পোস্টগুলি

Abdullah Al Masud লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

যেকোনো গল্প লেখাই কি গুনাহ?

প্রশ্নঃ একটা মজার প্রশ্ন চোখে পড়লো। গল্পের ছলে বা কৌতুক করে যদি মিথ্যা না বলা যায় তাহলে কি মিথ্যা গল্প সাজিয়ে গল্প উপন্যাস কবিতা লেখা যাবে?!  (যেমন- আমরা অনেক সময় বলি, অমুক গ্রামে একজন অমুক ছিলো...। কাল্পনিক রূপ আরকি।) উত্তরঃ ব্যক্তিগতভাবে এই বিষয়ে আমার ভাবনাটা সংক্ষেপে বলছি- ১. মিথ্যা খারাপ হবার কারণ হলো, এটি শ্রোতার সামনে অসত্যকে সত্যভাবে তুলে ধরে, যেটার দ্বারা মানুষ প্রতারিত বা ধোঁকাগ্রস্ত হয়। গল্পে সেটা থাকে না। গল্পের ক্ষেত্রে কাহিনী যে সত্য না, সেটা শ্রোতাদের জানা থাকে। ফলে মিথ্যার নিন্দনীয় হবার মূল কারণ এতে বিদ্যমান নেই। ২. যেসব গল্পে কোন শিক্ষণীয় মেসেজ থাকে, সেটা অনেকটা দৃষ্টান্তের মতো। দৃষ্টান্ত দেবার জন্য কাল্পনিক চরিত্রকে উপস্থাপন করা সকলের মতেই জায়েয। ফুকাহাদের কিতাবে মাসআলা বর্ণনা করতে গিয়ে এমন বহু প্লট উপস্থাপন করা হয়, যেটা শুধুই মেসেজটা ক্লিয়ার করার জন্য করা হয়। এটা যে বাস্তব কিছু না, শুধুই বুঝানোর জন্য শ্রোতাদের/পাঠকের তা জানা থাকে। ফলে ১ম পয়েন্টে বলা মূল নিন্দনীয় বিষয় এতে অনুপস্থিত। ৩. আমরা নিত্য দিনের কথায় অনেক বাগধারা ব্যবহার করি। ধরেন, একজনকে বললাম, চুরি তো চুরি...

বই পর্যালোচনাঃ ব্যাংক : ভুল প্রশ্নের ভুল উত্তর

ছবি
ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক অনেক পুরাতন ইস্যু। এই প্রসঙ্গে সম্প্রতি পড়ে শেষ করলাম যাহিদ সিদ্দিক মুঘলের লেখা 'ব্যাংক : ভুল প্রশ্নের ভুল উত্তর' বইটি। আমার ব্যক্তিগত পাঠ-মূল্যায়ন তুলে ধরছি।  ইসলামি ব্যাংকিং নিয়ে পক্ষে-বিপক্ষে লেখালেখি অনেক দিন ধরেই চলে আসছে। বিপক্ষে যারা লেখছেন তাদের লেখাগুলো আবার দুই ধরনের। ফিকহী ও নযরী। আলোচ্য বইটি দ্বিতীয় শ্রেণির। মানে এতে ব্যাংকিং ব্যবস্থার নযরীয়াতি সমালোচনা করা হয়েছে। এবং এক্ষেত্রে লেখক যত্নের সাথে কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করেছেন। যথা : পুঁজিবাদের ইসলামীকরণ, ব্যাংক কি আদৌ ইসলামী হতে পারে? ব্যাংকিংয়ের ইসলামীকরণের উপর পর্যালোচনা ইত্যাদি।  এই বইয়ের একটি বিশেষ অংশ উপমহাদেশে ইসলামী ব্যাংকিংয়ের প্রাণপুরুষ মাওলানা তাকি উসমানী সাহেবের দৃষ্টিভঙ্গিকে খণ্ডণ করার জন্য বরাদ্দ করা হয়েছে। সেখানে লেখক তকি সাহেবের উদ্ভাবিত পদ্ধতিসমূহের বিশুদ্ধতা পর্যালোচনা করার পরিবর্তে তার দৃষ্টিভঙ্গি নিয়েই পুরোটা আলোচনা করেছেন।  প্রথমে আমি লেখকের ব্যাপারে সংক্ষিপ্তাকারে কিছু মূল্যায়ণ পেশ করব। তারপর পয়েন্ট ধরে ধরে কিছু ব্যাপারের উপর আলোকপাত করব। সর্বশেষ যেসব বিষয় ভালো ...

আবুল হাসান আশআরী রহ. এর ব্যাপারে অপপ্রচার ও কমনসেন্সের কিছু কথা…

ইমাম আবুল হাসান আশআরী রাহ. এর ব্যাপারে একটা কথা চাওর আছে যে, তিনি শেষ জীবনে নাকি সালাফি হয়েছিলেন। সুতরাং আশাআরী রাহ. নিজেই শেষ পর্যন্ত 'আশআরী' ছিলেন না। এই দাবীটা নিয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলি। তাহলে পুরো বিষয় সম্পর্কে একটা সামগ্রিক ধারণা পাবেন।  ইমাম আশআরী স্পষ্টভাষায় কোথাও বলেননি যে, আমি এতদিন যা বলেছি সব ভুল ছিল। এখন আমি বুঝতে পেরে রুজু করলাম। বরং বিষয়টা উনার একটা কিতাব 'আল-ইবানা' এর মধ্যে সিফাতের ক্ষেত্রে উনার অনুসৃত পন্থা থেকে পরবর্তীতে কেউ কেউ ধারনা করে নিয়েছেন।  এখন এখানে সবচে বড় যে প্রশ্নটা আসে তা হলো, ইমাম আশআরী যদি আগের মত থেকে ফিরে আসেন এবং সেটাকে ভুল মনে করেন তাহলে সেটা কেন তিনি স্পষ্টভাষায় বলে গেলেন না? এটা তো দায়-দায়িত্বের বিষয়। উনি নিজেও জানতেন আকীদার ক্ষেত্রে সমযুগের অন্যরা তাকে ইমাম ও অনুসরণীয় মনে করে। তিনি এতদিন যে ভুল করে এসেছেন এবং তাকে অনুসরণ করে অন্যরাও সেই ভুলে পতিত হয়েছিলেন তাদেরকে সেই ভুল থেকে মুক্ত করা উনার দায়িত্ব ছিল না? তাহলে কেন উনি স্পষ্টভাষায় বলে গেলেন না বিষয়টা? মুতাযিলীদের আকিদা থেকে ফিরে আসার পর যেভাবে তিনি এর বিরুদ্ধে লড়াইয়ে নেম...

সালাতের সময় রিংটোন ও ফোনকল

ছবি
মসজিদের পিনপতন নিরবতা ভেদ করে একটা হিন্দি গান বেজে উঠলো বিকট শব্দে। নামাজরত মুসুল্লিদের সবার কান এখন শব্দটার উৎসমুখের দিকে। নামাজের মনোযোগ ভেঙ্গে তারা ভাবছে, এমন বেক্কলমার্কা কাজটা কে করলো! মসজিদে এসে মোবাইলটা অফ করে রাখা যায় না? আর রিংটোন কি এমন গানই দিতে হবে? গান ছাড়া কি অন্যকোন রিংটোনের অভাব পড়েছে? এমন বিভিন্ন প্রশ্ন এসে ভিড় জমাচ্ছে প্রতিজন মুসুল্লির মাথায়। এর ভেতর দিয়েই আগের উৎসমূল থেকে আবার সেই গানটা বেজে উঠলো। যার মোবাইলে এমন কাণ্ড ঘটছে তিনি নিজেও বিব্রত। এমন পরিস্থিতিতে আগে কখনো পড়েন নি। কেন যে রিংটোন বন্ধ করতে ভুলে গিয়েছিলেন! আর রিংটোন বন্ধ করতে ভুলে গেছেন ভালো কথা কিন্তু এই গানটা রিংটোনে দিয়েছেন কোন দুঃখে কে জানে! নামাজ শেষ হবার পর নিশ্চয়ই আশপাশের মুসুল্লিরা তাকে এটাওটা বলবে। তা না হলেও অন্তত চোখ বড় বড় করে বিরক্তি-দৃষ্টি যে হানবে তা তো নিশ্চিত। এসব নিয়ে টেনশন করতে করতেই তার পুরো নামাজটা লেজেগোবরে হয়ে গেলো। এমন দৃশ্যের অবতারণা অহরহ হচ্ছে আমাদের চারপাশে। আমরা ভাবি, রিংটোনটা কী হবে কেমন হবে এটা কি আলাদা করে ভাবার মতো কিছু হলো? অথচ যখন উপরের ব্যক্তির মতো সমস্যায় পড়ে যাই তখন ঠিক...

খতম সংস্কৃতির অবসান হোক

আমাদের সমাজে মৃত ব্যাক্তির জন্য সওয়াব রেসানির উদ্দেশ্যে হুজুরদের ডেকে এনে টাকার বিনিময়ে খতম পড়ানোর একটা প্রথা দীর্ঘদিন যাবৎ প্রচলিত হয়ে আছে। সেই সুবাদে পাঞ্জাবি-টুপিধারী মানুষের একটা শ্রেণীও তৈরি হয়েছে। মানুষ তাদের আলেম মনে করে তাদের লেবাসের কারণে। যদিও বাস্তবতা সম্পূর্ণ উল্টা। এদের অনেকে ঠিকমত শুদ্ধ করে কুরআনও পড়তে পারে না। তাদের মূল কাজই হল মানুষের বাড়ি ঘুরে ঘুরে খতম পড়া। এটা তাদের আয় রোজগারের বড় একটা মাধ্যমও বটে। ছোট কালে এদের সাথে অনেক খতম পড়ার দুর্ভাগ্য আমার হয়েছে। পূর্ণ আমানতদারীর সাথে বলছি, তাদেরকে কোন দিনও পুরা কোরআন শেষ করতে দেখিনি। কিভাবে করবে? আমি হাফেজ মানুষ। থ্রিজি স্পিডে দুই পারা পড়ে শেষ করার আগেই তাদের সবার পড়া শেষ হয়ে যায়। তবু বিষয়টা আরও নিশ্চিত হওয়ার জন্য আমি অনেকবার পাশের জনের প্রতি লক্ষ্য রেখেছি। দেখলাম, আমার তিন চার পৃষ্ঠা পড়তে যে সময় লাগে তার এক পৃষ্ঠা পড়তে সে সময় লাগে। তারপরও আমার আগে তার পড়া শেষ। আসলে নির্দিষ্ট একটা সময় পার হওয়ার পর তাঁরা পড়া বন্ধ করে দেয়। চাই বাকি থাকুক বা নয়া থাকুক। কারণ তাদের অন্য বাড়ি যেতে হবে। একজায়গায় যদি এত সময় ব্যয় করে তাহলে তো কুলানো ...

নারী: উত্তরাধিকার এবং অধিকার প্রসঙ্গ

নারী: বঞ্চনা যার সর্বত্র সঙ্গী আমার রক্তসম্পর্কীয় এক আত্মীয়া, যিনি বয়সের ভারে প্রায় ন্যুব্জ, আমার দেখা পেয়ে কথার ডালি খুলে বসলেন। এই কথা সেই কথার পর জিজ্ঞেস করলেন, 'আচ্ছা বলো তো, আমি যদি আমার বাবার রেখে যাওয়া সম্পদ থেকে প্রাপ্য ওয়ারেসি সম্পত্তি নিয়ে নেই তাহলে ভাইদের সাথে আমার সব ধরনের সম্পর্ক চিরজীবনের জন্য শেষ হয়ে যাবে কথাটা কতোটুকু সত্য?' আমি আগে থেকে জানতাম ভাইদের সাথে উত্তরাধিকার সম্পত্তি নিয়ে তার কিছুটা মনোমালিন্য চলছে। তার ছেলেদের কথা হলো, 'মা তুমি তোমার পাওনা অংশ নিয়ে নাও। আমাদের সংসারের টানাটানির গ্লানি কিছু হলেও তো কমবে। যেখানে নিজেদেরই চলে না, সেখানে তোমার এতো বদান্যতা দেখানোর তো কোন মানে হয় না। তাছাড়া তুমি তো কারো থেকে করুণা ভিক্ষা করছো না। নিজের পাওনা সম্পদ উসুল করে নিতে চাচ্ছো। এতে এতো সংকোচ আর লজ্জার কী আছে!' আমি বুঝে নিলাম তিনি কেন প্রশ্নটা করলেন। আগে থেকেও কিছুকিছু জানতাম ব্যাপারটা। অনেক জায়গাতেই এমন ধারনা প্রচলিত আছে যে, বোনরা তাদের ওয়ারেসি সম্পত্তির ভাগ বুঝে নিয়ে গেলে বাপের বাড়ির সাথে তার সব ধরনের সম্পর্ক শেষ হয়ে যায়। ভাইদের সাথে ভ্রাতৃত্বের বন্ধন ছিন...

সুপারিশের প্রতীক্ষা

বাজার থেকে ফিরছিলাম। সাথে আমার ফুফাতো ভাইসহ আরো কয়েকজন লোক ছিলেন। তারা কথায় কথায় বললেন, মাসউদ থাকতে অতো চিন্তা কী! সে যখন জান্নাতে যাবে তখন কি আর আমাদের না নিয়ে যাবে? শুনেছি একজন হাফেজ নাকি অনেকজনকে জান্নাতে নিয়ে যেতে পারবে সুপারিশ করার মাধ্যমে। একজনের এমন কথায় অন্যরাও দেখলাম সায় দিল। মাথা দুলিয়ে নিজেদের সহমতের কথা জানান দিল। আমি শুনছিলাম আর মুচকি মুচকি হাসছিলাম। উনার কথা শেষ হবার পরে বললাম, আপনার কথার ভেতর ছোট একটা বাক্য ছুটে গেছে। সবাই এবার একযোগে আমার দিকে তাকালো। কী সেটা? বললাম, সেটা হল, যদি হাফেজ নিজে জান্নাতে যেতে পারে তাহলে। মানে সে নিজে যদি আগে জান্নাতে যেতে পারে তখন হয়তো আল্লাহ তাআলা তাকে সুযোগ দিবেন কিছু মানুষের ব্যাপারে সুপারিশ করতে। কিন্তু আগে তো হাফেজের নিজেকে জান্নাতে যেতে হবে। এখন আমি যে জান্নাতে যাবো তার নিশ্চয়তা কী? আমার পাল্টা জবাব শুনে এবার তারা কিছুটা থতমত খেয়ে গেল। বললো, এভাবে তো কেউ বলে না। সবাই বলে, একজন কুরআনে হাফেজ এতোজনকে জান্নাতে নিয়ে যাবেন। আসলেও আমাদের সমাজে সুপারিশ নিয়ে এক ধরণের ভ্রান্তি আছে মানুষের ভেতর। অনেক মা-বাবা আগেভাগে নিয়ত করে রাখে ছেলেকে মাদর...

নামাজের মাঝে করা আমাদের যতো ভুল

দ্বিতীয় রাকাতের রুকুতে যেতেই ধুপধাপ আওয়াজ করে দৌড়তে দৌড়তে একজন মুসুল্লি এসে আমার পাশে নামাজে দাড়ালো। সালাম ফিরানোর পর তাকিয়ে দেখি পরিচিত এক বড় ভাই। একই গ্রামে আমাদের বাড়ি হওয়ায় দেখা সাক্ষাতে কথাবার্তাও হয় তার সাথে। আমি গ্রামে এসেছি মাত্র আজকে। এবার এখনও তার সাথে আলাপ হয় নি। সালাম ফিরিয়ে বারান্দায় গিয়ে আমি বাকি নামাজটা আদায় করলাম। মসজিদ থেকে বের হবার সময় পেছন থেকে সালামের আওয়াজ শুনে পা চালানো বন্ধ করে দাড়িয়ে গেলাম। মুখ ঘুরিয়ে দেখি সেই ভাই হাসি মুখে এসে সালাম দিয়ে মুসাফাহর জন্য হাত বাড়িয়ে দিলেন। আমি সালামের উত্তর দিতে না দিতেই তিনি বললেন, :কবে আসলেন ভাই? : এই তো আজকে এলাম। : আপনার সাথে আমার কিছু কথা আছে। : জি বলতে পারেন। : অনেকদিন ধরে একটা জিনিস নিয়ে আল্লাহর কাছে দুআ করে যাচ্ছি। দুআ তো আর কবুল হচ্ছে না। শুনেছি ফরজ নামাজের পর দুআ করলে নাকি দ্রুত কবুল হয়। কিন্তু আমার তো কিছুতেই কিছু হচ্ছে না। তার কথা শুনে মনে পড়ে গেলো কিছুক্ষণ আগেই তিনি দৌড়তে দৌড়তে এসে নামাজের কাতারে শরীক হয়েছিলেন। হাঁটতে হাঁটতেই তাকে বললাম, ভাই, নামাজের পর দুআ কবুল হয় কথা সত্য। হাদিসেও এটা উল্লেখ হয়ে...

পাঠ পর্যালোচনা: মাওলানা মওদুদীর সাথে আমার সাহচর্যের ইতিবৃত্ত + pdf

ছবি
পাঠ_পর্যালোচনা_৩০ বই: মাওলানা মওদুদীর সাথে আমার সাহচর্যের ইতিবৃত্ত এবং অন্যান্য প্রসঙ্গ মূল লেখক: মনযুর নোমানী অনুবাদক: নুরূল কবির আনছারী প্রকাশনী: আশরাফি বুক ডিপো ১১,বাংলাবাজার ইসলামী টাওয়ার, ঢাকা। =================== শুধু বাংলাদেশই নয় বরং উপমহাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে জামায়েতে ইসলামী নামক রাজনৈতিক দলটির গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। এই দলটির প্রতিষ্ঠাতা মাওলানা মওদুদির একান্ত সহচর এবং সবচে' নির্ভরযোগ্য ব্যক্তি ও পরামর্শদাতা ছিলেন। তিনি দলটির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, প্রথম রুকন ও আহবায়কও ছিলেন। জামাতে ইসলামির প্রতিষ্ঠা, প্রাথমিক কর্মকাণ্ড সবই তার চোখের সামনে ও হাতের উপর দিয়ে হয়েছে। কিন্তু পরবর্তীতে তিনি জামায়েতে ইসলামী ত্যাগ করেন। এর কারণ ও ধর্মীয় কিছু দৃষ্টিভঙ্গিতে দলটির ত্রুটি-বিচ্যুতি বিশ্লেষণ করে তিনি রচনা করেন আলোচ্চ গ্রন্থটি। ফলে স্বাভাবিকভাবেই বইটি আলোচিত-সমালোচিত এই দলের আদর্শ ও চিন্তাধারা এবং ভ্রান্তি ও বিচ্যুতি বুঝার ক্ষেত্রে অন্য যে কোন বইয়ের তুলনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রন্থ হিসেবে পরিগণিত হতে পারে। লেখককে আলাদা করে পরিচয় করি...

পাঠ পর্যালোচনা: আররফউ ওয়াত তাকমীল ফিল জারহি ওয়াত তা'দীল + pdf

ছবি
পাঠ_পর্যালোচনা_৩৫ বইয়ের নাম: আররফউ ওয়াত তাকমীল ফিল জারহি ওয়াত তা'দীল লেখক: আবদুল হাই লাখনৌবি টীকাকার: আবদুল ফাত্তাহ আবু গুদ্দাহ প্রকাশক: দারুল বাশাইর আল-ইসলামিইয়া, বৈরুত, লেবানন। বাঙলাদেশী ছাপা: হরফ প্রকাশন, ইসলামী টাওয়ার, বাঙলাবাজার, ঢাকা-১১০০ -------------------------- -------- জরাহ মানে হল কারো দোষত্রুটির কারণে তাকে অভিযুক্ত করা। আর তাদিল হল ভালোগুণের কারণে কারো প্রশংসা করা। হাদিস গ্রহণ-বর্জনের বিষয়টি পুরোটাই এই শাস্ত্রের উপর নির্ভরশীল। এই শাস্ত্র নিয়ে প্রাচীনকাল থেকেই উলামায়ে কেরাম কাজ করে আসছেন। তবে সেটা ছিল বিচ্ছিন্নভাবে। এই শাস্ত্রের নিয়মকানুনগুলো একমলাটের ভেতর নিয়ে এসে স্বতন্ত্র গ্রন্থ রচনার কাজটা প্রথম করা হয়েছে আমাদের আলোচিত গ্রন্থটিতে। লেখক আবদুল হাই লাখনৌবি একজন অনারব তথা ভারতীয় আলেম। তার জন্ম হয়েছিল ১২৬৪ হিজরীতে। আর মৃত্যু ১৩০৪ হিজরীতে। মাত্র চল্লিশ বছরের জীবদ্দশায় তিনি যে পরিমান রচনা লিখে যান তা সত্যিই বিস্ময়কর আমাদের জন্য। তার রচনাবলির প্রায় সবই শাস্ত্রগত নানান বিষয়ে। ভারতীয় আলেম হওয়ায় স্বাভাবিকভাবেই তার নাম ও রচনাবলির সাথে আরবদের তেমন ...

পাঠ-পর্যালোচনা: মোকছুদুল মোমেনীন

ছবি
লেখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই পড়া শেষে শেয়ার করুন পাঠ-পর্যালোচনা-৩৩ বই: মোকছুদুল মোমেনীন লেখক: মাওলানা আবদুর রহমান প্রকাশনায়: তানিয়া বুক ডিপো ১৩, বাংলাবাজার (২য় তলা) ঢাকা-১১০০ ********************** বাঙলাভাষায় একটা সময়ে ধর্মীয় বইয়ের প্রচণ্ড সংকট ছিল। নানারকম সামাজিক সীমাবদ্ধতা আর সমস্যাকে ঘিরে এই সংকটটা জিইয়ে ছিল বহুদিন। কিন্তু মানুষের প্রয়োজন তো আর থেমে থাকে নি। দৈনন্দিন জীবনে ধর্মচর্চা করতে গিয়ে এবং নিজেদের ধর্মীয় জ্ঞানকে পুষ্ট করতে স্বাভাবিকভাবেই তারা খুঁজতে থাকে ধর্মীয় বই। হাতের কাছে যা পেতো তাই কিনে নিয়ে আসতো। প্রতিদিন সেই বইয়ের চর্চা হতো। এসব বই আবার হাত ঘুরে এর ওর কাছে গিয়ে আরো বেশি পঠিত হতো। এমনই সংকটকালে রচিত হয়েছিল 'মোকছুদুল মোমিনীন' নামক বহুল প্রচলিত ও পঠিত গ্রন্থটি। বাজারে এই নামে বইটির অনেক সংস্করণ পাওয়া গেলেও আমাদের বাড়িতে যে কপিটা ছিল তার সংকলক হিসেবে মাওলানা মুহাম্মাদ আবদুর রহমানের নাম লেখা। এবং সম্পাদনায় মাওলানা আবদুল কাদির খন্দকার। বইটা বহুকাল ধরে আমাদের ঘরে পঠিত হয়ে আসছে। বইয়ের ভগ্নদেহ সেই সাক্ষ্য-ই প্রদান করে। আমি আগে থেকেই জানত...

পাঠপ্রতিক্রিয়া- আল-ইনসাফ ফি বায়ানি আসবাবিল ইখতিলাফ (+ pdf link)

ছবি
পাঠপ্রতিক্রিয়া-২ বইঃ আল-ইনসাফ ফি বায়ানি আসবাবিল ইখতিলাফ লেখকঃ শাহ ওয়ালিউল্লাহ দেহলবি রাহ, --------------------------------------------- 'আল ইনসাফ' হচ্ছে ভারতরত্ন শাহ ওয়ালিল্লাহ দেহলবি রাহ, এর অনবদ্য গ্রন্থ। বিভিন্ন মাসআলায় ইমামদের মধ্যে মতানৈক্য কেন হয়- সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন তিনি। বইয়ের নাম থেকেই বিষয়টি বুঝে আসে। আরবি ভাষায় লেখা বইটার পৃষ্ঠা সংখ্যা একশর কাছাকাছি। বৈরুতের 'দারুন নাফাইস' এটি প্রকাশ করেছে। ঝকঝকে প্রচ্ছদের এই বইটির আরবি ভাষাটা খুব কঠিন না। আবার খুব সহজও না। বলা যায়, সহজ-কঠিনের মাঝামাঝি অবস্থানে থেকে লেখক এটি রচনা করেছেন। শুরুতেই তিনি সাহাবা ও তাদের ছাত্রবৃন্দ তথা তাবেয়িদের মধ্যে শাখাগত মাসআলাতে মতানৈক্য হওয়ার কিছু কারণ সংক্ষিপ্ত ভাষায় তুলে ধরেছেন। এবং তাদের মতানৈক্যের ধরণগুলো কি কি সেটাও তিনি সুবিন্যস্ত আকারে সাজিয়েছেন। প্রতিটি বিষয়ের সাথে উদাহরণ টেনে বক্তব্যটাকে আরো সুস্পষ্ট করার চেষ্টা করেছেন। পরবর্তী অধ্যায়ে বিভিন্ন মাযহাবের ইমামদের মধ্যে যেসব মতানৈক্য হয়েছে তার পেছনে কি কি কারণ লুকিয়ে আছে তা তিনি আলোচনা করেছেন। তবে এই অধ্যা...

পাঠপ্রতিক্রিয়া- দাউলার (আইএস-এর) আসল রূপ

ছবি
পাঠপ্রতিক্রিয়া-৩ বইঃ দাউলার আসল রূপ লেখকঃ আহমদ নাবীল --------------------------------------- আইএস নামে আমরা যে গোষ্ঠীকে চিনি আরবদেশে তারা দাওলাতুল ইসলাম বা দায়েশ নামে পরিচিত। এই গোষ্ঠী অল্প সময়ের মধ্যেই পুরো বিশ্বে আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হয়েছে। এদের বিষয়ে সংক্ষেপে বলতে গেলে এরা শুরুতে ইরাকে আলকায়েদার একটা শাখা ছিল। পরে আলকায়েদা থেকে বের হয়ে নিজেদের স্বতন্ত্র গোষ্ঠী হিসেবে ঘোষণা দেয়। তারা ইরাকভিত্তিক সংগঠন হলেও পরে সিরিয়াতেও নিজেদের কার্যক্রম বিস্তৃত করে। ওদিকে সিরিয়াতে আগে থেকেই আলকায়েদার শাখা হিসেবে জাবহাতুন নুসরা কাজ করছিল। স্বাভাবিকভাবেই ওদের সাথে এদের বিরোধ দেখা দেয়। তখনই আইএস বা দাউলার হিংস্র রূপ প্রকাশ হয় বিশ্ববাসীর সামনে। তারা মুসলিম মুজাহিদদের নির্বিচারে হত্যা করতে থাকে। নিজেদের মতের বাইরে যারাই গিয়েছে তাদের ওরা কাফের ঘোষণা দিয়ে হত্যাযজ্ঞে মেতে উঠেছে। আইএসের ভদ্রতার মুখোশ খুলে দেওয়ার কোশেশ করা হয়েছে "দাউলার আসল রূপ" বইটিতে। মোট তিনটা অধ্যায়ে বইটিকে ভাগ করা হয়েছে। প্রথম অধ্যায়ে 'দাউলার অপরাধ সমূহ' শিরোনামে মোট ৬টি অপরাধ নিয়ে প্রামাণ্য আলোচনা করা হয়েছে...