পোস্টগুলি

ইসলামী অর্থনীতি লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

মিষ্টি ও ফলের ওজন: প্যাকেটসহ, নাকি আলাদা?

বেচাকেনার ক্ষেত্রে ওজন ও পরিমাপে স্বচ্ছতা বজায় রাখা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা। বিশেষত মিষ্টি, ফল কিংবা আটা-চালের মতো পণ্যের লেনদেনে একটি সাধারণ প্রশ্ন সামনে আসে—পণ্যের সাথে থাকা প্যাকেট, কার্টুন বা বস্তার ওজন কি মূল ওজনের সঙ্গে গণ্য হবে, নাকি তা আলাদাভাবে হিসাব করতে হবে? এ প্রশ্নের উত্তরে শরিয়তের নীতি অত্যন্ত পরিষ্কার ও ন্যায়ভিত্তিক। ১. ওজনভিত্তিক ক্রয়-বিক্রয়— যদি ক্রয়-বিক্রয় ওজনের ভিত্তিতে বা কেজি হিসেবে সম্পন্ন হয়, তাহলে পণ্য ও প্যাকেট/বস্তার ওজন অবশ্যই পৃথকভাবে নির্ধারণ করতে হবে। কারণ প্যাকেট বা বস্তা নিজেই একটি আলাদা বস্তু, যার নিজস্ব ওজন রয়েছে। ফলে পণ্যের ওজনের মধ্যে এর ওজন গোপনে যুক্ত করে দেওয়া হলে তা বাস্তবে ক্রেতাকে কম পণ্য দেওয়ার শামিল হয়—যা স্পষ্ট অন্যায় ও প্রতারণা। ধরা যাক, আপনি ১ কেজি মিষ্টি কিনছেন। যদি দোকানদার কার্টুন বা বাক্সসহ ১ কেজি ধরেন, তাহলে প্রকৃতপক্ষে আপনি ১ কেজির কম মিষ্টি পাচ্ছেন। একইভাবে, ২ কেজি আপেল কিনলে যদি প্লাস্টিক ক্রেট বা প্যাকেটের ওজন যুক্ত করা হয়, তবে ফলের পরিমাণ কমে যায়। সুতরাং সঠিক পদ্ধতি হলো—নেট ওজন অনুযায়ী পণ্য দেওয়া, অর্থাৎ প্যাকেটের ...

ব্যবসায় কী পরিমাণ লাভ করা বৈধ? ইসলাম কী বলে?

প্রশ্নঃ  ব্যবসায় কী পরিমাণ লাভ করা বৈধ? স্বাভাবিক মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য দাবি করা কিংবা চড়া মূল্যে কোন পণ্য বিক্রয় করা ইসলামের দৃষ্টিতে জায়েজ কি না? উত্তরঃ আল্লাহ তায়ালা হালাল পন্থায় ব্যবসা করার মাধ্যমে একে অপরের সম্পদ ভোগ করাকে বৈধ ঘোষণা করেছেন। কিন্তু লাভ করার কোন পরিমাণ নির্ধারণ করে দেন নি। বরং পরস্পর সন্তুষ্ট চিত্তে যেকোনো পরিমাণ লাভ করার সুযোগ রয়েছে।  আল্লাহ তায়ালা বলেন,  يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَأْكُلُوا أَمْوَالَكُم بَيْنَكُم بِالْبَاطِلِ إِلَّا أَن تَكُونَ تِجَارَةً عَن تَرَاضٍ مِّنكُمْ ۚ "হে ঈমানদারগণ! তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ ভোগ করো না। তবে পরস্পর সন্তুষ্টি চিত্তে ব্যবসার মাধ্যমে ভোগ করতে পারো।" (সুরা নিসা, ২৯) সুতরাং হালাল পন্থায় পরস্পর সন্তুষ্টি চিত্তে ব্যবসার মাধ্যমে অপরের সম্পদ ভোগ করা যাবে। কিন্তু ব্যবসায় কী পরিমাণ লাভ করা যাবে তা আল্লাহ বলে দেন নি। বরং এটা ক্রেতা-বিক্রেতার উপর ছেড়ে দিয়েছেন।  তাইতো রাসুল সাঃ কে যখন বলা হলো, হে আল্লাহর রাসুল! বাজারের সব কিছুর দাম অনেক বেড়ে গেছে। আপনি পণ্যের বাজার দর নির্ধারণ করে দিন! তখন রাসুল ...

নারী: উত্তরাধিকার এবং অধিকার প্রসঙ্গ

নারী: বঞ্চনা যার সর্বত্র সঙ্গী আমার রক্তসম্পর্কীয় এক আত্মীয়া, যিনি বয়সের ভারে প্রায় ন্যুব্জ, আমার দেখা পেয়ে কথার ডালি খুলে বসলেন। এই কথা সেই কথার পর জিজ্ঞেস করলেন, 'আচ্ছা বলো তো, আমি যদি আমার বাবার রেখে যাওয়া সম্পদ থেকে প্রাপ্য ওয়ারেসি সম্পত্তি নিয়ে নেই তাহলে ভাইদের সাথে আমার সব ধরনের সম্পর্ক চিরজীবনের জন্য শেষ হয়ে যাবে কথাটা কতোটুকু সত্য?' আমি আগে থেকে জানতাম ভাইদের সাথে উত্তরাধিকার সম্পত্তি নিয়ে তার কিছুটা মনোমালিন্য চলছে। তার ছেলেদের কথা হলো, 'মা তুমি তোমার পাওনা অংশ নিয়ে নাও। আমাদের সংসারের টানাটানির গ্লানি কিছু হলেও তো কমবে। যেখানে নিজেদেরই চলে না, সেখানে তোমার এতো বদান্যতা দেখানোর তো কোন মানে হয় না। তাছাড়া তুমি তো কারো থেকে করুণা ভিক্ষা করছো না। নিজের পাওনা সম্পদ উসুল করে নিতে চাচ্ছো। এতে এতো সংকোচ আর লজ্জার কী আছে!' আমি বুঝে নিলাম তিনি কেন প্রশ্নটা করলেন। আগে থেকেও কিছুকিছু জানতাম ব্যাপারটা। অনেক জায়গাতেই এমন ধারনা প্রচলিত আছে যে, বোনরা তাদের ওয়ারেসি সম্পত্তির ভাগ বুঝে নিয়ে গেলে বাপের বাড়ির সাথে তার সব ধরনের সম্পর্ক শেষ হয়ে যায়। ভাইদের সাথে ভ্রাতৃত্বের বন্ধন ছিন...

হারাম সম্পদ ও তার কুফল

আল্লাহ তা'আলা বলেছেন- يَا أَيُّهَا الرُّسُلُ كُلُوا مِنَ الطَّيِّبَاتِ وَاعْمَلُوا صَالِحًا ۖ إِنِّي بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ হে রাসূলগণ! পবিত্র বস্তু আহার করুন ও সৎকাজ করুনন। নিশ্চয় আমি আপনাদের কর্মতৎপরতা সম্পর্কে সম্যক জ্ঞাত। (সূরা মু'মিমুন-৫১) এই আয়াতে আল্লাহ তা'য়ালা নেক আমল এর আদেশ করছেন। হালাল রিজকও একটি আমল। তবুও সেটাকে আলাদা করে, এবং নেক আমল এর পূর্বে উল্লেখ করেছেন। পবিত্র কুরআনের বাক্য বিন্যাসের তাৎপর্য আছে। নেক আমলের পূর্বেই হালাল খাদ্যের কথা বলা হয়েছে এর গুরুত্ব বোঝাতে। কারণ আমল এর কবুলিয়াত ও রুহানিয়াত হাসেল হওয়ার জন্যে রুটিরুজি হালাল হওয়া জরুরী। শরীরে যদি হারাম খাবার প্রবেশ করে, তাহলে দিল মরে যায়। নেক আমলের স্বাদ পাওয়া যায় না। হারাম মালের একটা অন্যতম কুফল হচ্ছে, হেদায়েত অন্তরে প্রবেশ করে না। আমালে সালেহা বিস্বাদ লাগে। সদুপদেশ তিক্ত লাগে। আল্লাহ তায়ালা এক আয়াতে এদিকে ইংগিত করেছেন। كَلَّاۖ بَلْۜ رَانَ عَلَىٰ قُلُوبِهِم مَّا كَانُوا يَكْسِبُونَ কখনও না, বরং তাদের কৃতকর্মই তাদের হৃদয়ে মরিচা ধরিয়ে দিয়েছে। (আল-মুতাফ্‌ফিফীন ৮৩:১৪) হারাম অর্থের এই কুফল...

প্রভিডেন্ট ফান্ড বিষয়ে ইসলামের বিধান কী?

১। প্রশ্নঃ Government provident fund (GPF) এর সুদ কি হালাল হতে পারে? উত্তরঃ প্রভিডেন্ট ফান্ড দুই ধরনের আছে, ১। বাধ্যতামূলক প্রভিডেন্ট ফান্ড ২। ঐচ্ছিক প্রভিডেন্ট ফান্ড বাধ্যতামূলক প্রভিডেন্ট ফান্ডে কর্মচারির বেতনের নির্দিষ্ট একটি অংশ কেটে রাখা হয়; যাতে তার কোন ইখতিয়ার নেই। সরকার বাধ্যতামূলক ভাবে নিজস্ব রুল বা নিয়ম অনুযায়ী কর্মচারীর নামে তার তহবিলে জমা রাখে। এ ফান্ডে সূদের নামে যা দেয়া হয়, এগুলো মূলত সূদ নয়। বরং কর্মচারীর বেতনেরই অংশ। সুতরাং এগুলো গ্রহণকরা ও নিজ প্রয়োজনে ব্যবহার করা সবই বৈধ। আপনার জন্যে সেটা সুদ নয়, বরং ইনআম হিসেবে ধর্তব্য হবে। এতে যেহেতু মালিকানা আসছে না, তাই হস্তগত হওয়ার পূর্বে যাকাত ওয়াজিব হবে না। আর সেচ্ছায় যে প্রভিডেন্ট ফান্ড গ্রহণ করা হয়; তা থেকে বিরত থাকতে হবে। কেননা এটা সূদের সাথে সাদৃশ্য রাখে, তাই এটাকা গ্রহণ করা যাবেনা। যদি নেয়া হয়ে থাকে তাহলে সাওয়াবের নিয়ত ছাড়া দান করে দিতে হবে। স্বেচ্ছায় রাখা প্রভিডেন্ট ফান্ড যেহেতু চাইলে উঠিয়ে আনতে পারে, তাই এতে যাকাত দিতে হবে যদি নেসাব পরিমাণ সম্পদ হয়। --- ১। আদ্দুররুল মুখতার, ফাতাওয়া শামী সংলগ্ন-৭/৩৯৮-৪০১ ২। ফ...

ব্যাংকে জব বিষয়ে আরও কিছু প্রশ্নোত্তর...

পুর্বের পোস্ট দেখুন- সুদী ব্যাংকে চাকুরী করা কি জায়েজ? ১। প্রশ্নঃ আমরা জানি সুদী ব্যাংকে চাকরি করা হারাম... কোন ইঞ্জিনিয়ার যদি ব্যাংকে চাকরি করা কারো বাড়ি বানিয়ে দেয়া বা নকশা করে দেবার বিনিময়ে ব্যাংকারের কাছ থেকে পারিশ্রমিক গ্রহন করে তাহলে সেটাও কি হারাম হবে ?? উত্তরঃ সুদের কারবার বা সুদ থেকে উপার্জনকারীর সাথে লেনদেনে সতর্ক হওয়া উচিত। এক্ষেত্রে মূলনীতি হচ্ছে, যদি জানা থাকে যে উক্ত ব্যাক্তি যে টাকা প্রদান করছে তা ব্যাংক থেকে উপার্জিত, অথবা ব্যাংকে চাকুরী ছাড়া তার কোন আয়ের উৎস নেই। তাহলে তার দেয়া বিনিময় বা হাদিয়া কোনটাই গ্রহণ করা জায়িজ নয়। সুতরাং ব্যাংকার বাড়ি বানাতে গিয়ে যে অর্থ খরচ করেছে, তার বেশিরভাগ বা পুরোটাই যদি ব্যাংক থেকে উপার্জিত হয় , আর এটা নিশ্চিতভাবে জানা থাকে তাহলে সেটা নেয়া জায়েজ নয়। আলআশবাহ ওয়ান নাযাইর ৩/২৩৪; আদ্দুররুল মুখতার ৫/৯৮; ফাতাওয়া খানিয়া ৩/৪০০; ফাতাওয়া বাযযাযিয়া ৬/৩৬০; ফাতাওয়া হিন্দিয়া ৫/৩৪২; ইতরুল হিদায়া ৬৮; আহসানুল ফাতওয়া ৭/২২ ফাতওয়ায়ে মাহমুদিয়া ৪/২৪২ ২। প্রশ্নঃ আমার দুলাভাই একটি সরকারি ব্যাংকে চাকরি করেন, যা অবশ্যই সুদ সংশ্লিষ্ট। উনাকে অনে...

সুদী ব্যাংকে চাকুরী করা কি জায়েজ?

প্রশ্নঃ সুদী ব্যাংকে চাকুরী করা জায়েজ কিনা?   উত্তরঃ ১ম কথা হচ্ছে যে কোন সুদই ইসলামে হারাম সুরা বাকারা সহ বেশ কয়েকটি সুরায় আল্লাহ আযযা ওয়া জাল্লা সুদ কে হারাম ঘোষণা করেছেন এমনকি সুদ খোরের সাথে যুদ্ধের ঘোষণা কুরআন আল কারীমে আল্লাহ সুরা বাকারাতে দিয়েছেন। সকল ব্যাংকের ক্ষেত্রে একটি মূলনীতি জেনে রাখুন- ব্যাংকে চাকরি করা হারাম হওয়ার মূলত কারণ দু’টি। যথা- ১-হারাম কাজে সহায়তা করা হয়। ২-হারাম মাল থেকে বেতন পাওয়ার সম্ভাবনা থাকা। হারাম কাজের সহায়তার বিভিন্ন স্তর আছে। শরীয়তে সর্ব ধরণের সহায়তা হারাম নয়। বরং সেসব সহায়তা হারাম যাতে সরাসরি হারাম কাজে জড়িত হওয়া হয়। যেমন সুদী লেনদেন করা। সুদী লেনদেন লেখা। সুদী টাকা উসুল করা ইত্যাদি। عبد الله بن مسعود عن أبيه عن النبي صلى الله عليه وسلم قال لعن الله آكل الربا وموكله وشاهديه وكاتبه হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাঃ এর পিতা থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন-“যে সুদ খায়, যে সুদ খাওয়ায়, তার সাক্ষী যে হয়, আর দলিল যে লিখে তাদের সকলেরই উপর আল্লাহ তায়ালা অভিশাপ করেছেন। (মুসনাদে আহমাদ, হাদিস নং-৩৮০৯, মুসনাদে আবি ইয়ালা, হাদিস নং-৪৯৮...

ফরেক্স ট্রেডিং এর ব্যাপারে ইসলাম কী বলে?

প্রশ্নঃ   আসসালামু আলাইকুম, Forex Exchange এর মাধ্যমে অনলাইনে বিভিন্ন মুদ্রার বিনিময়ে যে লভ্যাংশ পাওয়া যাবে তা কি ব্যবসায়িক ভাবে হালাল আয় হিসেবে ধরে নেয়া যাবে ? (যদি হালাল হয় বা না হয়, সেক্ষেত্রে শর'ঈ কোন হুকুমের ভিত্তিতে, অনুগ্রহ করে জানাবেন?) বারাকাল্লাহ।। উত্তরঃ ওয়ালাইকুম আসসালাম। বর্তমানে বিশ্বায়নের যুগে আন্ত:বর্ডার লেনদেন প্রতিনিয়তই হচ্ছে, হবে। প্রত্যেক দেশেরই অপর দেশের মুদ্রার প্রয়োজন হবে। ব্যবসায়িক লেনদেন, বিনিয়োগ, কেন্দ্রীয় ব্যাংকের জমাকরণ ইত্যাদি নানা কারণেই লাগবে। বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয়ে মৌলিকভাবে কোনো শরয়ী সমস্যা নেই। তবে যে কোন মুদ্রা লেনদেনেই শর্ত হলো লেনদেনটা স্পট বা নগদ হতে হবে। আর একই জাতীয় মুদ্রা হলে (যেমন USD-USD) অতিরিক্ত শর্ত হলো, সমান পরিমাণ হতে হবে। যেমন: ১০০ USD - ১০০ USD। তো, ব্যাংক, বিভিন্ন প্রতিষ্ঠানের নিজেদের প্রয়োজনেই আন্তর্জাতিক মুদ্রা বাজারে লেনদেন করতে হয়। এখানে লেনদেনটা মূলত তিন ভাবে হয়। Spot, Forward এবং Futures। Forward এবং Futures এবং তৎসংশ্লিষ্ট Options সবই ভবিষ্যতে পরিশোধ্য, কাজেই হালাল হওয়ার কোনো সুযোগ নেই। স্পট মৌলি...

সুদ: কিছু প্রশ্ন, কিছু কথা!

* কৈফিয়ত! naseehah গ্রুপে এক বোন প্রশ্ন করেছিলেন সুদী ব্যাংকে চাকুরি করা ভাড়াটিয়ার দেয়া অর্থ গ্রহণ করা বৈধ কি না! আমি তার উত্তর দিয়েছিলাম। কিন্তু সে উত্তর অনেকেরই মনপুত হয় নি। কেও কেও আপত্তি করেছিলেন, কেও বা উদ্বিগ্ন হয়েছিলেন। কথা দিয়েছিলাম, এটা নিয়ে লিখব। কিন্তু নানা ব্যস্ততায় সুযোগ তেমন মেলে নি। যারা লেখাটা পড়বেন, আশা করি মাঝপথ থেকে ফিরে যাবেন না। এটাও ইলম। ইলম অর্জনের যে ফজীলত রয়েছে, তা পাওয়ার আশা করতেই পারি। এক - সুদ নিয়ে কিছু আয়াত: -ٱلَّذِينَ يَأْكُلُونَ ٱلرِّبَوٰا۟ لَا يَقُومُونَ إِلَّا كَمَا يَقُومُ ٱلَّذِى يَتَخَبَّطُهُ ٱلشَّيْطَٰنُ مِنَ ٱلْمَسِّۚ ذَٰلِكَ بِأَنَّهُمْ قَالُوٓا۟ إِنَّمَا ٱلْبَيْعُ مِثْلُ ٱلرِّبَوٰا۟ۗ وَأَحَلَّ ٱللَّهُ ٱلْبَيْعَ وَحَرَّمَ ٱلرِّبَوٰا۟ۚ فَمَن جَآءَهُۥ مَوْعِظَةٌ مِّن رَّبِّهِۦ فَٱنتَهَىٰ فَلَهُۥ مَا سَلَفَ وَأَمْرُهُۥٓ إِلَى ٱللَّهِۖ وَمَنْ عَادَ فَأُو۟لَٰٓئِكَ أَصْحَٰبُ ٱلنَّارِۖ هُمْ فِيهَا خَٰلِدُونَ যারা সুদ খায়, তারা কিয়ামতে দন্ডায়মান হবে, যেভাবে দন্ডায়মান হয় ঐ ব্যক্তি, যাকে শয়তান আসর করে মোহাবিষ্ট করে দেয়। তাদের এ অবস্থার কারণ এই ...