আমরা কি সুখে আছি?
কিছু বিক্ষিপ্ত চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। এলোমেলো চিন্তাগুলো গুছিয়ে বলার তেমন ইচ্ছে নেই। তবে সংক্ষেপে দু'একটা বলি। অধিকাংশ মানুষ আজ ধর্ম থেকে বিমুখ কেন? ধর্ম কী তার আবেদন হারিয়ে ফেলেছে না কি মানুষগুলো ধর্ম ছাড়াই ভালো আছে? মানুষ কি আসলেই ভালো আছে? কয়জন মানুষ ভালো আছে? ভালোর সংজ্ঞাটা যদিও একেক জনের কাছে একেক রকম, কিন্ত এরপরেও কয়জন ভালো আছে, সেটা ভাবার বিষয়। প্রাচুর্য, সামাজিক স্ট্যাটাসের প্রতিযোগিতা, যান্ত্রিক জীবন, অন্ত:সারহীন বিনোদন, উদ্দেশ্যহীন জীবন যাপনে সুখি মানুষের সংখ্যা খুব বেশি বলে মনে হয় না। অাত্মিক শূন্যতা সবাইকে কুরে কুরে খাচ্ছে। এই শূন্যতা ভুলে থাকার জন্য বিভিন্ন উপায় অবলম্বন করছে সবাই। কেউ সারা দিন হেডফোন কানে লাগিয়ে অন্তরের শূন্যতা পূরণ করার চেষ্টা করছে। কেউ আরেক ধাপ এগিয়ে লালন-রবীন্দ্রের মর্মী গানে ঝুকছে। কেউ সিনেমা, সিরিয়ালকে জীবনের লক্ষ্য বানিয়েছে। নিজেকে খুব সুখি হিসেবে পেশ করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো তো আছেই। নিজের ভালো গাড়িটা সহজে হাজারও মানুষকে দেখানো যায়। নতুন ফ্ল্যাটের বারান্দায় বসে তোলা ছবিগুলো প্রমাণ করে যে, তার সারা জীবনের পরি...