পোস্টগুলি

Maksudul Hakim লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

মৃত এর জন্য কোরআন পড়া

আলী বিন মুসা হাদ্দাদ (রহঃ) বলেন, আমি, ইবনে কুদামা (রহঃ) এবং ঈমাম আহমদ বিন হাম্বল (রহঃ) এক দাফন কার্যে গিয়েছিলাম।। দাফন-কাজ শেষ হতে আমরা দেখলাম এক ক্ষীণদৃষ্টির বা অন্ধ লোক কবরের কাছে (মৃতের জন্য) কোরআন পড়ছে।। তাকে ঈমাম আহমদ বিন হাম্বল (রহঃ) বললেন- কবরের পাশে মৃতের জন্য কোরআন পড়া বিদ'আত।। তখন ইবনে কুদামা (রহঃ) বলেন- আপনি (আহমদ) মুবাশশির হালবী সম্পর্কে কি বলেন?? ঈমাম আহমদ (রহঃ) তিনি তো নির্ভরযোগ্য।। এবার ঈমাম আহমদ (রহঃ) জিজ্ঞেস করলেন- আপনি তার থেকে কোনো রেওয়ায়াত লিখেছেন কী?? তখন ইবনে কুদামা (রহঃ) বলেন- হ্যাঁ, মুবাশশির হালবী শুনেছেন আব্দুর রহমান ইবনে আলা ইবনে লাজলাজ থেকে তিনি তার পিতা সাহাবী আলা ইবনে লাজলাজ (রাঃ) থেকে শুনেছেন- তিনি (সাহাবী) তার দাফনের পর তার মাথার কাছে সূরা বাকারার শুরুর ও শেষের আয়াতগুলো পড়ার জন্য অসিয়ত করেছেন, এবং এমনটি করতে হযরত ইবনে উমর (রাঃ)-ও অসিয়ত করে গেছেন।। তখন ঈমাম আহমদ (রহঃ) তখন-ই আরেকজনকে বললেন- "যাও গিয়ে ঐ অন্ধকে কোরআন থেকে পড়তে বলো" কিতাবুর রূহ - ১১ পৃষ্ঠা লেখক- আল্লামা ইবনুল কাইয়্যিম (রহঃ) ----- উপরোক্ত বর্ণনাটি হাদিসের গ্রন্থাদিতে পাওয়া যায়...

সহিহ কিচ্ছা সমগ্র (অধ্যায়ঃ ইবনে তাইমিয়া রহ.)

ছবি
[১] আল্লামা ইবনে তাইমিয়া (রহঃ) কতৃক স্বপ্নে স্বপ্নে জটিল মাস'আলা এর সমাধান প্রদান --------------------- যারা আল্লামা ইবনে তাইমিয়া (রহঃ) কে মানতো না, তারা আমাকে বলেছে- "আমরা তাঁকে (ইবনে তাইমিয়া) স্বপ্নে দেখেছি এবং ফারায়েয (সম্পত্তি ভাগ বন্টন) সংক্রান্ত মাসায়েল নিয়ে কিছু জটিল জটিল প্রশ্ন তাঁকে জিজ্ঞেস করেছি।। তিনি সেগুলোর সঠিক সমাধান আমাদের বলে দিয়েছেন।।" ইবনুল কাইয়্যিম (রহঃ) আরো বলেন- মোট কথা এই বিষয়টি (স্বপ্নে বুযুর্গদের দ্বারা বিভিন্ন সমস্যার সমাধান দেয়া) কেবল ঐ ব্যক্তি-ই অস্বীকার করতে পারে যে রূহ এর প্রকৃত অবস্থা এবং রূহের আহকাম সম্পর্কে অজ্ঞ।। সূত্রঃ কিতাবুর রূহ- ৫০ পৃষ্ঠা।। লেখকঃ আল্লামা ইবনুল কাইয়্যিম (রহঃ)।। __________________ ফুটনোটঃ  মাকতাবা এ শামেলা এর বিন্যাস খুলে দেখা যেতে পারে, এই "কিতাবুর রূহ" একটি "আক্বীদার" কিতাব।। কোন ফিক্বহ বা ফাযায়েলের কিতাব নয়।। [২] দীর্ঘদিন না খেয়ে থাকা... ------------ আল্লামা ইবনে তাইমিয়া (রহঃ) লেখেন- ইব্রাহিম তায়িমি (রহঃ) ১-২ মাস পর্যন্ত কিছুই খেতেন না। - মাজমুয়া ফাতাওয়া- ১১ খণ্ড ২৮২ ...

হায়াতে খিযির আলাইহিস সালাম

ছবি
[১] ঈমাম নববী (রহঃ) "ফাযায়েলে খিযির (আঃ)" অধ্যায়ে লেখেন- জমহুর উলামাদের মন্তব্য হচ্ছে খিযির (আঃ) জীবিত এবং আমাদের মাঝেই রয়েছেন। সম্মানিত সুফিগনের নিকট এবং সালেহীনদের (নেককার) ঐক্যমত হচ্ছে যে তিনি (খিযির) জীবিত আছেন। এর এরকম ঘটনা মশহুর এবং প্রতিষ্ঠিত যে এগুলোকে ছোট করে দেখার অবকাশ নেই। অনেকেই তাকে (খিযির) দেখেছেন, তার সহায়তা পেয়েছেন, তাকে প্রশ্ন করে উত্তর পেয়েছেন। আর তাকে (খিযির) মুকাদ্দাস মাক্বামে প্রতিষ্ঠিত পাওয়া যায়।  ---- সূত্রঃ শরহে সহিহ মুসলিম - ১৫ খণ্ড, ১৩৫-৩৬ পৃষ্ঠা লেখকঃ ঈমাম নববী (রহঃ) বড় করে দেখতে ক্লিক করুন [২]  বিখ্যাত ফক্বীহ মুফাসসির এবং মুহাদ্দিস ঈমাম কুরতুবী (রহঃ) খিযির (আঃ) সম্পর্কে ২টি মত বর্ণনা করেন - ১ম মত উনি মারা গেছেন, ২য় মত হল তিনি জীবিত আছেন। এরপর ঈমাম কুরতুবী (রহঃ) বলেন- ২য় মতটিই প্রাধান্য প্রাপ্ত অভিমত, অর্থাৎ খিযির (আঃ) জীবিত আছেন। ---- সূত্রঃ তাফসির এ কুরতুবী - ১৫ খণ্ড, ৩৬০ পৃষ্ঠা বড় করে দেখতে ক্লিক করুন [৩] কিতাবুল আফসাহ তে অনেক চমৎকার বর্ণনা আছে- সেখানে বলা আছে," হযরত মুসা (আঃ) এর সময়ে যেই খিযির এর সাথে ত...

সহিহ আকাইদ কণিকা! (অধ্যায়ঃ মৃত্যু ও কবর) কিস্তি-২

ছবি
<< প্রথম পর্ব দেখুন [৬] গায়রে মুকাল্লিদদের কাঠগড়ায় ইবনে কাসীর রহ. --------- একদা আমি নবী করীম ﷺ -এর রওযা মুবারকের কাছে উপবিষ্ট ছিলাম ৷ এমন সময়ে সেখানে এক বেদুঈন আগমন করল! সে বলল, হে আল্লাহর রাসূল ! আপনার উপর শান্তি বর্ষিত হোক ৷ আল্পাহ তা'আলা বলেছেন - وَلَوْ أَنَّهُمْ إِذ ظَّلَمُوا أَنفُسَهُمْ جَاءُوكَ فَاسْتَغْفَرُوا اللَّهَ وَاسْتَغْفَرَ لَهُمُ الرَّسُولُ لَوَجَدُوا اللَّهَ تَوَّابًا رَّحِيمًا [٤:٦٤] অর্থঃ আর যখন তারা নিজেদের উপর যুলুম করে ফেলে, তারা যদি আপনার কাছে উপস্থিত হয় আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার আশায় আর আপনি (রাসূল) যদি তাদের জন্য ক্ষমা চান, তাহলে নিশ্চয় আল্লাহ তাদের ক্ষমা করবেন, আল্লাহ ক্ষমাশীল দয়ালু] [সূরা নিসা, আয়াত ৬৪] এরপর বললো-’আমি নিজে নিজ অপরাধের জন্যে আমার প্ৰতিপালক প্রভু আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করিতেছি আর তাহার কাছে আমার জন্যে ক্ষমা প্রার্থনা করিতে আপনার নিকট আবেদন জানাইতেছি। অতঃপর সে নিম্নোক্ত চরণ কয়টি অবৃত্তি করল- يا خير من دفنت بالقاع اعظم فطاب من طيبهن لقاع والاكم نفسى الفداء القبر انت ساكنه فيه الفات وفيه الجود والكرم ...

সহিহ আকাইদ কণিকা! (অধ্যায়ঃ আল্লাহকে স্বপ্নে দেখা)

ছবি
আল্লাহকে স্বপ্নে দেখা ও কিছু প্রশ্ন ------------ রাক্বাবাহ বিন মাসকালাহ (রহঃ) বলেন- আমি স্বপ্নে আল্লাহকে দেখলাম ও তাঁর সাথে কথা বললাম।। আল্লাহ আমাকে বললেন- আমার ইজ্জত ও জালালিয়তের কসম আমি ইব্রাহিম তায়িমী (রহঃ) এর স্বাগতম করবো।। সূত্রঃ মু'জামুল আওসাত- ৩য় খণ্ড ৩৭৯ পৃষ্ঠা, হাদিস-২৪৫৪।। লেখকঃ ঈমাম তাবারানী (রহঃ)।। _____________ গায়রে মুকাল্লিদ পীরদের কাছে প্রশ্নঃ ১.ঈমাম তাবারানী (রহঃ) এর এই কাহিনী বর্ণনা করার পর কি আক্বীদা সহিহ আছে?? ২. কোন সাহাবী থেকে আল্লাহকে স্বপ্নে দেখার বর্ণনা পাওয়া যায় না।। তাহলে জনৈক 'রাক্বাবাহ বিন মাসকালাহ' কিভাবে দেখলো?? নাকি ঈমাম তাবারানী (রহঃ) এই ভাবে ভেবে দেখেন নি!! ৩. আল্লাহর রাসূল (সঃ) তো কোন সাহাবীর জন্য এভাবে বলেন নি 'আল্লাহ তাকে স্বাগতম করবে' তাহলে জনৈক 'ইব্রাহিম তায়িমি' কি সাহাবী থেকে বেশি মর্যাদাবান হয়ে গেলেন?? নাকি ঈমাম তাবারানি (রহঃ) এভাবে চিন্তা করেন নি!! ৪. কোরআন বা সহিহ হাসান/মারফু মাওকুফ হাদিসের কোথা থেকে এই মূলনীতি বের করা হয়েছে যে কারামাত বা অলৌকিক অদ্ভুত ঘটনা দ্বারা কারো মর্যাদার তুলনামূলক...

সহিহ আকাইদ কণিকা! (অধ্যায়ঃ মৃত্যু ও কবর) কিস্তি-১

ছবি
[১] মৃত্যুর পর কথা বলেন যে সাহাবী ----------------- হযরত যায়েদ বিন খারযাহ (রাঃ) এর মৃত্যু হয়েছিল হযরত উসমান (রাঃ) এর শাসন আমলে।। তার জানাযা আদায়ের জন্য যখন সবাই প্রস্তুত, উসমান (রাঃ) এর জন্য সবাই অপেক্ষা করছিলেন, তখন হঠাৎ যায়েদ বিন খারযাহ (রাঃ) কথা-বার্তা বলা শুরু করেন।। তিনি কথা বার্তা বলার সময় সাক্ষ্য দেন মুহাম্মাদ (সঃ) সত্য নবী।। হযরত আবু বকর (রাঃ) এবং হযরত উমর (রাঃ) উভয়-ই আমানতদার ছিলেন।। এরপর তিনি পুনরায় মৃত হয়ে যান।। __________ সূত্রঃ ১. দালায়েলুন নবুওয়্যাহ- ২/৪২৩ লেখকঃ ঈমাম বায়হাকী (রহঃ) ২. আল ইসতিয়াব- ২/৪২৩ লেখকঃ হাফেঝত   ইবনে আব্দুল বার আল মালেকী (রহঃ) ৩. আত তারীখ উল কাবীর- ৩/৩৮৩  লেখকঃ ঈমাম বোখারী (রহঃ) ৪. আল ইসাবা- ২/ ১৯০ লেখকঃ হাফেয ইবনে হাজার আসকালানী (রহঃ) ৫. আল বিদায়া ওয়ান নিহায়া- ৯/৫৫ লেখকঃ আল্লামা ইবনে কাসীর (রহঃ) [২] হযরত উমর (রাঃ) এর সাথে মৃত ব্যক্তির কথোপকথন -------------  এক পরহেযগার যুবক মসজিদে খুব ইবাদাত করতো।। জনৈক মহিলা তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে, এবং নিজের দিকে আকৃষ্ট করতে চেষ্টা করে।। একদিন ঐ যুবক কে নিজের করে পেতে সে...

সহিহ আকিদার ক্যালকুলেটর; আহলে হাদিস ভাইদের সমীপে...

ছবি
ক্যালকুলেটর সিরিজ-১ ------- ভাই, আমাদের উচিত ফরয নামাযের পাশাপাশি নফল নামাযের অভ্যাস করা।। কিতাবে আছে ঈমাম আহমদ বিন হাম্বল (রহঃ) প্রতিদিন ৩০০ রাকাত নফল নামায পড়তেন। আ.হা ভাইঃ এসব কি গাজাখুরি কথা বলছেন!! জর্দা খাইছেন নাকি!! জাহাজওয়ালা পীরের কথায় বাঁশের আগায় উঠছেন নাকি!! প্রতি ১ রাকাত নামায যদি খুশু খুযুর সাথে পড়ে কমসে কম ২.৫ মিনিট তো লাগার কথা, ৩০০ রাকাত নামায পড়তে সে হিসেবে কমসে কম ১২ ঘন্টা তো লাগবেই। বাকি ১২ ঘন্টার ৬ ঘন্টা ঘুম বাদ দিলে আর থাকে ৬ ঘন্টা!! ঈমাম আহমদ বিন হাম্বল (রহঃ) এই ৬ ঘন্টায় খাওয়া, টয়লেট,গোসল বাদ দিলে আর থাকে ৩ ঘন্টা। তিনি পড়তেন, পড়াতেন, হাদিস সংগ্রহ করতেন, সফর করতেন, হাদিস লিখতেন, রিজাল লিখতেন, ফতোয়া দিতেন!! উনি যে এত বড় বড় কিতাব লিখেছেন সেটা লিখতেও তো প্রতিদিন ৩ ঘন্টা যথেষ্ট না। এজন্য-ই বলি তাক্বলিদ, মায্হাব এগুলো ছাড়ুন, বাপ-দাদার ধর্ম ত্যাগ করে সহিহ পথে আসুন!! এটা নিশ্চয় ইলিয়াসি তাবলীগের বিদাতী ফাযায়েলে আমাল থেকে বলেছেন। ওখানেই এসব কিচ্ছা থাকে!! চৌকস ভাইঃ ভাই অনেক তো ক্যালকুলেটর চালাইলেন!! আমি তো এত ভাবি নাই। আমি ভাবছি আল্লাহ ঈমাম আহমদ বিন হাম্বল (রহঃ) এর...

(প্রসঙ্গ: স্বপ্ন যখন বাস্তব) আহলে হাদীস ভাইদের ফতোয়া চাই!

ছবি
আহলে হাদিস ভাইদের কাছে জানতে চাই এসব ঘটনা যাদের কিতাবে পাওয়া যায় তাদের ব্যাপারে ফতোয়া কি? -(১) স্বপ্নের মাঝে হত্যা করা! ============ সালাফের যুগে এক বিপথগামী ছিল, যে হযরত আবু বকর (রাঃ) ও হযরত উমর (রাঃ) কে দেখতে পারতো না।। একদিন ঐ বিপথগামী হযরত আবু বকর (রাঃ) এবং হযরত উমর (রাঃ) কে গালিগালাজ করা শুরু করলো।। তো জনৈক বুযুর্গের এই কাজ সহ্য হল না।। সে তার সাথে মারামারি করল।। রক্তাক্ত অবস্থায় ২ জন-ই পৃথক হল।। ঐ বুযুর্গ প্রচন্ডে কষ্টে ছিলেন (সাহাবীকে গালি দেয়ায়), তাই তিনি খাবার না খেয়ে ঐ অবস্থায় শুয়ে পড়লেন।। স্বপ্নে তিনি রাসূলুল্লাহ (সঃ) কে দেখতে পেলেন।। তিনি রাসূলুল্লাহ (সঃ) এর কাছে নালিশ করলেন- "অমুক আপনার সাহাবীদের গালি দেয়।।" রাসূল(সঃ) বললেন- "কাকে কাকে??" তিনি উত্তরে বললেন- "আবু বকর (রা) ও উমর (রা)" রাসূল(সঃ) তাকে স্বপ্নে একটা ছুরি দিয়ে বললেন "যাও ওর মাথা ফেলে দাও।।" স্বপ্নে সে ঐ অনুযায়ী-ই ঐ লোকের গলা কেটে হত্যা করল।। স্বপ্নের ভিতর-ই সে দেখল তার হাত রক্তে ভরে গেছে, তখন সে মাটিতে রক্তমাখা হাত মুছতে গেল, তখন-ই তার ঘুম ভেঙ্গে গেল।। ঘুম...

ইমাম আবু হানিফা রহ.-এর ওপর কিছু অপবাদের খণ্ডন

ছবি
আমিও আগেও একবার বলেছিলাম "অজ্ঞতার ঔষধ আছে, সেটা হল জ্ঞানীদের থেকে জেনে নেয়া, পড়াশুনা করা" কিন্তু "গোঁয়ার্তুমি-জেদ-অহংকার এগুলো হচ্ছে মানসিক রোগ, এর নিরাময় হচ্ছে হিদায়াত" -------------------- আমার এক পরিচিত ভাই আছে, দোয়া করি আল্লাহ উনাকে অতিস্বত্তর তার রোগ থেকে মুক্তি দিন।। তার "ঈমাম আবু হানিফা (রহঃ) এবং হানাফী মাযহাব" সম্পর্কে এলার্জী আছে!! তিনি জোশে হুশ হারিয়ে লিখলেন- " ঈমাম আবু হানাফি রহিঃ এর বেশিরভাগ মতকে সর্বপ্রথম তাঁর প্রিয় এবং প্রধান দুই ছাত্র ঈমাম মুহাম্মদ ও ঈমাম ইউসুফ রহিঃ এর অস্বীকার ।এই দুইজনকে আবু হানিফা রহিঃ এর ডান ও বাম হাত বলা হতো।" জবাব হলঃ এটা একটা পাগলের প্রলাপ ছাড়া কিছুই না।। তার ২ ছাত্র মোটেও "অস্বীকার" করে নি।। বরং "ইখতিলাফ" করেছে।। ইখতিলাফ একটি শরীয়ত সিদ্ধ বিষয়।। দলিলের প্রমান এবং শরীয়তের বুঝ অনুযায়ী ইখতিলাফ হতেই পারে!! কোরআনে সূরা আম্বিয়া এর ৭৮-৭৯ আয়াতে হযরত দাউদ (আঃ) এবং তার পুত্র হযরত সূলায়মান (আঃ) এর ঘটনা উল্লেখ আছে, যেখানে একটি বিচারকে কেন্দ্র করে পিতা-পুত্র ভিন্ন ফায়সালা দিয়েছিল, অথচ উভয়-ই আ...

একজন কাফন চোরের কাহিনী

এক কাফন চোরের কাহিনী ============= আব্দুল মালেক বিন মারওয়ান (রহঃ) থেকে বর্ণিত, তার কাছে একবার এক লোক এসে বলল- হে আমীরুল মূমিনীন, আমি তো জঘন্য গোনাহ করি, আমার কি মাফ আছে?? আব্দুল মালেক বিন মারওয়ান (রহঃ) বললেন-আল্লাহ সকল বান্দার-ই তওবা কবুল করেন আর গোনাহ মাফ করে থাকেন।। সে বলল- ও আমীরুল মূমিনীন!! আমি কবর থেকে কাফন চুরি করতাম।। আমি অত্যন্ত আজব আজব ঘটনা দেখেছি!! ১. একবার আমি এক কবর খুড়ে দেখলাম মৃত ব্যক্তির মুখ কিবলার দিক থেকে বিপরীত দিকে ঘুরিয়ে দেয়া।। আমি ভয় পেয়ে কবর থেকে বেরিয়ে আসলে গায়েব থেকে আওয়াজ হল- "মৃত ব্যক্তিকে জিজ্ঞেস কর কেন তার মুখ কিবলা থেকে উল্টিয়ে দেয়া হয়েছে!!" আমি লাশকে প্রশ্ন করলাম- "তোমার চেহারা কিবলা থেকে উল্টিয়ে রাখার কারণ কী??" ঐ মৃত লাশ উত্তর দিল- এই যুবক নামায নিয়ে অবহেলা করতো।।যারা নামায নিয়ে অবহেলা করে তাদের শাস্তি এই।। ২. আমি আরেকটি কবর খুড়ে দেখি কবরে লাশের বদলে একটি শূকর বাঁধা আছে!! আমি ভয় পেয়ে বেরিয়ে আসলে গায়েব থেকে আওয়াজ হল- "তুমি কি জানতে চাও এই লোকের কাজ কি ছিল??" আমি জানতে চাইলাম "কি??" গায়েব থেকে আওয়াজ হল- স...

খোলাফায়ে রাশেদার কারামাত

ছবি
 কারামাত-এ- আবু বকর সিদ্দীক (রাঃ) === হযরত আয়িশা (রাঃ) হতে বর্ণিত, হযরত আবু বকর সিদ্দীক (রাঃ) তার মৃত্যু শয্যায় মেয়ে আয়িশা (রাঃ) কে ডেকে বললেন- তুমি আমার সম্পদ গুলো তোমার এবং তোমার ২ ভাই ও তোমার ২ বোনের মাঝে বন্টন করে দিও।। [অথচ তখন আয়িশা (রাঃ) এর কেবল একটিমাত্র বোন ছিল আসমা (রাঃ)] পরবর্তীতে হযরত আবু বকর সিদ্দীক (রাঃ) এর স্ত্রীর গর্ভে আরেক কন্যা সন্তান জন্মে।। সূত্রঃ মুয়াত্ত্বা এ ঈমাম মালেক- ২য় খন্ড, ১০৮৯ পৃষ্ঠা, হাদিস নং- ২৭৮৩। [শায়েখ মুস্তাফা আযমী এর তাহক্বীকসহ] স্ক্যান- বড় করে দেখতে ক্লিক করুন --------------------- ১. ঈমাম গাযালী (রহঃ) বলেন এটি হল হযরত আবু বকর সিদ্দীক (রাঃ) এর উপর প্রকাশিত আল্লাহর পক্ষ থেকে কাশফ ও কারামাত। [এহইয়া উলুম আদ দ্বীন- ৩/২৩] ২. মুসনিদুল হিন্দ শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলবী (রহঃ) বলেন- এটা আল্লাহ তাআলা কাশফ প্রকাশ করেছেন যা দ্বারা গোপন বিষয় আবু বকর সিদ্দীক (রাঃ) কে জানিয়ে দেয়া হয়েছে। [ইযালাতুল খাফা- ৩/৭৭] -------------------- কেউ কি এই রেওয়ায়াতের সনদ (সূত্র) বা মতন (মূল বক্তব্য) নিয়ে কিছু বলবে?? . . কারামাত-এ- উমর বিন ...