পোস্টগুলি

আহলে হাদীস লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

জুমুআর দিন দুইটি আযান নিয়ে কথিত আহলে হাদীসদের বিভ্রান্তি হতে সাবধান

- সামীউর রহমান শামীম শুরু করছি, শায়েখ ইবনে উসাইমিন (রহ.)’র একটি বক্তব্য দিয়ে। শায়েখ বলেন, ﻓﺎﺳﺘﻤﺮﻭﺍ ﻋﻠﻰ ﻣﺎ ﺃﻧﺘﻢ ﻋﻠﻴﻪ ﻣﻦ ﺍﻷﺫﺍﻧﻴﻦ ، ﻭﻻ ﺗﺨﺘﻠﻔﻮﺍ ﻓﺘﺨﺘﻠﻒ ﻗﻠﻮﺑﻜﻢ অর্থাৎ ‘‘অতএব দুইটি আযান দেয়া চালু রাখুন। আর নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করবেন না।’’ . আমরা জানি যে, জুমুআর দিন মোট দুইটি আযান দেয়া হয়। যথা— ১। প্রথম আযান এবং ২। ইমাম যখন মিম্বরে খুতবার জন্য বসেন তখন আযান দেয়া হয়, যেটি দ্বিতীয় আযান। তৃতীয় আরেকটি আযান দেয়া হয়, যেটি ইকামত। অর্থাৎ আযান দুইটি আর একটি ইকামত। . কিন্তু জুমুআর প্রথম আযানকে বিদআত বলার দুঃসাহস দেখায় কথিত আহলে হাদীস, লা-মাযহাবীরা। লা-মাযহাবী আলেম মুযাফফর বিন মুহসিন সাহেব তার বহুল সমালোচিত ও বিতর্কিত ‘জাল হাদীছের কবলে রাসূলুল্লাহ (ছাঃ)-এর ছালাত’ নামক পুস্তিকায় (পৃ. ৩৪৫) জুমুআর সালাতের জন্য দুই আযান দেয়াকে ভুল আখ্যা দিয়েছেন। তিনি লিখেছেন, . ‘‘জুম‘আর ছালাতের জন্য দুই আযান দেওয়ার যে প্রথা সমাজে প্রচলিত আছে তা সুন্নাত সম্মত নয়। জুম‘আর আযান হবে একটি ইমাম খুৎবা দেওয়ার জন্য যখন মিম্বরে বসবেন, তখন মুয়াযযিন আযান দিবে।……’’ [জাল হাদীছের কবলে রাসূলুল্লাহ (ছাঃ)-এর ছালাত, দ্বাদ...

আহলে হাদীস ও হানাফীদের মাঝে একটি মৌলিক পার্থক্য

প্রশ্ন: কুরআন-হাদীসের উপর আমলের ক্ষেত্রে আহলে হাদীস ও হানাফীদের মধ্যে মৌলিক পার্থক্য কী? উত্তর: আহলে হাদিসরাও গবেষণা করে মাসআলা বের করে। হানাফীরাও গবেষণা করে মাসআলা বের করে। কোন মাসআলা যদি ইমাম আবু হানিফা রহ. কুরআন ও হাদীস থেকে বের করেন, তাহলে হানাফীরা বলে, এটা আবু হানীফা রহ. এর মাজহাব। ইমাম আবু ইউসুফ বের করলে বলে, এটা ইমাম আবু ইউসুফ রহ. এর মাজহাব। সুফিয়ান সাউরী রহ. বের করলে তারা বলে, এটা সুফিয়ান সাউরীর মত। কিন্তু আহলে হাদিসরা নিজেদের সমস্ত গবেষণাকে কুরআন-হাদীস বলে চালিয়ে দেয়। গবেষণা করে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আর নিজের গবেষণাকে সরাসরি কুরআন-হাদীস বলে চালিয়ে দেয়। মাসআলা বের করে মুজাফফর বিন মুহসিন। এরপর নিজের গবেষণাকে ওহীর মর্যাদা দিয়ে বলে, এটাই কুরআন-হাদীসের মত। হাদীসের সহীহ-জয়ীফ নির্ধারণ করেন আলবানী সাহেব, অথচ নিজের সহীহ-জয়ীফকে সরাসরি ওহীর মর্যাদা দেয়। উভয় দলই কুরআন হাদীস ব্যাখ্যা করে। হানাফীরা ব্যাখ্যার সাথে ব্যাখ্যাকারীর নাম বলে দেয়। কিন্তু আহলে হাদিসরা ব্যাখ্যাকারীর নাম বলা তো দূরে থাক, ব্যাখ্যাটাকেই সরাসরি কুরআন-হাদীস বানিয়ে দেয়। আপনি যদি মুজাফফর বিন মুহসিনের কোন গবেষণা না ম...

সালাতুত তাসবিহ : যয়িফ নয়, বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত

ছবি
কিছু দিন পূর্বে আমার এক মুসুল্লি-- যিনি দীনদার সাধারণ মানুষ-- আমাকে ফোন করলেন, হুজুর আপনার সাথে জরুরি কথা আছে। আমি ভাবলাম, বিরাট কোনো সমস্যা হবে হয় তো। সাক্ষাতে সে জানাল, হুজুর! আমি অনেক দিন যাবৎ ‘সালাতুত তাসবিহ’ পড়ে আসছি। আমার এক আহলে হাদিস বন্ধু আমাকে বলল, তুমি এটা কী নামায পড়? সালাতুত তাসবিহ বলতে কোনো নামায নেই। এগুলো দুর্বল হাদিস। আমি তাকে বললাম, কোনো সমস্যা নেই; দুর্বল নয় শক্তিশালী হাদিস দ্বারা প্রমাণিত। এরপর বিভিন্ন হাদিসের কিতাবের লম্বা উদ্ধৃতি তার হাতে ধরিয়ে দেওয়ার পর সে খুশি হয়। কিন্তু এর কিছু দিন পর আবার জরুরি সাক্ষাৎ করার পর সে বলল, হুজুর! তিরমিযি শরিফে নাকি ওই হাদিসকে ‘গরিব’ বলা হয়েছে। আর ‘গরিব’ হাদিসের ওপর আমল করা যাবে না বলল আমার বন্ধুটি। চিন্তা করুন, একজন সাধারণ শিক্ষিত মানুষকে তথাকথিত আহলে হাদিসরা কত ধোঁকা ও প্রতারণায় ফেলছে। সে ‘গরিব’ কিংবা ‘জঈফ’ বা ‘মুরসাল’ হাদিসের সংজ্ঞা ও হুকুম সম্পর্কে কী জানে? আজকে বিখ্যাত এক দীনি ভাইকে দেখলাম সালাতুত তাসবীহ সম্পর্কে পোস্ট দিয়েছেন যে, জঈফ হাদিস দ্বারা প্রমাণিত। রাসূল সা. সাহাবায়ে কেরাম ও তাবেয়ীন কেউ এ নামায পড়েননি। তাঁর পোস্টে ...

মুহাদ্দিসদের সিদ্ধান্ত মানাও তাকলিদের অন্তর্ভুক্ত

তথ্যটা অনেকের কাছে নতুন মনে হতে পারে। হওয়াটাই স্বাভাবিক। এটা অতোটা আলোচনায় আনতে পারি নি আমরা। ব্যর্থতাটা আমাদেরই। আসল কথায় যাবার আগে ভূমিকা স্বরূপ একটা কথা বলে নেই। তা হল, তাকলিদ বলা হয় অন্যের কথাকে দলিল ছাড়া মেনে নেওয়া। স্মর্তব্য যে, এর মানে এই নয় যে সে বিষয়ে কোন দলিলই নেই। বরং দলিল তো থাকে, কিন্তু সেটা উল্লেখ করা হয় না। 'স্মর্তব্য' এর কথাটা অনেকের স্মরণে নাই। কারণ তারা বিষয়টি জানেনই না। এবার মূল প্রসঙ্গে যাই। আমরা নানান সময়ে বিভিন্ন পইপত্রের মধ্যে এবং লেকচারারদের লেকচারে হাদিস উল্লেখ করার পর দেখি সেখানে হাদিসের তাহক্কিক বলা হয়ে থাকে- সহিহ, হাসান বা যইফ। তো কথা হল, এই যে হাদিসের বিষয়ে শুধু একটি সিদ্ধান্ত বলে দেওয়া হল কিন্তু এর স্বপক্ষে দলিল দেওয়া হল না যে, কোন কোন ত্রুটির কারণে এটাকে যইফ বলা হল এটাও কিন্তু এক ধরণের তাকলিদ। মানে দলিল ছাড়াই একটা বিষয়কে মেনে নেওয়া। সমস্যা হল, কিছু ভাই এটাকে তাকলিদ বলে মানতে চান না। তারা নানান রকম যুক্তি দাড় করিয়ে বলতে চান, হাদিস বিষয়ক এই ধরনের সিদ্ধান্ত মেনে নেওয়া তাকলিদের আওতায় পড়ে না। কারণ হল, একদিকে তারা নিজেরা ফিকহি মাসআলাতে তাকলিদের প...

সহিহ আকাইদ কণিকা! (অধ্যায়ঃ মৃত্যু ও কবর) কিস্তি-২

ছবি
<< প্রথম পর্ব দেখুন [৬] গায়রে মুকাল্লিদদের কাঠগড়ায় ইবনে কাসীর রহ. --------- একদা আমি নবী করীম ﷺ -এর রওযা মুবারকের কাছে উপবিষ্ট ছিলাম ৷ এমন সময়ে সেখানে এক বেদুঈন আগমন করল! সে বলল, হে আল্লাহর রাসূল ! আপনার উপর শান্তি বর্ষিত হোক ৷ আল্পাহ তা'আলা বলেছেন - وَلَوْ أَنَّهُمْ إِذ ظَّلَمُوا أَنفُسَهُمْ جَاءُوكَ فَاسْتَغْفَرُوا اللَّهَ وَاسْتَغْفَرَ لَهُمُ الرَّسُولُ لَوَجَدُوا اللَّهَ تَوَّابًا رَّحِيمًا [٤:٦٤] অর্থঃ আর যখন তারা নিজেদের উপর যুলুম করে ফেলে, তারা যদি আপনার কাছে উপস্থিত হয় আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার আশায় আর আপনি (রাসূল) যদি তাদের জন্য ক্ষমা চান, তাহলে নিশ্চয় আল্লাহ তাদের ক্ষমা করবেন, আল্লাহ ক্ষমাশীল দয়ালু] [সূরা নিসা, আয়াত ৬৪] এরপর বললো-’আমি নিজে নিজ অপরাধের জন্যে আমার প্ৰতিপালক প্রভু আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করিতেছি আর তাহার কাছে আমার জন্যে ক্ষমা প্রার্থনা করিতে আপনার নিকট আবেদন জানাইতেছি। অতঃপর সে নিম্নোক্ত চরণ কয়টি অবৃত্তি করল- يا خير من دفنت بالقاع اعظم فطاب من طيبهن لقاع والاكم نفسى الفداء القبر انت ساكنه فيه الفات وفيه الجود والكرم ...

সহিহ আকাইদ কণিকা! (অধ্যায়ঃ আল্লাহকে স্বপ্নে দেখা)

ছবি
আল্লাহকে স্বপ্নে দেখা ও কিছু প্রশ্ন ------------ রাক্বাবাহ বিন মাসকালাহ (রহঃ) বলেন- আমি স্বপ্নে আল্লাহকে দেখলাম ও তাঁর সাথে কথা বললাম।। আল্লাহ আমাকে বললেন- আমার ইজ্জত ও জালালিয়তের কসম আমি ইব্রাহিম তায়িমী (রহঃ) এর স্বাগতম করবো।। সূত্রঃ মু'জামুল আওসাত- ৩য় খণ্ড ৩৭৯ পৃষ্ঠা, হাদিস-২৪৫৪।। লেখকঃ ঈমাম তাবারানী (রহঃ)।। _____________ গায়রে মুকাল্লিদ পীরদের কাছে প্রশ্নঃ ১.ঈমাম তাবারানী (রহঃ) এর এই কাহিনী বর্ণনা করার পর কি আক্বীদা সহিহ আছে?? ২. কোন সাহাবী থেকে আল্লাহকে স্বপ্নে দেখার বর্ণনা পাওয়া যায় না।। তাহলে জনৈক 'রাক্বাবাহ বিন মাসকালাহ' কিভাবে দেখলো?? নাকি ঈমাম তাবারানী (রহঃ) এই ভাবে ভেবে দেখেন নি!! ৩. আল্লাহর রাসূল (সঃ) তো কোন সাহাবীর জন্য এভাবে বলেন নি 'আল্লাহ তাকে স্বাগতম করবে' তাহলে জনৈক 'ইব্রাহিম তায়িমি' কি সাহাবী থেকে বেশি মর্যাদাবান হয়ে গেলেন?? নাকি ঈমাম তাবারানি (রহঃ) এভাবে চিন্তা করেন নি!! ৪. কোরআন বা সহিহ হাসান/মারফু মাওকুফ হাদিসের কোথা থেকে এই মূলনীতি বের করা হয়েছে যে কারামাত বা অলৌকিক অদ্ভুত ঘটনা দ্বারা কারো মর্যাদার তুলনামূলক...

সহিহ আকাইদ কণিকা! (অধ্যায়ঃ মৃত্যু ও কবর) কিস্তি-১

ছবি
[১] মৃত্যুর পর কথা বলেন যে সাহাবী ----------------- হযরত যায়েদ বিন খারযাহ (রাঃ) এর মৃত্যু হয়েছিল হযরত উসমান (রাঃ) এর শাসন আমলে।। তার জানাযা আদায়ের জন্য যখন সবাই প্রস্তুত, উসমান (রাঃ) এর জন্য সবাই অপেক্ষা করছিলেন, তখন হঠাৎ যায়েদ বিন খারযাহ (রাঃ) কথা-বার্তা বলা শুরু করেন।। তিনি কথা বার্তা বলার সময় সাক্ষ্য দেন মুহাম্মাদ (সঃ) সত্য নবী।। হযরত আবু বকর (রাঃ) এবং হযরত উমর (রাঃ) উভয়-ই আমানতদার ছিলেন।। এরপর তিনি পুনরায় মৃত হয়ে যান।। __________ সূত্রঃ ১. দালায়েলুন নবুওয়্যাহ- ২/৪২৩ লেখকঃ ঈমাম বায়হাকী (রহঃ) ২. আল ইসতিয়াব- ২/৪২৩ লেখকঃ হাফেঝত   ইবনে আব্দুল বার আল মালেকী (রহঃ) ৩. আত তারীখ উল কাবীর- ৩/৩৮৩  লেখকঃ ঈমাম বোখারী (রহঃ) ৪. আল ইসাবা- ২/ ১৯০ লেখকঃ হাফেয ইবনে হাজার আসকালানী (রহঃ) ৫. আল বিদায়া ওয়ান নিহায়া- ৯/৫৫ লেখকঃ আল্লামা ইবনে কাসীর (রহঃ) [২] হযরত উমর (রাঃ) এর সাথে মৃত ব্যক্তির কথোপকথন -------------  এক পরহেযগার যুবক মসজিদে খুব ইবাদাত করতো।। জনৈক মহিলা তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে, এবং নিজের দিকে আকৃষ্ট করতে চেষ্টা করে।। একদিন ঐ যুবক কে নিজের করে পেতে সে...

সালাতের পর সম্মিলিত মুনাজাতের শরঈ বিধান

প্রশ্নঃ সালাতে/ছলাতে/নামাজের পর সম্মিলিত ভাবে হাত তুলে দুয়া বা মুনাজাত  করা যাবে কিনা? উত্তরঃ এ বিষয় নিয়ে ঝগড়া করার মোটেই কোন প্রশ্নই উঠেনা, তবুও কিছু মূলনিতী ও প্রাসঙ্গিক বিষয় জেনে রাখা ভাল। (দয়া করে পুরো পোস্ট ছবরের সাথে না পড়ে কেউ কমেন্ট করবেন না) ✏ ✏ ১।পুরোটা ছলাতই হচ্ছে দুয়া। কেননা ছলাতের আভিধানিক অর্থ হচ্ছে 'দুয়া'।আর পুরো ছলাতে তাকবীরে তাহরীমা থেকে শুরু করে একদম সালাম ফিরানোর আগ পর্যন্ত আমরা নামাজে বিভিন্ন দুয়া করে থাকি।আর মুনাজাত শব্দের অর্থ হচ্ছে একান্ত আলাপ চারিতা করা। অর্থাৎ বান্দা তার রবের সাথে একান্ত আলাপ-আলোচনা করবে এটার নামই ইসলামী পরিভাষায় মুনাজাত। * সহীহ বুখারীর হাদিস থেকে আমরা জানতে পারি-''বান্দা যখন ছলাতে দাঁড়ায় তখন সে তাঁর রবের সাথে মুনাজাত(আলাপ-আলাপন) করে।সুতরাং নামাজই হচ্ছে দুয়া ও নামাজই হচ্ছে মুনাজাত। * ২।ছলাতের সালাম ফিরিয়ে যে মুনাজাত করা হয় তা নামাজের অংশ নয়,এর সাথে নামাজ পূর্ণ বা অপূর্ণ হওয়ার কোন সম্পর্ক নেই। কিন্তু নামাজের শেষে হাত তুলে দুয়া বা মুনাজাত করার ২ টি ধরন হতে পারে। * ক)একা একা হাত তুলে নামাজের পরে দুয়া করা রাছুলু...

আহলে হাদীস আলেমদের কারামত, যা তারা সর্বদাই গোপন করে ; পর্ব ৬-১০

আহলে হাদীস আলেমদের গোপন সব কেরামতি - ৬ --- হিন্দু পণ্ডিতের মুখে কালিমা জারি হয়ে গেল!!! ... একবার হিন্দুদের এক বাবা মাওলানা সাহেবের এলাকায় আসলো। তখন এলাকার হিন্দুরা তাকে জানালো এখানে একজন মৌলভী আছে যার কারনে অনেক হিন্দু নিজ ধর্ম ছেড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আপনি যদি তাকে বিতর্কে হারিয়ে দিতেন তবে আমাদের জাত রক্ষা হতো!! পণ্ডিত বললো, আচ্ছা চলো দেখছি.. উনাকে এমন এমন প্রশ্ন করব যে উনার যেন আর কিছুই বলার না থাকে.....!! . তখন হিন্দু পণ্ডিত কয়েকজনকে নিয়ে মাওলানা গোলাম রসুল সাহেবের নিকট গেলো এবং বললো- মাওলানা সাহেব!! আপনাদের ইসলামের কী এমন জিনিস আছে যা মানুষের কাছে প্রচার করে বেড়ান? আর মানুষ শুনে দলে দলে আপনাদের ধর্ম গ্রহণ করে নেয়! তখন মাওলানা সাহেব বললেন, বাবাজি আসেন, এখানে ধীরেসুস্থে বসেন আমি আপনাকে বলছি ইসলাম কি জিনিস। ইসলামের প্রথম কথা হচ্ছে, লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ... . কালিমা বলার পর মাওলানা সাহেব আরো কিছু বলতে যাচ্ছিলেন আর হিন্দু পণ্ডিত নিজেই বলতে শুরু করলো- "লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ!!!!" এবং সাথেসাথেই মুসলমান হয়ে গেল!!!...

আহলে হাদীস আলেমদের কারামত, যা তারা সর্বদাই গোপন করে ; পর্ব ১-৫

আহলে হাদীস আলেমদের গোপন সব কেরামতি- ১ --- গাইরে মুকাল্লিদরা উলামায়ে হকের কিতাবাদী থেকে আউ লিয় ায়ে কেরামগণের কারামত এবং কাশফের ঘটনা দেখিয়ে এটাকে উলামায়ে দেওবন্দের আকীদাহ হিসেবে প্রচার করে এবং আউলিয়ায়ে কেরামগণের প্রতি তাচ্ছিল্য প্রকাশ করে। গাইরে মুকাল্লিদদের আলেমরা এ বিষয়ে বেশ কিছু পুস্তকও রচনা করেছে, বিশেষ করে ‘‘ফাযায়েলে আমল’’ এর বিরোধিতা করে। আমাদের কিতাবাদী থেকে কাশফের ঘটনা উল্লেখ করে, তা আমাদের আকীদাহ হিসেবে প্রচার করে এবং মিথ্যা অভিযোগ দায়ের করে বলে যে, আহলুস সুন্নাহ (দেওবন্দী) এবং কথিত আহলুস সুন্নাহ (বেরেলভী) দের আকীদাহ একই। অথচ যদি তাদের তো উচিত আমাদের আকাইদের কিতাবাদী থেকে দেখানো যে, আমাদের আকাইদের কিতাবাদীতে বলা হয়েছে যে, আউলিয়ায়ে কেরামরা ইলমে গাইবের অধিকারী কিংবা পীর-বুযুর্গরা মদদ (সাহায্য) করতে পারে; গায়েব জানে ইত্যাদি ইত্যাদি। কিন্তু এসব বাতিল আকাইদ আমাদের কিতাবাদীতে যেহেতু নেই, সেহেতু আউলিয়ায়ে কেরামগণের কারামত বা কাশফের ঘটনা বিষয়ক কিতাবাদী থেকে হাওয়ালা উল্লেখ করে আমাদের উপর অভিযোগ দায়ের করে এবং অপবাদ দেয় যে, আমাদের আকীদাহ বেরেলভীদের মতোই। এখন আমরা এই ভাই...