পোস্টগুলি

গল্প-ঘটনা লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

মজলুম অবস্থায় সাবাঈদের হাতে উসমান রা. এর শাহাদাত

ছবি
আবু বকর(রা) ও উমর(রা) এর সময়ে ইসলামের শত্রুরা গা ঢাকা দিয়ে থাকে। সাহাবী হুযাইফা(রা)-যাকে রাসূল(ﷺ) বিভিন্ন গোপন বিষয় জানিয়ে গিয়েছিলেন, তিনি ফিতনার হাদিস সম্পর্কে বলেন যে, ফিতনা আসার মাঝে যেই দরজা তা উমর(রা), এবং তা ভেঙ্গে ফেলা হবে। বাস্তবেই, উমর(রা)কে হত্যা করে শিয়া জাতির অন্যতম আদর্শ আবু লুলু ওরফে ফিরোজ।  এরপরে উসমান(রা) এর সময়ে অতটা কড়াকড়ি না থাকার কারণে ইহুদি ও পারসিকরা ষড়যন্ত্র করার সুযোগ পায়। ৩৪ হিজরির শেষে ছুপা ইহুদি আবদুল্লাহ ইবনে সাবা মিশর ও ইরাক থেকে তার বিদ্রোহী বাহিনী নিয়ে মদিনায় উসমান(রা)কে অবরোধ করে।  সাহাবীরা এসময় বেশিরভাগ হজ্জের জন্য মদিনার বাইরে থাকায় তালহা(রা),আলী(রা) এর মত অল্পকিছু প্রথম শ্রেণির সাহাবী উসমান(রা)এর সাথে সাবাঈ বিদ্রোহীদের মীমাংসা করাতে চেষ্টা করেন।  কিন্তু ক্রমেই বিদ্রোহীরা দলে ভারী হয়ে আক্রমণাত্নক হতে থাকে এবং প্রায় ১ মাস অবরোধ করে রাখার পরে অবশেষে একদিন ফজরের সময়ে কিছু বিদ্রোহী হঠাত ঘরে ঢুকে উসমান(রা)কে হত্যা করে।   নিজের উপরে আপতিত বিপদ এবং জান্নাতের সুসংবাদের ব্যাপারে রাসূল(ﷺ) আগেই তাঁকে আভাস দিয়ে রেখেছিলেন। তাই তিনি সবর করে য...

হায়াতে খিযির আলাইহিস সালাম

ছবি
[১] ঈমাম নববী (রহঃ) "ফাযায়েলে খিযির (আঃ)" অধ্যায়ে লেখেন- জমহুর উলামাদের মন্তব্য হচ্ছে খিযির (আঃ) জীবিত এবং আমাদের মাঝেই রয়েছেন। সম্মানিত সুফিগনের নিকট এবং সালেহীনদের (নেককার) ঐক্যমত হচ্ছে যে তিনি (খিযির) জীবিত আছেন। এর এরকম ঘটনা মশহুর এবং প্রতিষ্ঠিত যে এগুলোকে ছোট করে দেখার অবকাশ নেই। অনেকেই তাকে (খিযির) দেখেছেন, তার সহায়তা পেয়েছেন, তাকে প্রশ্ন করে উত্তর পেয়েছেন। আর তাকে (খিযির) মুকাদ্দাস মাক্বামে প্রতিষ্ঠিত পাওয়া যায়।  ---- সূত্রঃ শরহে সহিহ মুসলিম - ১৫ খণ্ড, ১৩৫-৩৬ পৃষ্ঠা লেখকঃ ঈমাম নববী (রহঃ) বড় করে দেখতে ক্লিক করুন [২]  বিখ্যাত ফক্বীহ মুফাসসির এবং মুহাদ্দিস ঈমাম কুরতুবী (রহঃ) খিযির (আঃ) সম্পর্কে ২টি মত বর্ণনা করেন - ১ম মত উনি মারা গেছেন, ২য় মত হল তিনি জীবিত আছেন। এরপর ঈমাম কুরতুবী (রহঃ) বলেন- ২য় মতটিই প্রাধান্য প্রাপ্ত অভিমত, অর্থাৎ খিযির (আঃ) জীবিত আছেন। ---- সূত্রঃ তাফসির এ কুরতুবী - ১৫ খণ্ড, ৩৬০ পৃষ্ঠা বড় করে দেখতে ক্লিক করুন [৩] কিতাবুল আফসাহ তে অনেক চমৎকার বর্ণনা আছে- সেখানে বলা আছে," হযরত মুসা (আঃ) এর সময়ে যেই খিযির এর সাথে ত...

সহিহ আকাইদ কণিকা! (অধ্যায়ঃ মৃত্যু ও কবর) কিস্তি-২

ছবি
<< প্রথম পর্ব দেখুন [৬] গায়রে মুকাল্লিদদের কাঠগড়ায় ইবনে কাসীর রহ. --------- একদা আমি নবী করীম ﷺ -এর রওযা মুবারকের কাছে উপবিষ্ট ছিলাম ৷ এমন সময়ে সেখানে এক বেদুঈন আগমন করল! সে বলল, হে আল্লাহর রাসূল ! আপনার উপর শান্তি বর্ষিত হোক ৷ আল্পাহ তা'আলা বলেছেন - وَلَوْ أَنَّهُمْ إِذ ظَّلَمُوا أَنفُسَهُمْ جَاءُوكَ فَاسْتَغْفَرُوا اللَّهَ وَاسْتَغْفَرَ لَهُمُ الرَّسُولُ لَوَجَدُوا اللَّهَ تَوَّابًا رَّحِيمًا [٤:٦٤] অর্থঃ আর যখন তারা নিজেদের উপর যুলুম করে ফেলে, তারা যদি আপনার কাছে উপস্থিত হয় আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার আশায় আর আপনি (রাসূল) যদি তাদের জন্য ক্ষমা চান, তাহলে নিশ্চয় আল্লাহ তাদের ক্ষমা করবেন, আল্লাহ ক্ষমাশীল দয়ালু] [সূরা নিসা, আয়াত ৬৪] এরপর বললো-’আমি নিজে নিজ অপরাধের জন্যে আমার প্ৰতিপালক প্রভু আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করিতেছি আর তাহার কাছে আমার জন্যে ক্ষমা প্রার্থনা করিতে আপনার নিকট আবেদন জানাইতেছি। অতঃপর সে নিম্নোক্ত চরণ কয়টি অবৃত্তি করল- يا خير من دفنت بالقاع اعظم فطاب من طيبهن لقاع والاكم نفسى الفداء القبر انت ساكنه فيه الفات وفيه الجود والكرم ...

সহিহ আকাইদ কণিকা! (অধ্যায়ঃ আল্লাহকে স্বপ্নে দেখা)

ছবি
আল্লাহকে স্বপ্নে দেখা ও কিছু প্রশ্ন ------------ রাক্বাবাহ বিন মাসকালাহ (রহঃ) বলেন- আমি স্বপ্নে আল্লাহকে দেখলাম ও তাঁর সাথে কথা বললাম।। আল্লাহ আমাকে বললেন- আমার ইজ্জত ও জালালিয়তের কসম আমি ইব্রাহিম তায়িমী (রহঃ) এর স্বাগতম করবো।। সূত্রঃ মু'জামুল আওসাত- ৩য় খণ্ড ৩৭৯ পৃষ্ঠা, হাদিস-২৪৫৪।। লেখকঃ ঈমাম তাবারানী (রহঃ)।। _____________ গায়রে মুকাল্লিদ পীরদের কাছে প্রশ্নঃ ১.ঈমাম তাবারানী (রহঃ) এর এই কাহিনী বর্ণনা করার পর কি আক্বীদা সহিহ আছে?? ২. কোন সাহাবী থেকে আল্লাহকে স্বপ্নে দেখার বর্ণনা পাওয়া যায় না।। তাহলে জনৈক 'রাক্বাবাহ বিন মাসকালাহ' কিভাবে দেখলো?? নাকি ঈমাম তাবারানী (রহঃ) এই ভাবে ভেবে দেখেন নি!! ৩. আল্লাহর রাসূল (সঃ) তো কোন সাহাবীর জন্য এভাবে বলেন নি 'আল্লাহ তাকে স্বাগতম করবে' তাহলে জনৈক 'ইব্রাহিম তায়িমি' কি সাহাবী থেকে বেশি মর্যাদাবান হয়ে গেলেন?? নাকি ঈমাম তাবারানি (রহঃ) এভাবে চিন্তা করেন নি!! ৪. কোরআন বা সহিহ হাসান/মারফু মাওকুফ হাদিসের কোথা থেকে এই মূলনীতি বের করা হয়েছে যে কারামাত বা অলৌকিক অদ্ভুত ঘটনা দ্বারা কারো মর্যাদার তুলনামূলক...

সহিহ আকাইদ কণিকা! (অধ্যায়ঃ মৃত্যু ও কবর) কিস্তি-১

ছবি
[১] মৃত্যুর পর কথা বলেন যে সাহাবী ----------------- হযরত যায়েদ বিন খারযাহ (রাঃ) এর মৃত্যু হয়েছিল হযরত উসমান (রাঃ) এর শাসন আমলে।। তার জানাযা আদায়ের জন্য যখন সবাই প্রস্তুত, উসমান (রাঃ) এর জন্য সবাই অপেক্ষা করছিলেন, তখন হঠাৎ যায়েদ বিন খারযাহ (রাঃ) কথা-বার্তা বলা শুরু করেন।। তিনি কথা বার্তা বলার সময় সাক্ষ্য দেন মুহাম্মাদ (সঃ) সত্য নবী।। হযরত আবু বকর (রাঃ) এবং হযরত উমর (রাঃ) উভয়-ই আমানতদার ছিলেন।। এরপর তিনি পুনরায় মৃত হয়ে যান।। __________ সূত্রঃ ১. দালায়েলুন নবুওয়্যাহ- ২/৪২৩ লেখকঃ ঈমাম বায়হাকী (রহঃ) ২. আল ইসতিয়াব- ২/৪২৩ লেখকঃ হাফেঝত   ইবনে আব্দুল বার আল মালেকী (রহঃ) ৩. আত তারীখ উল কাবীর- ৩/৩৮৩  লেখকঃ ঈমাম বোখারী (রহঃ) ৪. আল ইসাবা- ২/ ১৯০ লেখকঃ হাফেয ইবনে হাজার আসকালানী (রহঃ) ৫. আল বিদায়া ওয়ান নিহায়া- ৯/৫৫ লেখকঃ আল্লামা ইবনে কাসীর (রহঃ) [২] হযরত উমর (রাঃ) এর সাথে মৃত ব্যক্তির কথোপকথন -------------  এক পরহেযগার যুবক মসজিদে খুব ইবাদাত করতো।। জনৈক মহিলা তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে, এবং নিজের দিকে আকৃষ্ট করতে চেষ্টা করে।। একদিন ঐ যুবক কে নিজের করে পেতে সে...

সহিহ আকিদার ক্যালকুলেটর; আহলে হাদিস ভাইদের সমীপে...

ছবি
ক্যালকুলেটর সিরিজ-১ ------- ভাই, আমাদের উচিত ফরয নামাযের পাশাপাশি নফল নামাযের অভ্যাস করা।। কিতাবে আছে ঈমাম আহমদ বিন হাম্বল (রহঃ) প্রতিদিন ৩০০ রাকাত নফল নামায পড়তেন। আ.হা ভাইঃ এসব কি গাজাখুরি কথা বলছেন!! জর্দা খাইছেন নাকি!! জাহাজওয়ালা পীরের কথায় বাঁশের আগায় উঠছেন নাকি!! প্রতি ১ রাকাত নামায যদি খুশু খুযুর সাথে পড়ে কমসে কম ২.৫ মিনিট তো লাগার কথা, ৩০০ রাকাত নামায পড়তে সে হিসেবে কমসে কম ১২ ঘন্টা তো লাগবেই। বাকি ১২ ঘন্টার ৬ ঘন্টা ঘুম বাদ দিলে আর থাকে ৬ ঘন্টা!! ঈমাম আহমদ বিন হাম্বল (রহঃ) এই ৬ ঘন্টায় খাওয়া, টয়লেট,গোসল বাদ দিলে আর থাকে ৩ ঘন্টা। তিনি পড়তেন, পড়াতেন, হাদিস সংগ্রহ করতেন, সফর করতেন, হাদিস লিখতেন, রিজাল লিখতেন, ফতোয়া দিতেন!! উনি যে এত বড় বড় কিতাব লিখেছেন সেটা লিখতেও তো প্রতিদিন ৩ ঘন্টা যথেষ্ট না। এজন্য-ই বলি তাক্বলিদ, মায্হাব এগুলো ছাড়ুন, বাপ-দাদার ধর্ম ত্যাগ করে সহিহ পথে আসুন!! এটা নিশ্চয় ইলিয়াসি তাবলীগের বিদাতী ফাযায়েলে আমাল থেকে বলেছেন। ওখানেই এসব কিচ্ছা থাকে!! চৌকস ভাইঃ ভাই অনেক তো ক্যালকুলেটর চালাইলেন!! আমি তো এত ভাবি নাই। আমি ভাবছি আল্লাহ ঈমাম আহমদ বিন হাম্বল (রহঃ) এর...

আবু জেহেলের শাস্তি এবং সহীহ আক্বীদার দাবিদার ভাইদের কাছে প্রশ্ন

আল্লামা শা’বী রাহঃ এক ব্যক্তির ঘটনা বর্ণনা করেছেন যে, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামকে বললেন, "(হে আল্লাহর রাসূল!) আমি বদরের পাশদিয়ে অতিক্রম করছিলাম। এমন সময় ...

একজন কাফন চোরের কাহিনী

এক কাফন চোরের কাহিনী ============= আব্দুল মালেক বিন মারওয়ান (রহঃ) থেকে বর্ণিত, তার কাছে একবার এক লোক এসে বলল- হে আমীরুল মূমিনীন, আমি তো জঘন্য গোনাহ করি, আমার কি মাফ আছে?? আব্দুল মালেক বিন মারওয়ান (রহঃ) বললেন-আল্লাহ সকল বান্দার-ই তওবা কবুল করেন আর গোনাহ মাফ করে থাকেন।। সে বলল- ও আমীরুল মূমিনীন!! আমি কবর থেকে কাফন চুরি করতাম।। আমি অত্যন্ত আজব আজব ঘটনা দেখেছি!! ১. একবার আমি এক কবর খুড়ে দেখলাম মৃত ব্যক্তির মুখ কিবলার দিক থেকে বিপরীত দিকে ঘুরিয়ে দেয়া।। আমি ভয় পেয়ে কবর থেকে বেরিয়ে আসলে গায়েব থেকে আওয়াজ হল- "মৃত ব্যক্তিকে জিজ্ঞেস কর কেন তার মুখ কিবলা থেকে উল্টিয়ে দেয়া হয়েছে!!" আমি লাশকে প্রশ্ন করলাম- "তোমার চেহারা কিবলা থেকে উল্টিয়ে রাখার কারণ কী??" ঐ মৃত লাশ উত্তর দিল- এই যুবক নামায নিয়ে অবহেলা করতো।।যারা নামায নিয়ে অবহেলা করে তাদের শাস্তি এই।। ২. আমি আরেকটি কবর খুড়ে দেখি কবরে লাশের বদলে একটি শূকর বাঁধা আছে!! আমি ভয় পেয়ে বেরিয়ে আসলে গায়েব থেকে আওয়াজ হল- "তুমি কি জানতে চাও এই লোকের কাজ কি ছিল??" আমি জানতে চাইলাম "কি??" গায়েব থেকে আওয়াজ হল- স...

ইসলামী গল্পঃ কসমের বিভ্রাট

একবার ঝগড়ার এক পর্যায়ে স্বামী কসম করে বললঃ "তোমার সাথে কথা নাই।। যদি আমি আগে তোমার সাথে কথা বলি তাইলে তুমি (স্ত্রী) তালাক।।" শুনে স্ত্রী-ও সমান তেজে স্বামীকে বললঃ "ও, তাই!! আচ্ছ...