পোস্টগুলি

শিরক-বিদআত লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

এটা কি দরূদ পাঠের সঠিক পদ্ধতি?

নবীজীর শানে কিভাবে দরূদ পড়তে হবে? দরূদ পাঠের আদব কি হবে? এটা কমবেশি সবারই জানা থাকার কথা। কিন্তু আফসোসের কথা হল, আমরা এ সকল আদবের প্রতি কোন খেয়াল তো করিই না উপরন্তু নিজেদের পক্ষ থেকে দরূদ পাঠের এমন সব পদ্ধতি নির্ণয় করে নিয়েছি, যেগুলো না সাহাবাদের যুগে ছিল আর না তাবেয়ী-তবে তাবেয়ীদের যুগে ছিল আর না পরবর্তী আলেমদের পদ্ধতি ছিল। এতে আমরা দরূদ পাঠের মতো অতি সওয়াবের কাজকেও বিদআতে রূপান্তরিত করে ফেলছি; অথচ আমাদের কোন ভ্রুক্ষেপই নেই। আমাদের অবস্থা তাদের মতো হয়ে যাচ্ছে যাদের ব্যাপারে কোরআনে ইরশাদ হয়েছে- الَّذِينَ ضَلَّ سَعْيُهُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَهُمْ يَحْسَبُونَ أَنَّهُمْ يُحْسِنُونَ صُنْعًا  ‘তারা সেই সব লোক, পার্থিব জীবনে যাদের সমস্ত দৌড়-ঝাপ সরল পথ থেকে বিচ্যুত হয়েছে, অথচ তারা মনে করে তারা খুবই ভাল কাজ করছে।’ -কাহফ : ১০৪ এমনই একটি ভুল পদ্ধতি সম্পর্কে আল্লামা হাসকাফী রহ. (১০২৫-১০৮৮ হি:) তাঁর ‘আদ-দুররুল মুখতার’ গ্রন্থে (২/২৩২) আলোচনা করেছেন। তিনি বলেন- إزعاج الاعضاء برفع الصوت جهل، وإنما هى دعاء له ، والدعاء يكون بين الجهر والمخافته . ‘অঙ্গ-প্রতঙ্গ নাড়িয়ে উঁচু আওয়াজে দরূদ পড়া মুর্খ...

মৃত এর জন্য কোরআন পড়া

আলী বিন মুসা হাদ্দাদ (রহঃ) বলেন, আমি, ইবনে কুদামা (রহঃ) এবং ঈমাম আহমদ বিন হাম্বল (রহঃ) এক দাফন কার্যে গিয়েছিলাম।। দাফন-কাজ শেষ হতে আমরা দেখলাম এক ক্ষীণদৃষ্টির বা অন্ধ লোক কবরের কাছে (মৃতের জন্য) কোরআন পড়ছে।। তাকে ঈমাম আহমদ বিন হাম্বল (রহঃ) বললেন- কবরের পাশে মৃতের জন্য কোরআন পড়া বিদ'আত।। তখন ইবনে কুদামা (রহঃ) বলেন- আপনি (আহমদ) মুবাশশির হালবী সম্পর্কে কি বলেন?? ঈমাম আহমদ (রহঃ) তিনি তো নির্ভরযোগ্য।। এবার ঈমাম আহমদ (রহঃ) জিজ্ঞেস করলেন- আপনি তার থেকে কোনো রেওয়ায়াত লিখেছেন কী?? তখন ইবনে কুদামা (রহঃ) বলেন- হ্যাঁ, মুবাশশির হালবী শুনেছেন আব্দুর রহমান ইবনে আলা ইবনে লাজলাজ থেকে তিনি তার পিতা সাহাবী আলা ইবনে লাজলাজ (রাঃ) থেকে শুনেছেন- তিনি (সাহাবী) তার দাফনের পর তার মাথার কাছে সূরা বাকারার শুরুর ও শেষের আয়াতগুলো পড়ার জন্য অসিয়ত করেছেন, এবং এমনটি করতে হযরত ইবনে উমর (রাঃ)-ও অসিয়ত করে গেছেন।। তখন ঈমাম আহমদ (রহঃ) তখন-ই আরেকজনকে বললেন- "যাও গিয়ে ঐ অন্ধকে কোরআন থেকে পড়তে বলো" কিতাবুর রূহ - ১১ পৃষ্ঠা লেখক- আল্লামা ইবনুল কাইয়্যিম (রহঃ) ----- উপরোক্ত বর্ণনাটি হাদিসের গ্রন্থাদিতে পাওয়া যায়...

সুপারিশের প্রতীক্ষা

বাজার থেকে ফিরছিলাম। সাথে আমার ফুফাতো ভাইসহ আরো কয়েকজন লোক ছিলেন। তারা কথায় কথায় বললেন, মাসউদ থাকতে অতো চিন্তা কী! সে যখন জান্নাতে যাবে তখন কি আর আমাদের না নিয়ে যাবে? শুনেছি একজন হাফেজ নাকি অনেকজনকে জান্নাতে নিয়ে যেতে পারবে সুপারিশ করার মাধ্যমে। একজনের এমন কথায় অন্যরাও দেখলাম সায় দিল। মাথা দুলিয়ে নিজেদের সহমতের কথা জানান দিল। আমি শুনছিলাম আর মুচকি মুচকি হাসছিলাম। উনার কথা শেষ হবার পরে বললাম, আপনার কথার ভেতর ছোট একটা বাক্য ছুটে গেছে। সবাই এবার একযোগে আমার দিকে তাকালো। কী সেটা? বললাম, সেটা হল, যদি হাফেজ নিজে জান্নাতে যেতে পারে তাহলে। মানে সে নিজে যদি আগে জান্নাতে যেতে পারে তখন হয়তো আল্লাহ তাআলা তাকে সুযোগ দিবেন কিছু মানুষের ব্যাপারে সুপারিশ করতে। কিন্তু আগে তো হাফেজের নিজেকে জান্নাতে যেতে হবে। এখন আমি যে জান্নাতে যাবো তার নিশ্চয়তা কী? আমার পাল্টা জবাব শুনে এবার তারা কিছুটা থতমত খেয়ে গেল। বললো, এভাবে তো কেউ বলে না। সবাই বলে, একজন কুরআনে হাফেজ এতোজনকে জান্নাতে নিয়ে যাবেন। আসলেও আমাদের সমাজে সুপারিশ নিয়ে এক ধরণের ভ্রান্তি আছে মানুষের ভেতর। অনেক মা-বাবা আগেভাগে নিয়ত করে রাখে ছেলেকে মাদর...

ইহুদি ও শিয়া ধর্মের ভয়ংকর সাদৃশ্যঃ ইমাম মাহদি এবং পাক পাঞ্জাতন

ছবি
শিয়াদের ইমাম মাহদি আসলে কে?  ইসনে আশারিয়া বা বারো ইমাম পন্থীরা বারো জনের তালিকা দিয়ে রেখেছে। খোমেনী নিজেও ইসনে আশারীয়াপন্থী ছিল। তারা বিশ্বাস করে যে, ইমাম মাহদী তাদের শেষ ইমাম। কিন্তু শী’আরা ইমাম মাহাদীকে কি সত্যিই বিশ্বাস করে, নাকি এই ইমাম অন্য কেউ? শী’আদের কিতাবে যেভাবে ইমাম মাহদীর বর্ণনা এসেছে, তাতে করে ঐ চরিত্রটিকে ইমাম মাহদী হিসেবে মনে হয় না, (বরং ইসলাম ধর্ম অনুযায়ী দাজ্জাল মনে হয়)। খুব সংক্ষেপে আজ তিন-চারটি পয়েন্ট উল্লেখ করব। (১) শী’আদের কিতাব বলে, ইমাম মাহাদীর ভাষা হবে হিব্রু অথচ আমরা খুব ভাল করেই জানি যে, হিব্রু ভাষা কেবলমাত্র ইহুদীরাই ব্যবহার করে। শী’আদের কিতাবে কী আছে, দেখুনঃ Al-Mufadhal ibn Umar is reported to have said that Abu Abdullah [a.s.] (Shia’s 6th Imams) said: “When the Imam (Mahdi) makes a call (for prayer), he will supplicate to God using God's Hebrew name...” [Shiite Source: Al-Numani, Al-Ghayba , p.326] (২) শী’আরা বিশ্বাস করে যে, ২৭ জন মুসা (আ.)-এর অনুসারী (ইহুদী) তাঁর সাথে থাকবে এবং আসহাবে কাহাফ বা গুহায় লুকানো সেই ৭জন ব্যক্তি এবং নবী ইউশা ব...

কবর থেকে ফয়েজ গ্রহণ করা প্রসঙ্গে কিছু কথা

মতিউর রহমান মাদানী সাহেব বলেছেন- “কবর থেকে ফয়েজ আসে” এমন আকিদা রাখা শিরক । আর এ শির্কি আক্বিদা নাকি দেওবন্দী আলেমগণ রাখেন। তিনি দু এক জনের নামও উল্লেখ করেছেন। মাদানী সাহেব কোনটাকে শির্ক বলতে চাচ্ছে আর এ ব্যাপারে তার এলমের অবস্থান সম্পর্কে আলোচনায় আমরা একটু পড়ে যাবো। প্রথমে মাদানী সাহেব ও তার ভক্তদের কাছে আমার একটি প্রশ্ন। আচ্ছা এ ধরণের ফয়েজ বা বরকতের কথা যদি আহলে হাদীসের আলেমগণ বলেন তাহলে তাদের কথা কি শির্কি হবে না??? নাকি সব স্থানের মতো এখানেও ডাবোল স্টান্ডার্ড দাড়া করিয়ে আহলে হাদীস আলেমদের পাক্কা মুমিন বানিয়ে ওলামায়ে দেওবন্দদের মুশরিক বানানো হবে?? মাদানী সাহেব সহ তার ভক্তদের মনে করিয়ে দিচ্ছি যে কেয়ামত নামে একটি দিন আছে। “কবর থেকে ফয়েজ আসে” এমন আকিদায় আহলে হাদীস আলেমগণ --------------- --------------- --------------- --------------- --------------- - এখানে দুজন আহলে হাদীস আলেমের নাম উল্লেখ করবো (১) আহলে হাদীসদের অন্যতম মান্যবর আলেম নবাব সিদ্দীক হাসান খান স্বীয় কিতাব “আত তাজুল মুকাল্লিল”এ তার পিতা আবু আহমাদ হাসান বিন আলী আল হুসাইনীর স্মরণে লিখেন, ولا يزال يري ...

ইবনে তাইমিয়া (রহ) এর গলায় তাবিজ!!

ছবি
ইমাম ইবনে তাইমিয়া (রহ) এর গলায় তাবিজ!! সেই তাবিজের সুতা তার মৃত্যুর পর বিক্রি হল ১৫০ দিরহামে!!!! . আর এই ভয়াবহ ঘটনা উল্লেখ করেছেন হাফিজ ইবনে কাসির (রহ) তার অমর ইতিহাস গ্রন্থ --"আল বিদায়া ওয়ান নিহায়া "- তে!! দেখুন- --------------- ﺇﻥ ﺍﻟﺨﻴﻂ ﺍﻟﺬﻱ ﻛﺎﻥ ﻓﻴﻪ ﺍﻟﺰﺋﺒﻖ ﺍﻟﺬﻱ ﻛﺎﻥ ﻓﻲ ﻋﻨﻘﻪ ﺑﺴﺒﺐ ﺍﻟﻘﻤﻞ، ﺩﻓﻊ ﻓﻴﻪ ﻣﺎﺋﺔ ﻭﺧﻤﺴﻮﻥ ﺩﺭﻫﻤﺎ . সেই তাবিজের সুতাটি যেটা তিনি উকুনের জন্য ব্যবহার করতেন, তা মৃত্যুর পর ১৫০ দিরহামে বিক্রি হয়! সুত্রঃ বিদায়া আন নিহায়ার আরবী কিতাবের [খন্ডঃ১৮, পৃষ্ঠঃ২৯৭] scan copy attached --------------- . আপনাদের শায়েখদের কাছে তাবিজ শিরক! যে তাবিজ গলায় ঝুলায় সেও শিরককারী !! . তাহলে এখন আপনাদের থেকে দুটি ফাতোয়ার প্রত্যাশীঃ ১.তাবিজ ব্যবহার করে ইমাম ইবনে তাইমিয়া (রহ) কি শিরক করেছেন!? ২.এই ঘটনা উল্লেখ করে ইবনে কাসির (রহ) কি শিরকের প্রচার করেছেন!? . এখন কি আল বিদায়া ওয়ান নিহায়াকে ছুড়ে ফেলবেন ? নাকি আলবানি সাহেবের সহিহ বুখারির মত, সহিহ আল বিদায়া ওয়ান নিহায়া নতুন করে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের মত কাউকে দিয়ে লিখাবেন ? ... জানাবেন কিন্তু ! . . তাব...

সহীহ বোখারীও কি স্বপ্নের কিতাব!???

ছবি
- শায়েখ হাসান মুহাম্মদ জামিল ১ . মুহাম্মাদ ইবনে ইসমাঈল ইমাম বোখারী রা. তুখোড় মেধাবী, ঈর্ষণীয় স্মরণশক্তির অধিকারী এক যুবক। হাদীস মুখস্ত করা ছিলো যার নেশা। লক্ষ লক্ষ হাদীস সংগ্রহ করেছেন দেশ-বিদেশ সফর করে। যাঁর হাদীস সংগ্রহে জীবনযুদ্ধে নেমেছিলেন সেই মহান হযরাতকেই দেখলেন একদিন স্বপ্নে। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, তাঁর গায়ে অবাঞ্চিত মাছি এসে বসতে চাচ্ছে, সেগুলো তাড়ানোর মহান খেদমত আঞ্জাম দিচ্ছেন ইমাম বোখারী রা.! স্বপ্নে কেউ রাসূলকে (সা.) দেখলে সে রাসূলকেই(সা.) দেখে, কারণ শয়তান রাসূলের (সা.) রূপ ধারণ করতে পারে না। ইমাম বোখারীর স্বপ্নও তাই সঠিক ছিলো। দুশ্চিন্তাগ্রস্ত ইমাম ছুটলেন উস্তাদের কাছে, কপালে চিন্তার রেখা; হায় কী দেখলাম!? উস্তাদে মুহতারাম মহান ছাত্রের স্বপ্ন শুনে যারপরনাই আনন্দিত, কারণ এ স্বপ্ন সাধারণ স্বপ্ন নয়; ভবিষ্যতের কর্মপন্থা নির্ধারন হয়েছে এ স্বপ্নে! এ যে চরম সৌভাগ্যের স্বপ্ন! নিজ ছাত্রের স্বাপ্নিক ভবিষ্যতের ইঙ্গিতবহ স্বপ্ন! উস্তাদ ব্যাখ্যা দিলেন; রাসূলের (সা.) নামে চালিয়ে দেওয়া জাল হাদীস হচ্ছে সেই মাছি, যা সহীহ হাদীসের সাথে মিশ...