পোস্টগুলি

শেষ জামানা লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

কিতাবুল ফিতানের পাঠকদের সমীপে

কিতাবুল ফিতান অর্থ ফিতনার আলোচনা বিষয়ক গ্রন্থ। এখানে সুনির্দিষ্ট কোনো গ্রন্থ উদ্দেশ্য নয়; বরং বাংলা ভাষায় এ যাবৎ প্রকাশিত যেকোনো গ্রন্থ উদ্দেশ্য। কয়েক বছর ধরে ফিতান বিষয়ে পাঠকদের বেশ আগ্রহ তৈরি হয়েছে। তাই প্রকাশকরাও এ বিষয়ে বিভিন্ন বই প্রকাশ করছে। এর পরিপ্রেক্ষিতে বাংলা ভাষায় প্রকাশিত কিতাবুল ফিতানগুলো সম্পর্কে সংক্ষিপ্ত মূল্যায়ন তুলে ধরা সংগত মনে হচ্ছে। আর বিষয়টি স্পষ্ট করার জন্য প্রাসঙ্গিক কিছু কথা বলাও প্রয়োজন।       ১. ফিতান বিষয়ক অধিকাংশ হাদিসই অশুদ্ধ, অগ্রহণযোগ্য ও অপ্রমাণিত। অন্যান্য বিষয়ের তুলনায় এ বিষয়ে জাল, ভিত্তিহীন ও দুর্বল হাদিসের সংখ্যা অনেক বেশি।   ২. ফিতান বিষয়ক হাদিসগুলোকে আমরা দু-ভাগে ভাগ করতে পারি : (ক) যা অতীতে সংঘটিত হয়েছে। (খ) যা বর্তমান বা ভবিষ্যতের সঙ্গে সম্পর্কিত। অতীত ফিতনার সঙ্গে ইতিহাসের নিবিড় সম্পর্ক রয়েছে। ইতিহাসের বর্ণনাগুলোর মধ্যেও শুদ্ধ এবং অশুদ্ধ দুই ভাগ রয়েছে। হাদিসের তাহকিকের তুলনায় ইতিহাসের বর্ণনার তাহকিক কঠিনই বটে। ইতিহাসের বিশুদ্ধ বর্ণনার আলোকেই কেবল অতীত ফিতনাগুলোর আলোচনা বোঝা সম্ভব। অন্যথায় হিতে বিপরীত হওয়ার আশঙ্কা রয়েছে।...

হেযবুত তাওহীদ; একটি চরম পথভ্রষ্ট দল..

ছবি
উদ্ভট সব বাংলা বানান ব্যবহারকারী 'হেযবুত তওহীদ'এরা কারা? তাদের ধর্মবিশ্বাস কি? এরা কি সত্যিই মুসলমান? (নিজে জানুন, এবং সচেতনতার জন্য পোস্টটি ব্যাপক প্রচার করুন) . কিয়ামতের আগে 'ফিতনা' (মানুষকে পরীক্ষায় ফেলে দিবে এমন ধোঁয়াসাচ্ছন্ন বিষয়) বৃষ্টির ফোঁটার মতো অনবরত পতিত হবে। তখন সত্য-মিথ্যা নিরূপণ কঠিনতর হয়ে যাবে এবং বহুলোক বিভ্রান্ত হয়ে পড়বে। এমন ভবিষ্যদ্বাণী সহীহ বোখারী সহ বিভিন্ন হাদীস গ্রন্থে বর্ণিত হয়েছে। 'মানবতার কল্যাণে নিবেদিত' এমন মধুর শ্লোগানের আড়ালে বহু সংগঠন ঈমান লুণ্ঠন করে নিয়ে যাচ্ছে সাধারণ মানুষের। এমনই একটি সংগঠন বায়জীদ খান পন্নী প্রতিষ্ঠিত 'হেযবুত তওহীদ'। এই ফেরকার প্রধান টার্গেট এবং সকল সমালোচনার কেন্দ্রবিন্দু হলেন বিনাবিচারে সকল আলেম/মাওলানা /জামাতী/হেফাজতী/ ওহাবী/ জুব্বা ও দাড়ি-টুপি ওয়ালা মোল্লা/শায়খ ইত্যাদি। তাদের সব বক্তব্যের খোলাসা হলো হুজুররাই বিশ্বের সবচে খারাপ লোক। এরা ‘এসলাম’কে বিকৃত করেছে। এটাই তাদের সাইটের প্রায় প্রতিটি প্রবন্ধের নির্যাস। হুজুর ও মাওলানা বা শায়খদের হাত খেকে রক্ষার জন্য ‘এমামুয যামান’ (পন্নী) এর আনুগত্য করতে ...

দাজ্জাল ও পানি নিয়ে যুদ্ধ

ছবি
সম্ভবত এখনও মানুষ বুঝতে সক্ষম হবে না যে, দাজ্জাল পানি নিয়ে যুদ্ধ করবে কেন। পানি তো সব জায়গায় পাওয়া যায়। বিষয়টি বুঝতে হলে বর্তমান পৃথিবীতে পানির বাস্তবতা বুঝতে হবে। পৃথিবীতে সুপেয় পানির দুটি বড় ভাণ্ডার আছে। একটি হল তুষারময় পর্বত। এই ভাণ্ডারের পানির পরিমাণ ২৮ মিলিয়ন কিউবেক কিলোলিটার। দ্বিতীয়টি পাতাল। এই ভাণ্ডারটির পানির পরিমাণ ৮ মিলিয়ন ইউবেক কিলোলিটার। এভাবে পৃথিবীতে বিদ্যমান পানযোগ্য পানির বড় পরিমাণটি হল বরফ, যা গলে পৃথিবীর বিভিন্ন নদীর মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। পক্ষান্তরে ভূগর্ভস্থ পানি তার তুলনায় কম। বরফের এই মজুদ এন্টার্টিকা ও গ্রিনল্যান্ডে বেশি। আর এই দুই স্থানের উপর কোন মুসলিম রাষ্ট্রের কোন অধিকার নেই। বাকি থাকল ভূগর্ভস্থ পানির মজুদ। এক্ষেত্রেও দুধরনের অঞ্চল থাকে। একটি সমতল অঞ্চল আরেকটি পার্বত্য। সমতল এলাকায় শহরাঞ্চলের পানির উপর নিয়ন্ত্রন প্রতিষ্ঠিত করা কঠিন কিছু নয়। কেননা, শহরাঞ্চলের পানির সমুদয় স্টক কোনো না কোনো জলাধার বা সরকারী পাম্প থেকে পাইপ লাইনের মাধ্যমে আগত পানির উপর নির্ভরশীল হয়ে থাকে। সেজন্য শহুরে মানুষ পানির জন্য পুরোপুরিভাবে সেখানকার...