পোস্টগুলি

Ijharul Islam Al-kawsary লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

আমরা কি সুখে আছি?

কিছু বিক্ষিপ্ত চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। এলোমেলো চিন্তাগুলো গুছিয়ে বলার তেমন ইচ্ছে নেই। তবে সংক্ষেপে দু'একটা বলি। অধিকাংশ মানুষ আজ ধর্ম থেকে বিমুখ কেন? ধর্ম কী তার আবেদন হারিয়ে ফেলেছে না কি মানুষগুলো ধর্ম ছাড়াই ভালো আছে? মানুষ কি আসলেই ভালো আছে? কয়জন মানুষ ভালো আছে? ভালোর সংজ্ঞাটা যদিও একেক জনের কাছে একেক রকম, কিন্ত এরপরেও কয়জন ভালো আছে, সেটা ভাবার বিষয়। প্রাচুর্য, সামাজিক স্ট্যাটাসের প্রতিযোগিতা, যান্ত্রিক জীবন, অন্ত:সারহীন বিনোদন, উদ্দেশ্যহীন জীবন যাপনে সুখি মানুষের সংখ্যা খুব বেশি বলে মনে হয় না। অাত্মিক শূন্যতা সবাইকে কুরে কুরে খাচ্ছে। এই শূন্যতা ভুলে থাকার জন্য বিভিন্ন উপায় অবলম্বন করছে সবাই। কেউ সারা দিন হেডফোন কানে লাগিয়ে অন্তরের শূন্যতা পূরণ করার চেষ্টা করছে। কেউ আরেক ধাপ এগিয়ে লালন-রবীন্দ্রের মর্মী গানে ঝুকছে। কেউ সিনেমা, সিরিয়ালকে জীবনের লক্ষ্য বানিয়েছে। নিজেকে খুব সুখি হিসেবে পেশ করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো তো আছেই। নিজের ভালো গাড়িটা সহজে হাজারও মানুষকে দেখানো যায়। নতুন ফ্ল্যাটের বারান্দায় বসে তোলা ছবিগুলো প্রমাণ করে যে, তার সারা জীবনের পরি...

আকিদাতুত ত্বহাবীর ব্যাখ্যাকার ইবনে আবিল ইয: হানাফী না কি হাশাবী?

ছবি
[বর্তমানে  ইবনে আবিল ইযের  আকিদাতুত ত্বহাবীর  ব্যাখ্যাগ্রন্থটি ব্যাপকভাবে প্রচারের চেষ্টা করা হচ্ছে। যেমন, সালাফী আলেম আব্দুল্লাহ শাহেদ মাদানী এর বাংলা অনুবাদ করে অনলাইনে প্রচার করছেন। সুতরাং এই কিতাবের বাস্তবতা ও এর লেখক সম্পর্কে প্রচলিত ধারণাগুলো সুস্পষ্ট করা আবশ্যক। আকিদাতুত ত্বহাবীর উপর দরসের নিয়ত ব্যক্ত করেছিলাম কিছু দিন আগে। উক্ত দরসের প্রয়োজনে আজকের আলোচনাটি লেখা। যারা উক্ত দরস দেখবেন, আশা করি বিষয়টি তাদের উপকারে আসবে।  ] সৌদি আরবের কল্যাণে কাররামিয়াদের ভ্রান্ত দেহবাদী আকিদাগুলো সালাফী মতবাদের মোড়কে ছড়িয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে। পেট্র-ডলারের সহায়তায় তারা এক্ষেত্রে অনেকটা অগ্রসর। সালাফীদের ভ্রান্ত আকিদা সম্পর্কে বেশ কিছু প্রবন্ধ লেখার সুযোগ হয়েছে আল-হামদুলিল্লাহ। আমাদের আইডিয়ার ওয়েবসাইটে লেখাগুলো পাবেন। সালাফী মতবাদ প্রচারের ক্ষেত্রে তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে থাকে। এর মধ্যে একটি বিশেষ কৌশল হল, বিভিন্ন ইমামের আকিদার কিতাব ব্যাখ্যার নামে নিজেদের ভ্রান্ত আকিদা ছড়িয়ে দেয়া। উদাহরণ হিসেবে ইমাম ত্বহাবীর আকিদাতুত ত্বহাবীর কথা বলা যায়। একটু খোজ নিল...

আহলে হাদীস ও হানাফীদের মাঝে একটি মৌলিক পার্থক্য

প্রশ্ন: কুরআন-হাদীসের উপর আমলের ক্ষেত্রে আহলে হাদীস ও হানাফীদের মধ্যে মৌলিক পার্থক্য কী? উত্তর: আহলে হাদিসরাও গবেষণা করে মাসআলা বের করে। হানাফীরাও গবেষণা করে মাসআলা বের করে। কোন মাসআলা যদি ইমাম আবু হানিফা রহ. কুরআন ও হাদীস থেকে বের করেন, তাহলে হানাফীরা বলে, এটা আবু হানীফা রহ. এর মাজহাব। ইমাম আবু ইউসুফ বের করলে বলে, এটা ইমাম আবু ইউসুফ রহ. এর মাজহাব। সুফিয়ান সাউরী রহ. বের করলে তারা বলে, এটা সুফিয়ান সাউরীর মত। কিন্তু আহলে হাদিসরা নিজেদের সমস্ত গবেষণাকে কুরআন-হাদীস বলে চালিয়ে দেয়। গবেষণা করে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আর নিজের গবেষণাকে সরাসরি কুরআন-হাদীস বলে চালিয়ে দেয়। মাসআলা বের করে মুজাফফর বিন মুহসিন। এরপর নিজের গবেষণাকে ওহীর মর্যাদা দিয়ে বলে, এটাই কুরআন-হাদীসের মত। হাদীসের সহীহ-জয়ীফ নির্ধারণ করেন আলবানী সাহেব, অথচ নিজের সহীহ-জয়ীফকে সরাসরি ওহীর মর্যাদা দেয়। উভয় দলই কুরআন হাদীস ব্যাখ্যা করে। হানাফীরা ব্যাখ্যার সাথে ব্যাখ্যাকারীর নাম বলে দেয়। কিন্তু আহলে হাদিসরা ব্যাখ্যাকারীর নাম বলা তো দূরে থাক, ব্যাখ্যাটাকেই সরাসরি কুরআন-হাদীস বানিয়ে দেয়। আপনি যদি মুজাফফর বিন মুহসিনের কোন গবেষণা না ম...

আকিদা বিষয়ক গুরুত্বপূর্ণ কিতাবের তালিকা

বাংলাদেশের একজন বিশিষ্ট আলেম আকিদা বিষয়ে অধ্যয়নের জন্য কিছু কিতাবের নাম চেয়েছিলেন। গুরুত্বপূর্ণ যেসকল কিতাবের নাম এই মুহূর্তে মনে পড়েছে, সেগুলো লিখেছি। প্রায় সবগুলো কিতাবই ইন্টারনেটে পাওয়া যাবে। আরবীতে লিখে সার্চ দিলেই হবে। আকিদা বিষয়ে অধ্যয়নে আগ্রহী তালিবে ইলম বা আলেমদের জন্য এটি  উপকারে আসবে বলে আশা করি। ১. আত-তাজসীম ওয়াল মুজাসসিমা, আব্দুল ফাত্তাহ কিদ্দিশ আল-ইয়াফেয়ী। ২. আল-কাশিফুস সগীর আন আকাইদি ইবনে তাইমিয়া, সাইদ আব্দুল লতিফ ফুদা (জরুরি পাঠ্য) ৩. আশ-শরহুল কাবীর আলাল আকিদাতিত ত্বাহাবীয়া, সাইদ আব্দুল লতিফ ফুদা (জরুরি পাঠ্য) ৪. বারাআতুল আশআরিয়্যীন মিন আকাইদিল মুখালিফীন (জরুরি পাঠ্য) ৫. আল-আকিদা ও ইলমুল কালাম, আল্লামা যাহেদ আল-কাউসারী রহ. ৬. দাফউ শুবাহিত তাশবীহ বি আকুফ ফিত তানজীহ, ইবনুল জাওযী রহ. ৭. দাফউ শুবাহি মান শাব্বাহা ও তাম্মাররদা ৮. আর-রদ্দুল ইসলামী আল-মুমতাজ (জরুরি পাঠ্য) ৯. আহলুস সুন্নাতিল আশাইরা, শাহাদাতু উলামাইল উম্মাহ (জরুরি পাঠ্য) ১০. মানহাজুল আশাইরা বাইনাল হাকিকাতি ওয়াল আওহাম ১১.   সহীহু শরহি আকিদাতিত ত্বাহাবীয়া, শায়খ হাসান বিন আলী আস-সাক্কাফ, ...

তাকফীর বিষয়ে অতীব গুরুত্বপূর্ণ কিছু কথা

- শাইখ মুফতি Ijharul Islam Al - kawsary আমি বিভিন্ন সময়ে আকিদার গুরুত্বপূর্ণ বিষয়ে লিখে থাকি। অালোচনায় অনেক ক্ষেত্রেই স্পষ্ট বলে থাকি যে, এটি তাউহীদ, এটি শিরক। এটি ইমান এবং এ বিষয়টি কুফুরী। যেমন গতকালের পোস্টে দু'টি আকিদা সম্পর্কে লিখেছিলাম, এ দু'টি বিশ্বাস জঘন্য শিরকী আকিদা। ১. আল্লাহ তায়ালা আরশে বসে আছেন। ২. আল্লাহ তায়ালা রাসূল স.কে আরশে তার সাথে বসাবেন। আমি এখনও বলছি, বিষয় দু'টো অত্যন্ত গর্হিত শিরকী আকিদা। এখন প্রশ্ন হলো, পূর্ববর্তী কিছু আলেমের কিতাবে এই ধরণের আকিদা বিশ্বাস রয়েছে। যেমন ইবনে তাইমিয়া রহ. ও ইবনুল কাইয়্যিম রহ. এর কিতাবে। তাদেরও আগে আরও কিছু আলেমের কিতাবে এগুলো আছে। খাল্লালের আস-সুন্নাহ কিতাবে, আব্দুল্লাহ ইবনে আহমাদের নামে প্রসিদ্ধ আস-সুন্নাহ কিতাবে এগুলো রয়েছে। বরং কারও কারও কিতাবে এর চেয়েও জঘন্য আকিদা রয়েছে। যেমন ইবনে খোজাইমা রহ. এর কিতাবুত তাউহীদে খুবই জঘন্য কিছু আকিদা আছে। আব্দুল্লাহ ইবনে আহমদের আস-সুন্নাহ কিতাবের কথা তো বলার প্রয়োজন নেই। অনেক আকিদা মুখে আনাও সম্ভব নয়। ইবনে তাইমিয়া রহ ও তার ছাত্র ইবনুল কাইয়্যিম রহ. এর কিতাবেও এর চেয়ে জঘন্য আকিদ...

সহীহ হাদীসের আলোকে ওসিলার মাধ্যমে দু’য়া

ছবি
ওসিলা আরবি শব্দ। শাব্দিক অর্থ মাধ্যম। কোন কিছু অর্জনের মাধ্যম বা উপায়-উপকরণকে শাব্দিক অর্থে ওসিলা বলে। পরিভাষায়, যেসব জিনিসের দ্বারা আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করা হয়, তাকে ওসিলা বলে। যেমন, নামায, রোজা, নেক আমল। এগুলো আল্লাহর নৈকট্য অর্জনের সবচেয়ে পরিচিত ওসিলা। শাব্দিক অর্থের বিবেচনায় আমাদের প্রয়োজন পূরণে যেসব উপায়-উপকরণ গ্রহণ করা হয়, সেগুলোও ওসিলার অন্তর্ভুক্ত। যেমন, রোগ হলে ওষুধ খাওয়া। ক্ষুধা লাগলে খাবার গ্রহণ করা। ওষুধ, খাবার এগুলো জাগতিক ওসিলা। ওসিলার আরেকটি শাব্দিক অর্থ মানজিলা। কারও অবস্থানকে মানজিলা বলা হয়। আল্লাহর কাছে রাসূল স. এর একটি বিশেষ অবস্থান রয়েছে। সুতরাং রাসূল স. এর এই অবস্থানের মাধ্যমে আল্লাহর কাছে দুয়া করাও ওসিলার অন্তর্ভুক্ত হবে। আল্লাহর কাছে নৈকট্য অর্জনের মাধ্যম বা উপায় অর্থের চেয়ে মানজিলা অর্থটি ব্যাপক অর্থ বহন করে। কেননা, যেসব মাধ্যম বা উপায়ের দ্বারা আল্লাহর কাছে দুয়া করা হয়, সেগুলোর একটি বিশেষ মানজিলা বা অবস্থান রয়েছে আল্লাহর কাছে। একারণেই মূলত: এগুলো দ্বারা ওসিলা দেয়া হচ্ছে। নামাযের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করা হচ্ছে। কারণ আল্লাহর ...

শিরক সমাচার - ৮

ছবি
 আগের পর্বগুলো পড়ুন- শিরক সমাচার (১-২) , শিরক সমাচার (৩-৪) , শিরক সমাচার (৫-৬) , শিরক সমাচার (৭) শিরক সমাচার - ৮  গত পর্বে সিজদার হুকুম ও এ বিষয়ে বাড়াবাড়ি নিয়ে আলোচনা করেছি। আজ আমরা তাওয়াফ সম্পর্কে আলোচনা করব। কোন পীর, আলেম, পীরের কবর, পীরের বাড়িকে তাওয়াফ করার শরয়ী বিধান কী? শরিয়তে তাওয়াফ শুধু কাবা ঘরের জন্য নির্দিষ্ট। কাবা ঘর ছাড়া অন্য কোন ব্যক্তি, ঘর বা কবরকে তাওয়াফ করার কোন অনুমতি শরিয়তে নেই। এরপরেও কেউ যদি অন্য কারও কবর, ঘর বা ব্যক্তিকে তাওয়াফ করে তাহলে তার হুকুম হল-   ১। যাকে তাওয়াফ করছে তার মধ্যে যদি আল্লাহর কোন গুণ (খাসাইসুর রুবুবিইয়া) আছে বলে বিশ্বাস করে অথবা ওই ব্যক্তির ইবাদতের নিয়ত থাকে, তাহলে এটি স্পষ্ট শিরক হবে। সে ইসলাম থেকে বের হয়ে যাবে। যেমন যাকে তাওয়াফ করছে তার ব্যাপারে যদি বিশ্বাস থাকে, তিনি নিজের ইচ্ছা ও ক্ষমতায় যা ইচ্ছা তাই করতে পারেন, তার নিজের ক্ষমতায় তার যে কোন প্রয়োজন পূরণ করতে পারেন। ২। উপরের বিশ্বাসগুলো ছাড়া শুধু সম্মানের জন্য যদি কোন পীর বা পীরের কবরকে তাওাফ করে তাহলে সেটি হারাম ও বড় গোনাহের কাজ। তবে এটি শিরক হবে না। এট...

শিরক সমাচার - ৭

ছবি
 আগের পর্বগুলো পড়ুন- শিরক সমাচার (১-২) , শিরক সমাচার (৩-৪) , শিরক সমাচার (৫-৬) শিরক সমাচার - ৭  আমরা আগের পর্বগুলোতে শিরকের বাস্তবতা নিয়ে আলোচনা করেছি। সমাজে কিছু ভাই শিকরের বিষয়ে যথেষ্ট জ্ঞান অর্জন না করে ঢালাওভাবে কিছু বিষয়কে শিরক বলে থাকে। যা একটি বড় ধরণের অন্যায়। যে কোন বিষয়ে শরিয়তের সীমা অতিক্রম করা অন্যায়। শিরকের প্রতি ঘৃণা থাকা অবশ্য কাম্য, কিন্তু অতি উৎসাহী হয়ে শিরক নয়, এমন বিষয়কে শিরক বলে প্রচার করা অন্যায়। আজ সিজদার বিষয়ে আলোচনা করব। সিজদা দু'প্রকার ১. সিজদায়ে ইবাদত। ইবাদতের উদ্দেশ্যে সিজদা করা। ২. সিজদায়ে তা'জিমী। সম্মানের উদ্দেশ্যে সিজদা করা। ইবাদতের নিয়তে কাউকে সিজদা করলে সেটা স্পষ্ট শিরক। এখানে আর কোন কিছু চিন্তার সুযোগ নেই। তা'জিম বা সম্মানের জন্য সিজদা করলে সেটা শিরক নয়। তবে ইসলামে হারাম। এই মতটি শুধু আমাদের ঘরানার আলেমদের নয়, বরং এটি সালাফিদেরও মত। ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম, কাজি শাওকানি, শাইখ মুহাম্মাদ বিন ইব্রাহিম, শাইখ সালেহ আল-মুনাজ্জিদসহ প্রায় সকলে এই মতের অনুসারী। শাইখ সালেহ আল-মুনাজ্জিদ এই বিষয়ে বিস্তারিত লিখেছেন। ইংলিশঃ https:/...

শিরক সমাচার (৫-৬)

ছবি
আগের পর্বগুলো পড়ুন- শিরক সমাচার (১-২) , শিরক সমাচার (৩-৪) শিরক সমাচার-৫ আল্লাহর সত্তা, গুণ ও কাজ সবকিছুই অনন্য ও অতুলনীয়। তার সাথে তুলনীয় কিছুই নেই। আল্লাহ তায়ালা মানুষকে কিছু গুণ দিয়েছেন। বিভিন্ন কাজের ক্ষমতা দিয়েছেন। মানুষের এসব গুণাবলীর নাম আল্লাহর কোন গুণ বা কাজের নামের সাথে মিলতে পারে। যেমন: মানুষ দয়া করে, আল্লাহও দয়া করেন। মানুষ সাহায্য করে আবার আল্লাহ তায়ালাও সাহায্য করেন। এখানে অবশ্যই মনে রাখতে হবে, এটি শুধু শাব্দিক মিল। কিন্তু মৌলিক দিক থেকে দু’টির মধ্যে কোন ধরণের সাদৃশ্য ও তুলনাও চলবে না। শাব্দিক এই মিলের কারণে মৌলিক দিক থেকে উভয়টিকে এক মনে করা কিংবা তুলনা করাটাই শিরক। মানুষকে আল্লাহ তায়ালা যেই ক্ষমতা দিয়েছেন এটি সসীম। আল্লাহর ইচ্ছা ও মর্জির উপর নির্ভরশীল। এটি স্বয়ংসম্পূর্ণ নয়। আল্লাহ তায়ালা যে কোন মুহূর্তে তার চোখের দৃষ্টি কেড়ে নিতে পারেন। পায়ের চলার ক্ষমতা ছিনিয়ে নিতে পারেন। কথা বলার ক্ষমতা কেড়ে নিয়ে বোবা করে দিতে পারেন। শ্রবণ ক্ষমতা দূর করে বধির বানাতে পারেন। যে কোন ধরণের সৃষ্টিই হোক না কেন, প্রত্যেকের ক্ষমতা ও গুণাগুণ সীমিত ও আল্লাহর ইচ্ছার অধীন...

তথাকথিত আহলে হাদীসদের যৌন-সমাচার

[কৈফিয়ত: ফেসবুকের মতো একটি ওপেন সোশাল মিডিয়াতে বিষয়টি আলোচনা করা সমীচীন মনে করছি না। এরপরও বাধ্য হয়ে করতে হচ্ছে।  হাজার বছরের সমৃদ্ধ ইসলামী ফিকহ ভান্ডার হানাফী মাজহাবকে কিছু উগ্র আহলে হাদীস  বিভিন্ন সময়ে বিভিন্ন নোংরা অপবাদে জর্জরিত করার চেষ্টা করে। হানাফী মাজহাবের লাখ  লাখ মাসআলা থেকে দু'একটি মাসআলার খন্ডিত বক্তব্য নিয়ে তারা নিজেদের পক্ষ থেকে কিছু বিকৃত ব্যাখ্যা জুড়ে দিয়ে সেগুলোকে নোংরাভাবে উপস্থাপন করার চেষ্টা করে আসছে। একাজে আহলে হাদীসদের প্রসিদ্ধ আলেমদের থেকে শুরু করে কর্মী পর্যায়ের সকলেই সিদ্ধহস্ত বলা যায়। এদের ছোট ছোট বইগুলোও এধরনের বিকৃতি ও নোংরামির প্রমাণ বহন করে। হানাফী মাজহাবের একটি মাসআলার খন্ডিত অংশ নিয়ে সাধারণ মানুষকে এই বলে বিভ্রান্ত করার চেষ্টা করে যে, দেখুন, হানাফী মাজহাব কত নোংরা কথা বলে। হানাফী মাজহাবের  মাসআলার কতো লজ্জাকর। এভাবে মিথ্যাচার আর বিকৃতির আশ্রয় সাধারণ মানুষকে সরল-সঠিক পথ থেকে বিচ্যুত করার অপ্রয়াস চালিয়ে যাচ্ছে। অথচ বাস্তবতা এর সম্পূর্ণ বিপরীত। আহলে হাদীসদের ফতোয়া ও মাসআলাসমূহ এতটা নোংরা ও রুচিহীন যে, খোদ আহলে হাদীস আলেমরাই...