কুফফারদের দেশে বসবাসের ও হিজরত করার বিধান কি? ফুকাহায়ে কেরাম কাফেরদের দেশে বসবাস নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। প্রখ্যাত ফকীহ ইমাম মাওয়ারেদি রহ.-এর মতে ইসলামের দৃষ্টিতে কোন অঞ্চলে বসবাসের চারটি ভিত্তি হতে পারে। . ক) নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা। খ) আলাদা সংস্কৃতিতে থাকতে পারার সক্ষমতা। গ) দাওয়াতি কার্যক্রম। ঘ) দ্বীন রক্ষার প্রয়োজনে যুদ্ধ করার সক্ষমতা। . এই চার শর্তের ভিত্তিতে ইমাম মাওয়ারেদী রাহঃ সম্ভাব্য পাঁচটি চিত্রের ব্যাখ্যা দিয়েছেন। আগ্রহীরা বিস্তারিত জানতে ইমাম মাওয়ারেদী রাহঃ আল হাবিউল কাবীর কিতাবটি দেখতে পারেন। ( খণ্ড ১৪, পৃষ্ঠা ২২২ ) এছাড়াও ই'লাউস সুনানের হাশিয়া সহকারে ১২/ ১৪৯-১৬৮ এবং আল মাওসূয়াতুল ফিক্বহিয়্যাহ কুয়েতিয়্যাহ ২০/২০৬-২১৯ দেখা যেতে পারে। . অমুসলিম রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করার হুকুম স্থান, কাল ও অবস্থাভেদে ভিন্ন ভিন্ন হবে। নিম্নে তা বিস্তারিত আলোচনা করা হয়েছে- (এক) কোনো মুসলমান যদি অমুসলিম দেশে নাগরিকত্ব গ্রহণে বাধ্য হয়। যেমন স্বদেশে বিনা কারণে তাকে কঠোর শাস্তি ভোগ করতে হয়, জেলে যেতে হয় বা মাল-সম্পদ ক্রোক করা হয়। এবং উক্ত সুরতে অমুসলিম দ...