সাদাকাতুল ফিতর বিষয়ক শরঈ বিধিবিধান
ফিতরার হুকুম (বিধান): ------------------- ফিতরা দেয়ার সামর্থ্য রাখে এরকম প্রত্যেক ব্যক্তিকে নিজের ও পরিবারের ঐ সমস্ত সদস্যদের পক্ষ থেকে ফিতরা আদায় করা ফরয যাদের লালন-পালনের দায়িত্ব শরীয়ত কর্তৃক তার উপরে অর্পিত হয়েছে।মুসলিম দাস ও স্বাধীন, পুরুষ ও নারী এবং ছোট ও বড়র প্রতি সকলের উপর এটি ওয়াজিব হয়, এবংঈদের ছলাতের আগেই এই ফিতরা প্রদান করা উচিত। - [সহীহ বুখারী, অধ্যায়: যাকাত হাদীস নং ১৫০৩;সহীহ মুসলিম নং ২২৭৫;বাদায়েউস সানায়ে: ২/৭০ ] - সদকাতুল ফিতর কখন ওয়াজিব হবে? সদকাতুল ফিতরের নেসাব যাকাতের নেসাবের সমপরিমাণ, অর্থাৎ ঋণ বাদ দিয়ে সাড়ে সাত ভরি সোনা বা সাড়ে বয়ান্ন ভরি রূপা বা তার সমমূল্যের নগদ অর্থ বা ব্যবহারের অতিরিক্ত জিনিষ-পত্র অথবা খোরপোশের প্রয়োজনাতিরিক্ত জমি ঈদুল ফিতরের দিন তার নিকট থাকলে তার উপর সদকাতুল ফিতর ওয়াজিব হবে।মৌলিক নিত্যপ্রয়োজনীয় খরচ বাদ দিয়ে প্রত্যেকে নেসাব পরিমাণ অর্থ বা সম্পদের মালিক হওয়া সদকায়ে ফিতর ওয়াজিব হওয়ার পূর্বশর্ত। তবে এতে যাকাতের ন্যায় বর্ষ অতিক্রম হওয়া শর্ত নয়। - ( মুসান্নাফে ইবনে আবি শাইবা: ১০/৪৯৪, ফাতহুল কাদির: ২/২৮১, ফাতাওয়ায়ে হিন্দ...