযোগ্য কিতাবের তালিকা

সমস্যা : হুযুর আমি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র। আমি ইসলামী জীবন যাপন করতে খুবই আগ্রহী ও ইসলামী শরীয়ত মেনে চলার চেষ্টা করি। কিন্তু ওলামায়ে কেরামের সাথে আমাদের সম্পর্ক না থাকার দরুণ আমরা ইসলাম সম্পর্কে পূর্ণরূপে জেনে মানতে পারি না। কিন্তু আমার জানা মতে অন্য দেশের ছাত্ররা ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখা ও তাদের কিতাবাদি অধ্যয়নে রাখার কারণে অনেক ধর্মপরায়ণ। আর আমাদের বাংলাদেশে কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যা কিছু অধ্যয়ন করে তা অধিকাংশই ভ্রান্ত লেখকদের বই। তাই হুযুরের কাছে আমার সনির্বন্ধ আবেদন বাংলা ভাষায় ‘ইসলামী জীবন ব্যবস্থার’ উপর হক্কানী ওলামায়ে কেরামের লিখিত একটি বিস্তারিত তালিকা দিয়ে দ্বীনী ইলম অন্বেষণের পথে আমাদের সহায়তা করবেন বলে আশা রাখি। - মুহাম্মাদ মাজহারুল ইসলাম . জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয় . পরামর্শ : দ্বীনের সঠিক বোধ ও জ্ঞান অর্জনের জন্য এবং দ্বীনের উপর অটল-অবিচল থাকার জন্য জরুরি হল, আহলে হক আলেমদের এবং আল্লাহ ওয়ালাদের সাথে সুসম্পর্ক রাখা এবং তাঁদের পরামর্শ অনুসারে চলা। এর পাশাপাশি তাদের পরামর্শ ও তত্ত্বাবধানে দ্বীনী গ্রন্থ ও বই-পুস্তক অধ্যয়ন করাও জরুরি। গ...

সংগ্রহে রাখুন চমৎকার একটি বই- নবীজীর নামাজ

ছবি
নামাজ পড়া আমাদের ওপর যেমন আবশ্যক তেমনি নামাজ পড়ার নিয়ম-কানুন জানাও আমাদের জন্য আবশ্যক। কে না চায় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত নামাজ পড়তে? আর সেটা যদি কোরআন হাদিসের বিস্তারিত রেফারেন্সসহ শিখে নেয়া যায় তাহলে তো সোনায় সোহাগা। এক্ষেত্রে ড. শাইখ মুহাম্মদ ইলিয়াস ফয়সাল এর নবীজীর নামাজ বইটি আপনার সহায়ক হবে ইনশাআল্লাহ্‌...  তাহলে ডাউনলোড করে নিন কোরআন ও সহীহ হাদিসের আলোকে সুন্নাহ অনুযায়ী নামাজ বিষয়ক বই নবীজীর নামাজ   মুল ড. শাইখ মুহাম্মদ ইলিয়াস ফয়সাল মদীনা মুনাওয়ারাহ সম্পাদনা ও ভূমিকা মাওলানা মুহাম্মদ আব্দুল মালেক ছাহেব আমিনুত তা'লিমঃ মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়া, ঢাকা খতিবঃ শান্তিনগর আজরুন কারীম জামে মসজিদ, ঢাকা তত্বাবধায়কঃ মাসিক আল কাউসার, ঢাকা অনুবাদ মাওলানা মুহাম্মদ যাকারিয়া আবদুল্লাহ মুদাররিসঃ মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়া, ঢাকা খতীবঃ আফতাবউদ্দীন জামে মসজিদ, পল্লবী, ঢাকা সহ-সম্পাদকঃ মাসিক আল কাউসার, ঢাকা ================================= ডাউনলোডঃ **গুগল ড্রাইভ লিংকঃ https://goo.gl/md2LEv **মিডিয়াফায়ার লিংকঃ http://mediafire.com/?lvo6fluc...

সংগ্রহে রাখুন ই-বুকঃ কুরআন-সুন্নাহের আলোকে কারামত

ছবি
**** কিতাবের নামঃ কুরআন-সুন্নাহের আলোকে কারামত **** লেখকঃ শায়খ ইজহারুল ইসলাম আল-কাউসারী **** সংকলন ও বিন্যাসঃ আহ্‌নাফ বিন আলী আহ্‌মাদ """""""""""""""""""""""""" """""""""""""""""""""""""" """""""""" কিতাবটি ১২০ পৃষ্ঠার কাছাকাছি। বেশ দলিল সমৃদ্ধ । সূচিপত্রটি বেশ যত্নের সাথে তৈরি করা হয়েছে। একনজরে সূচিপত্র দেখে নিলে বইটির গুরুত্ব সম্পর্কে ধারণা চলে আসবে ইনশাআল্লাহ। কারামত সম্পর্কে সঠিক এলেম জানার পর আশা করি তাকফীর করতে অভ্যস্থ এমন অনেক শায়খ থেকে অনেকেই মুখ ফিরিয়ে নিবে। আর না নিয়ে উপাই বা কি ??? যারা অসম্পূর্ণ এলেমের উপর ভিত্তি করে নিজেদের খুব হক মনে করে আর আহলে হকদের তাকফির করে বেড়ায় তাদের থেকে এলম সেখা আর হাতুড়ে ডাক্তার দিয়ে দাঁতের চিকিৎসা করানো একই কথা।  ডা...

E-book: কোয়ান্টাম মেথড: ঈমান ধ্বংসকারী একটি ফাঁদ

ছবি
আসসালামু আলাইকুম, কোয়ান্টাম মেথডের কাজকর্মে ইসলামিক বিভিন্ন পরিভাষা বা কথাবার্তার ব্যাবহার দেখে অনেক ভাইকেই বিভ্রান্ত হতে দেখা যায়। আবার অনেকে এমন আছেন, যারা ব্যাপারটাকে পছন্দ করেন না। তবে স্পষ্ট  দলিল-প্রমাণ না থাকার কারণে অন্যকে সাবধান করতেও পারেননা। আবার অনেকে শুধু ব্যাপারটা সম্পর্কে কোরআন সুন্নাহর আলোকে বিস্তারিত জানতে চান মাত্র। আপনাদের সবার জন্যই আমাদের এই উপস্থাপনা। এই ই-বুক এর লেখাগুলো মূলত মাসিক আলআবরার-এ ২০ পর্বে ধারাবাহিকভাবে প্রকাশিত একটি গবেষণা প্রবন্ধের সংকলন মাত্র। লিখেছেন উস্তায মুফতী শরীফুল আজম। তাহলে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করে ফাইলটি ডাউনলোড করে নিন... আর আপনার দুয়ায় আমাদেরকে ভুলবেন না যেন.... নামঃ কোয়ান্টাম মেথড: ঈমান ধ্বংসকারী একটি ফাঁদ (Quantum method- the destroyer of iman) সাইজঃ ৩.৭৪ এমবি ডাউনলোড লিংকঃ গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই শেয়ার করবেন।  আল্লাহ হাফেজ