পোস্টগুলি

আক্বীদা - বিশ্বাস লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

বাহাওয়ালপুর মোকদ্দমা : পিতা ও কন্যার ত্যাগের গল্প

ছবি
(পর্ব-১) ------- মধ্যরাত। ১৯২৭ খ্রিস্টাব্দ। বাহাওয়ালপুরের এক নির্জন পথে হেঁটে যাচ্ছেন মৌলবী এলাহি বখশ ও তার কিশোরী মেয়ে। আকাশে উঠেছে মস্ত চাঁদ। চাঁদের আলোয় ভেসে যাচ্ছে মাঠ-ঘাট-পথ। রাস্তার দুপাশে থাকা গাছের সারি পথের মাঝে ছোপ ছোপ অন্ধকার জন্ম দিয়েছে। এলাহি বখশ পথ চলছেন দ্রুত, এক হাতে শক্ত করে ধরেছেন প্রিয় মেয়ের হাত। অন্য হাতে আছে কাপড়ের থলে। একটু পর পর আতংকিত চেহারা নিয়ে তিনি পেছনে তাকাচ্ছেন। বুঝার চেষ্টা করছেন ধাওয়াকারিরা পেছন চলে এলো কিনা। খুব দ্রুত পালাতে হয়েছে তাদের। এমনকি বের হওয়ার সময় পিতা-কন্যা দুজনের কেউই জুতা নিয়ে আসতে পারেননি। পথ চলছেন খালি পায়ে। মাঝে মাঝে কংকরে পা পড়লে ব্যাথায় বিকৃত হয়ে যাচ্ছে চেহারা। পিতা-কন্যা দুজন কোনো কথা বলছেন না। গত এক বছর ধরে তারা এই পালানোর সাথে অভ্যস্ত। পালাতে পালাতে তারা ক্লান্ত হয়ে গেছেন। কত গ্রাম ঘুরলেন, কত জনপদ দেখলেন এলাহি বখশ । যেখানেই কোনো আত্মীয় বা বন্ধুর সন্ধান পেয়েছেন, ছুটে গেছেন তার বাড়িতে। চেয়েছেন আশ্রয়। ফিরিয়ে দেননি কেউ। থাকার ব্যবস্থা করেছে সবাই। কিন্তু দ্রুত সংবাদ জেনে যায় ধাওয়াকারীরা। তারা ছুটে আসে হিংস্রতা নিয়ে। বাধ্য হয়ে মেয়েকে নিয়ে...

ইবনে আবীল ইয হানাফী ও তার ‘শারহুল আকীদাতিত তাহাবিয়্যা’-এর প্রকৃত অবস্থা ও মূল্যায়ন

ইবনে আবীল ইয হানাফী ও তার ‘শারহুল আকীদাতিত তাহাবিয়্যা’-এর প্রকৃত অবস্থা ও মূল্যায়ন আহলে ইলমের কাছে একথা দিবালোকের ন্যায় সুস্পষ্ট যে, ইবনে আবীল ইযের উক্ত শরাহটি সহজবোধ্য ও আকীদার সাথে হাদীস-আসার উল্লেখ করা এবং কিছু বিষয়ে ভালো আলোচনা থাকার পাশাপাশি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহর বিপরীত অনেক আকীদা ও কথা রয়েছে। আমার জানামতে ছোটখাটো বিষয়গুলো বাদ দিলেও মৌলিকভাবে ১৫টির চেয়ে বেশি ভ্রান্ত আকীদা, অপব্যাখ্যা ও ভুল তথ্য রয়েছে। শাইখ সাঈদ ফুদার الشرح الكبير ও মুফতী রেজাউল হক সাহেবের العصيدة السماوية দেখলে সহজে পেয়ে যাবেন। আর উক্ত ব্যাখ্যা গ্রন্থে ভ্রান্তির মূল কারণ হচ্ছে, তিনি শাইখ ইবনে তাইমিয়া রহ, ও ইবনুল কায়্যিমের কিতাব সমূহ থেকে তাদের নাম নেওয়া ছাড়া অসংখ্য কথা ও বক্তব্য ব্যাখ্যা হিসেবে এনেছেন। এটা নিছক দাবি নয়, বরং সালাফি আলেম ড. আব্দুল আযীয বিন মুহাম্মাদ তিনি এ বিষয়ে স্বতন্ত্র কিতাব রচনা করেছেন। যার নাম হচ্ছে, مصادر ابن أبي العز في شرح العقيدة الطحاوية এতে তিনি এমন ১৮৭ টি জায়গা চিহ্নিত করেছেন। মোল্লা আলী কারী রাহ. (মৃ. ১০১৪ হি.) বলেন,  والحاصل أن الشارح يقول بعلو المكان مع نفي التشبي...

মু'তাযিলা ফিরকার উৎপত্তির সংক্ষিপ্ত ইতিহাস

ভ্রান্ত ফিরক্বাহ মু'তাযিলাদের উৎপত্তির সংক্ষিপ্ত ইতিহাসঃ এই ফিরক্বাহর প্রবর্তক ওয়াসেল ইবনু আ'তা। ওয়াসেল খারেজী ও মুরজিয়া দের আক্বীদার ব্যাপারে তাবেয়ী হাসান বসরী রহ. থেকে ফতোয়া আনতে যাওয়ার পর তাঁর উত্তরের অপেক্ষায় না করেই নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে খারেজী ও মুরজিয়া দের মাঝামাঝি আক্বীদা গ্রহন করে। অর্থাৎ কবীরাহ গুনাহ কারী কাফেরও না আবার মুমিনও না!! তার এই ধরনের আক্বীদাহ পোষণ করায় ইমাম হাসান বসরী রহ  তাকে তার মজলিস থেকে বেরও করে দিয়েছিলেন যেমনটি ইমাম বাগদাদী উল্লেখ করেন। ইমাম শাহরাস্তানী রহ. এ ব্যাপারে  বলেন, 'এক ব্যক্তি হাসান বসরির মজলিসে প্রবেশ করে জিজ্ঞেস করলঃ হে দ্বীনের ইমাম! আমাদের এই যামানায় একটা দলের উদ্ভব হয়েছে যারা কবীরাহ গুনাহে লিপ্ত মুসলমানদের কাফের আখ্যায়িত করে। তাদের নিকট কবীরাহ গুনাহ হচ্ছে এমন কুফর যা মিল্লাতে ইসলাম থেকে বের করে দেয়। আর তারা হচ্ছে, ওয়াইদিয়া খারেজি (ওয়াইদিয়া হচ্ছে, যারা আল্লাহর ওয়াইদ তথা সতর্ক ও ধমক সংক্রান্ত নসের উপর আমল করে আর তার প্রয়োগ করে)। আরেকটি দলের উদ্ভব হয়েছে, যারা কবীরাহ গুনাহ কারীদের ইরজা করে (অর্থাৎ অবকাশ দেয়)। তাদের নিকট কবীরাহ গুনাহ ঈ...

আল্লাহর যাত ও সিফাতের অবস্থার পরিবর্তনের ব্যাপারে সঠিক আক্বীদাহ

আল্লাহর যাত (সত্ত্বা) ও সিফাতের (গুণাবলির) ক্ষেত্রে স্থানান্তর, নড়াচড়া, কোথাও স্থির হওয়া ও অবস্থার পরিবর্তনের আক্বীদাহ বনাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আক্বীদাহঃ আল্লাহ তা'আলা বলেন, وَّ جَآءَ رَبُّكَ وَ الۡمَلَكُ صَفًّا صَفًّا. কিয়ামতের দিন আপনার রব (পালনকর্তা)  ও ফেরেশতারা সারিবদ্ধ হয়ে আসবেন (উপস্থিত হবেন)। [সূরা ফজর: ২২] এই আয়াত প্রসঙ্গে ইমাম ইবনু আব্দিল বার আল মালেকী রহ. বলেন, (কুরআন ও হাদীসের বিভিন্ন স্থানে আল্লাহ তা'আলার আগমনের কথা বলা হয়েছে) আল্লাহ তা'আলার এই আগমন হরকত, যাওয়াল কিংবা ইনতেক্বাল নয় (অর্থাৎ নড়াচড়া করা, আপন অবস্থান থেকে সরে যাওয়া ও স্থানান্তর হওয়া নয়)। কেননা আগমনকারী যখন কোন জিসম (দেহ বিশিষ্ট) এবং জাওহার (কোন উপাদান বিশিষ্ট পদার্থ) হয় তখন আগমনের ক্ষেত্রে হরকত, যাওয়াল ও ইনতেকাল এসব গুণের অধিকারী হতে হয়। সুতরাং যেহেতু একথা প্রমাণিত হয়েছে যে, আল্লাহর তা'আলা জিসম ও জাওহার (তথা দেহ বিশিষ্ট ও উপাদান বিশিষ্ট পদার্থ) নয়, তাই তাঁর আগমনের জন্য  নড়াচড়া করা কিংবা স্থানান্তর হওয়া জরুরী নয়। ليس مجيئه تعالى حركةً ولا زوالًا ولا انتقالًا؛ لأن ذلك إنما يكون إذا كان ال...

উসূলুত তাকফীর : নাক্বেদুল ইমান ২

নাক্বেদুল ঈমান বা ঈমান ভঙ্গের কারণ - (২) (দাড়ি,টুপি,পর্দা, আযান ও জিহাদ নিয়ে ঠাট্টা বিদ্রুপ ও কটুক্তি করলে কি ঈমান থাকবে?) ইসলামের কোন মৌলিক ও অকাট্য বিধানকে অথবা ইসলামের কোন শি'আর  নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যতা করা এবং হাসি-তামাশার পাত্র বানানোর যেকোনো কাজ কুফুরী। যেমনঃ দাড়ি, পুরুষদের টাখনুর উপরে কাপড় পরিধান করা,ইসলামের সুমহান ও অকাট্য বিধান জিহাদকে বিভিন্ন শব্দে তুচ্ছ-তাচ্ছিল্য করা, নামাজ-রোজা,হজ্জ, যাকাত,কালিমা,মেয়েদের পর্দা,আযান সহ বিভিন্ন বিষয়াদি নিয়ে হাসি মজা ও ঠাট্টা ও কটুক্তি করা স্পষ্ট কুফুরি। এতে ঈমান চলে যাবে। এবং বিবাহিত হলে স্বয়ংক্রিয়ভাবে বিবাহ ভেঙ্গে যাবে! মহান আল্লাহ তা'আলা বলেন-  وَلَئِن سَأَلْتَهُمْ لَيَقُولُنَّ إِنَّمَا كُنَّا نَخُوضُ وَنَلْعَبُ ۚ قُلْ أَبِاللَّهِ وَآيَاتِهِ وَرَسُولِهِ كُنتُمْ تَسْتَهْزِئُونَ   لاَ تَعْتَذِرُواْ قَدْ كَفَرْتُم بَعْدَ إِيمَانِكُمْ "আর যদি তুমি তাদের কাছে জিজ্ঞেস কর, তবে তারা বলবে, আমরা তো কথার কথা বলছিলাম এবং কৌতুক-ঠাট্টা করেছিলাম। আপনি বলুন, তোমরা কি আল্লাহর সাথে, তাঁর হুকুম আহকামের সাথে এবং তাঁর রসূলের সাথে ঠাট্টা করছ...

উসূলুত তাকফীর : তাকফীরের প্রতিবন্ধকতা

উসূলুত তাকফীর ও মাওয়ানিউত তাকফীর তথা তাকফীরের মূলনীতি ও তাকফীরের প্রতিবন্ধকতা: আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সকল ইমামদের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত হচ্ছে- কবীরাহ গুনাহের কারণে কোন মুসলিমকে আমরা কাফের বলিনা। ইমাম ত্বহাবী রহিমাহুল্লাহ'র ভাষায়- ولا نكفرأحداً من أهل القبلة بذنب ، ما لم يستحله. 'আমরা (আমাদের) কিবলাপন্থি কোন ব্যক্তিকে গুনাহের কারণে কাফের বলিনা, যতক্ষণ না সে ঐ(অকাট্য) গুনাহকে (গুনাহ না মনে করে) হালাল পোষণ করে থাকে।' ইমাম ইবনে তাইমিয়া রহ. বলেন- يجب الاحتراز من تكفير المسلمين بالذنوب والخطايا فإنه أول بدعة ظهرت في الإسلام فكفر أهلها المسلمين واستحلوا دماءهم وأموالهم. 'গুনাহ ও নাফরমানির ভিত্তিতে মুসলিমদের তাকফির করা থেকে সাবধান থাকা জরুরি। কারণ, এটিই ইসলামের ইতিহাসে দেখা দেয়া সর্বপ্রথম বিদআত। ফলশ্রুতিতে তারা (খারেজীরা) মুসলিমদের তাকফির করেছে এবং জান-মাল বৈধ গণ্য করেছে।' [মাজমূউল ফাতাওয়া ১৩/৩১] রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত - أيما رجل قال لأخيه: يا كافر فقد باء بها أحدهما 'কোন ব্যক্তি যখন তার (মুসলমান) ভাইকে 'হে কাফের' বলে সম্বোধন করে তখন দুইজনের যেকোন একজনের উ...

উসূলুত তাকফীর : ফেমিনিস্টদের ঈমান ভঙ্গের ১০ টি কারণ

ফেমিনিস্টিদের ঈমান ভঙ্গের ১০ টি কারণঃ ফেমিনিজম তথা নারীবাদ বলতে শরীয়তে কিছু নেই। এর আগা থেকে গোড়া পর্যন্ত সবই ভ্রান্তি। তবে কিছু কিছু ক্ষেত্রে তদের গোমরাহ বলা গেলেও কাফের বলা যায়না আর কিছু কিছু ক্ষেত্রে  শরীয়তের অকাট্য ও সুস্পষ্ট কোন বিষয়কে অস্বীকার করা, অভিযোগ করা ও বিদ্রুপ করার কারণে তাদের ঈমান চলে যাবে। বিয়ে করে থাকলে সাথে সাথে বিয়ে ভেঙ্গে যাবে। ঐ অবস্থায় বাচ্চা হলে তা হারামযাদা হবে! এবং তাওবা না করলে ইসলামী রাষ্ট্রে তাকে মুরতাদ হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হবে। সেসব বিষয় গুলোর মাঝে অন্যতম হচ্ছে- ১) সকল বিষয়ে নারী পুরুষের সমান অধিকার রয়েছে। তাদের মাঝে কেবল লিঙ্গ ও গঠনাকৃতির ব্যবধান রয়েছে! বাকী সব ক্ষেত্রে পুরুষ যা করতে পারবে নারীরাও তাই করতে পারবে, এতে বাধা দেওয়া ধর্মান্ধতা ও মধ্যযুগীয়  কুসংস্কার বললে ঈমান চলে যাবে।  ২) বোরকা পরিধান করা ও পর্দা প্রথা একটি সেকেলে ও মধ্যযুগীয় প্রথা। অনুরুপ  নারীদের হিজাব ও পর্দার বিধানকে ব্যাঙ্গাত্মক ও বিদ্রুপাত্মক ট্যান্ট/তাবু,  ক্ষেত, জঙ্গী,  ঝোপঝাড় ও জঙ্গল  বললেও ঈমান  চলে যাবে।   ৩) আল্লাহ কুরআনে উত্তরাধ...