পোস্টগুলি

ইমরান নজর লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

পুতিন এই জামানার নাজ্জাশি!? 'নাজ্জাশি কি খ্রিষ্টান ছিল?'

ছবি
[a] কোন শায়খের অনুসারীরা দিবারাত্রি রাশিয়ার গুণগান গায়, সেটা হয়তো আপনারা জেনে থাকবেন। তবে রাশিয়ার গান গাইতে গাইতে তারা যে পুতিনকে আমিরুল মুমিনিনের চেয়ারে বসানোর যথেষ্ট কসরত করে, এটা কি জানা আছে? পুতিনের ক্ষেত্রে তারা যে উপমা ব্যবহার করে, তা হচ্ছে "পুতিন যেন এই জামানার নাজ্জাশি!" তারা বলে থাকে "নাজ্জাশি একজন খ্রিষ্টান ছিল, পুতিনও একজন খ্রিষ্টান! নাজ্জাশির দ্বারা যেমন (মাক্কি যিন্দেগীতে) অনেক মুসলমানকে আল্লাহ হিফাজত করেছেন, তেমন পুতিনের দ্বারা সিরিয়াকে রক্ষা করছেন!!" . [b] প্রথমে আমরা দেখি পুতিনের রাশিয়া এই মাসে সিরিয়ার মুসলমানদের রক্ষার্থে কি কি পদক্ষেপ নিয়েছে, এরপর নাজাশির দিকে মনযোগী হবো। আমাদের হাতে এখন 'শুধু ইদলিবের' খবর আছে... . এই মাসে রাশিয়া বিশেষভাবে চিকিৎসা সেবাকেন্দ্রগুলোর দিকে মনোযোগ দিয়েছে। (তথ্যসূত্রঃ আল ফুসতাত মিডিয়া টেলিগ্রাম চ্যানেল) শুধু এই এপ্রিলে ইদলিবের যেসব চিকিৎসা কেন্দ্রে হামলা করেছে করেছে- ১। জাতীয় হাসপাতাল, মাইর্ত [maaert] আল নোমান সিটি (২ এপ্রিল) ২। আর-রাহমাহ হাসপাতাল, খান শাইখুন সিটি (৪-১৬ এপ্রিল) ৩। হেশ ভিলে...

সিরিয়ার জিহাদ বোগাস! (নাউযুবিল্লাহ)

ছবি
[a] ইমরান নজর হোসেনের একটি লেকচার, যেখানে উনি যুবকদের সিরিয়ার জিহাদে অংশগ্রহণ থেকে নিরুৎসাহিত করেছেন। এখানে উনি স্বভাবগত ভাবেই কোরআন হাদিসের কিছু কোটেশন এবং উনার যাদুময় বাচনভঙ্গি ব্যবহার করে সম্মোহিত করার চেষ্টা চালিয়ে গেছেন। . এটার কয়েকটি পয়েন্ট.. - বাশার আল আসাদের বিরুদ্ধে যুদ্ধ করা উচিত নয়, কারণ শায়খ জানেন(!) বাশারের পতন হলে সিরিয়ার অবস্থা লিবিয়ার মত হবে! - বাশারের বিপরীতে আপনার আকিদা সহীহ হলেও বাশারের সাথে যুদ্ধ করা যাবেনা, কারণ মুজাহিদদেরকে জায়নিস্টরা গিনিপিগ হিসেবে ব্যাবহার করছে! (নাউযুবিল্লাহ) শিয়া বাশারের বিরুদ্ধে সুন্নি মুজাহিদরা বিজয়ী হলেও লাভের গুড় ইহুদি এলায়েন্স খাবে!! শেষকথাঃ রাশিয়ার সাথে মুসলমানদের একতাবদ্ধ হওয়া উচিত, মহামতি ইরানের মতো! কেননা, রাশিয়া আস্তে আস্তে প্রকৃত খৃষ্টান ধর্মের দিকে ফিরছে!! . লেকচারটি ইমরান সাহেবের বাংলাদেশি বিশেষ প্রচারক বশির মাহমুদ ইলিয়াস নিজ চ্যানেলে আপলোড করেছেন "Bogus jihad in Syria" নাম দিয়ে! লিংকঃ bogus jihad in syria! https://m.youtube.com/watch?v=0szzbNmbj6Y সিরিয়ায় মুসলমানদের ওপর কশাই বাশার আল আসাদ এবং বাশারে...

আয়েশা রা. এর বয়স সংক্রান্ত বুখারীর হাদিস কি সহীহ নয়?

ছবি
  ইমরান নজর হোসেনের মুরিদরা সহ, কেউ কেউ সহীহ বুখারীর সেই হাদিসটিকে জাল বলে থাকেন, যেখানে আয়েশা রা. এর ভাগিনা উরওয়া বর্ণনা করেছেন, উনার খালা আয়েশা রা. বলেছেন 'রাসূল স. এর সাথে আমার আকদ ৬ বছর বয়সে হয়েছিলো, এবং ৯ বছর বয়সে রাসুল স. এর ঘরে গিয়েছি..' (হাদিসের সারকথা) . তারা এই হাদিসকে অস্বীকার করেন, অথচ হাদিসের সনদ সম্পূর্ণ সহীহ। এবং বুখারী ছাড়াও প্রায় সব নির্ভরযোগ্য হাদিসের কিতাবেই এর শাওয়াহেদ আছে। এই হাদিস অস্বীকার করার ক্ষেত্রে ইমরান নজর হোসেনের ভক্তদের নিকট গ্রহণযোগ্য কোনো দলিল নেই, স্রেফ যুক্তি ছাড়া! উনারা লজিকের ধোঁকায় পড়ে আজ মাশহুর সহীহ হাদিস অস্বীকার করে বসেছেন। এবং সালাফে সালেহিনের মতবিরুদ্ধ নতুন মতবাদ প্রচারে লিপ্ত হয়েছেন। . মাননীয় স্পিকার! এবার কি উনাদের পথভ্রষ্ট বলতে পারি? . যাহোক, তারা নিজেদের মত প্রচার করতে গিয়ে কিছু কাটছাঁট রেফারেন্স আর যুক্তি পেশ করে থাকে, এবিষয়ক বিভ্রান্তি নিরসন করতে কয়েকবছর আগে হাটহাজারির উলুমে হাদিস অনুষদে একটি আবেদন এসেছিলো। প্রশ্নটি করেছিলেন অনলাইনের পরিচিত মুখ ফারাবী ভাই, আর মুহতারাম সাইফুল্লাহ খান ভাই উত্তর দিয়েছিলেন। সত্...

ইয়াজুজ-মাজুজ সম্পর্কে ইমরান নজর হোসেনের ভ্রান্ত আক্বিদা পর্যালোচনা

ছবি
(ফুটনোট সহ পূর্ণ লেখাটি পড়ুন) . প্রশ্নঃ আমি শায়খ ইমরান নজরের এমন লেকচার শুনেছি যেখানে উল্লেখ করা হয়েছে যে, ইসরাঈলের সাদা ইহুদিদেরকে ইয়াজুজ-মাজুজ হিসেবে পৃথিবীতে পাঠানো হয়েছে এবং তারা ইতোমধ্যে সুপেয় পানির দখল নিতে শুরু করেছে- ইত্যাদি ইত্যাদি। আমি জানতে চাই তাদের এই বক্তব্য কতটুকু সঠিক? এমন সম্ভবনা কি আদতেই আছে যে, ইয়াজুজ-মাজুজ আমাদের মধ্যেই বিদ্যমান? উত্তরঃ পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ্‌। ইয়াজুজ-মাজুজ কারা এবং তারা কোথায় আছে এই ব্যাপারে পূর্ব থেকেই অনেক আলোচনা, তর্ক-বিতর্ক চলে আসছে। একটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা দরকার যে, বেশিরভাগ বিশেষজ্ঞরা বলেন, কুরআন-হাদীসে যেসব বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণিত নেই সেসব বিষয়ের খুটিনাটি অন্বেষণ করা উচিত নয় এবং বাহ্যিকভাবে যা বোঝা যাচ্ছে তাই বুঝে নিতে হবে। [১] কিন্তু শায়েখ ইমরান নজর এই বিষয়গুলোতে (সালাফের বিপরীতে) নিজস্ব যুক্তি ও ব্যাখ্যার মাধ্যমে উপস্থাপন করতে পছন্দ করেন। তিনি এও বিশ্বাস করেন সুরা কাহাফে (আয়াত ৯৩-৯৬) বর্ণিত যুলকারনাইন ও ইয়াজুজ-মাজুজ দ্বারা কক...

কেন ইমরান নজর হোসেনের লেকচার শোনা উচিত নয়?

ছবি
প্রশ্নঃ আমি চাই মাওলানা মুহাম্মাদ ইমরান হোসেন সম্পর্কে askimam আরো গবেষণা করুক। আমি উনার কিছু লেকচার শুনেছি এবং বুঝতে পেরেছি যে, উনি দাজ্জাল সম্পর্কে যেভাবে কথা বলেন, অন্যকেউ বলে না। দাজ্জাল সম্পর্কে তার চিন্তা-ভাবনাই বৈপ্লবিক। তিনি বলে থাকেন দাজ্জালের যুগ মূলত একটি প্রক্রিয়া হিসেবে ৯০০ খ্রিস্টাব্দে শুরু হয়েছে এবং প্রায় একহাজার বছর (১৯১৭ খ্রিস্টাব্দ) পর্যন্ত এই প্রক্রিয়া বলবৎ ছিল। যাকে দাজ্জালের একদিন সমান একবছরের হিসাবে তিনি এনেছেন। দাজ্জালের দ্বিতীয় দিন শুরু হয় ১৯১৭ সাল থেকে যখন যুক্তরাস্ট্র সুপার পাওয়ারে পরিনত হয়। পরবর্তী ৮৩ বছর অর্থাৎ ২০০০ খ্রিস্টাব্দ পর্যন্ত এই দ্বিতীয় দিন স্থায়ী হয়। দাজ্জালের ৩য় দিন হবে এক সপ্তাহের সমান। উনার হিসেব অনুযায়ী ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত সময়; যখন ইসরাঈল হবে দুনিয়াতে সবচেয়ে শক্তিশালী রাস্ট্র। মাওলানা সাহেবের হিসেব আনুমানিক হলেও একথা সত্য যে, উনি দাজ্জালের বিষয়ে সম্পূর্ণ নতুন ব্যাখ্যা দিয়েছেন এবং অন্য কোন আলেম বা মুফতি সাহেব এধরনের ব্যাখ্যা দেন নি। ইসরাঈলের জন্য সবচেয়ে বড় হুমকি হল পাকিস্তান। মাওলানা আসেম ওমরের দাজ্জালকে নিয়ে লেখা এক...