পোস্টগুলি

নামাজ - সালাত লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

হানাফি মাযহাবের অনুসারীর অন্য মাজহাব অধ্যুষিত অঞ্চলে আসরের নামাজ পড়া প্রসঙ্গে

প্রশ্ন শায়েখ, আসরের ওয়াক্ত নিয়ে আমার একটা প্রশ্ন আছে। Affan Bin Sharfuddin হাফিজ্বাহুল্লাহ এক প্রশ্নের জবাবে বলেছেন, আসরের সময়ে আহলে হাদিস মসজিদে না যেতে কিংবা তাদের সঙ্গে জামায়াতে শরীক না হতে। আসরের সালাতের ওয়াক্ত নির্ধারণ তো ফিকহী ইখতিলাফি বিষয়। আমার জানামতে এই ব্যাপারে বাকি তিন মাজহাবের সঙ্গে হানাফি মাজহাবের ইখতিলাফ রয়েছে। সেক্ষেত্রে সেই ওয়াক্ত (বাকি তিন মাজহাব) অনুযায়ী সালাত পড়লে তো সালাত হয়ে যাওয়ার কথা। হারামাইনে হাম্বলি মাজহাব অনুসারে আসরের ওয়াক্ত নির্ধারণ হয়। আল্লাহ চাহে তো যদি কখনো হারামাইনে আসরের সালাত আদায় করার সৌভাগ্য হয় তখন আমরা কি জামায়াতে আদায় করবো না? উত্তর বিসমিল্লাহির রহমানির রহীম। মক্কা মদিনাতে থাকা অবস্থায় আপনাকে সেখানকার সময় অনুযায়ীই জামাতে শরীক হতে হবে। কারন যখন একাধিক মাযহাবের মতামত সামনে থাকে এবং নিজ মাযহাব অনুসরণের সুযোগ থাকে তখন মুকাল্লিদ পর্যায়ের মানুষদের জন্য নিজের মাযহাবের মতের উপরেই আমল করতে হবে। কিন্তু যেখানে নিজ মাযহাবের মতের উপরে আমল করা সম্ভব না বরং ভিন্ন মাযহাবের উপরে আমল করাই একমাত্র অপশন ও উত্তম হয়ে পড়ে তখন ভিন্ন মাযহাবের উপরে আমল করতে হবে। তাই দেশে ...

পুরুষদের প্যান্ট ভাজ করে নামাজ পড়া বিষয়ক বিভ্রান্তি নিরসন

বিসমিল্লাহির রহমানির রহীম। ( সম্প্রতি ফেসবুকের "নামাজে কাপ্লড় গুটাতে নিষেধাজ্ঞা" বিষয়ক একটি হাদিসের ভুল অর্থ প্রচার করে জনমনে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে। এব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন শ্রদ্ধেয় মুফতি আফফান বিন শরফুদ্দিন হাফি. ) কাপড় গুটানো সংক্রান্ত হাদিস পর্যালোচনা ও ভুল প্রয়োগের অবসান  ব্যাখ্যা-১  স্বাভাবিক অবস্থায় কাপড় গুটাতে কোন সমস্যা নেই। এই হাদিসে কাপড় গুটাতে নিষেধ করার অর্থ হচ্ছে নামায চলাকালীন অবস্থায় কাপড় না গুটানো। তাছাড়া এটা হাতের কাপড় গুটানোর ক্ষেত্রে প্রযোজ্য বলে বিপুল পরিমাণ ওলামায়ে কেরামের মতামত রয়েছে। আপনার দেয়া ফ্লায়ারটিতে আল হাদিস অ্যাপের রেফারেন্স ব্যবহার করা হয়েছে। সেখানে এই হাদিসের অনুবাদকরাও নামাযের মধ্যে গুটানোর বিষয়টি ব্র্যাকেটে লিখে দিয়েছেন।  ইব্‌নে ‘আব্বাস (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)  –কে সাতটি অঙ্গের সাহায্যে সাজদাহ্ করতে নির্দেশ দেয়া হয়েছে এবং চুল ও কাপড়গুলোকে গুটানো থেকে বারণ করা হয়। (সলাত রত অবস্থায়)। (ই.ফা. ৯৭৯, ই.সে. ৯৯০) সহিহ মুসলিম, হাদিস নং ৯৮৪ ব্যাখ্যা-২ কাপড় গুটিয়ে নামায পড়তে নিষেধ করা হয়েছে...

ইসতিখারার সুন্নত তরিকা + pdf

ছবি
মূলঃ আল্লামা মুফতি তাকি উসমানি অনুবাদঃ আলী হাসান উসামা  হামদ এবং সালাতের পর… قال   عبد   الله   بن   عمر  :  إن   الرجل   ليستخير   الله   فيختار   له   ،   فيسخط   على   ربه   ،   فلا   يلبث   أن   ينظر   في   العاقبة   فإذا   هو   قد   خار   له হাদিসটির উদ্দেশ্য উপরিউক্ত বর্ণনাটি আব্দুল্লাহ ইবনে উমর রা. এর উক্তি। [1]  তিনি বলছেন, অনেক সময় মানুষ আল্লাহ তাআলার কাছে ইসতিখারা করে— আমার জন্য যে বিষয়টি কল্যাণকর, তা-ই যেনো হয়। তখন আল্লাহ তাআলা তার জন্য সে বিষয়ের ফায়সালা করেন, যা তার জন্য কল্যাণকর। বাহ্যদৃষ্টিতে অনেক সময় বান্দার কাছে ফায়সালাকৃত বিষয়টির কল্যাণ ও যথার্থতা বোধগম্য হয় না। তখন সেই বান্দা নিজ প্রতিপালকের প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। সে তখন মন্তব্য করে বসে, আমি তো আল্লাহকে এ কথা বলেছিলাম যে, আমার জন্য কল্যাণকর বিষয় স্থির করে দিন। এখন নসিবে যা জুটলো, তা তো আমার কাছে ভালো মনে হচ্ছে না। উপরন্তু এতে তো আমার জন্য আরো কষ্ট এবং পেরেশানি। এর...

সালাতের সময় রিংটোন ও ফোনকল

ছবি
মসজিদের পিনপতন নিরবতা ভেদ করে একটা হিন্দি গান বেজে উঠলো বিকট শব্দে। নামাজরত মুসুল্লিদের সবার কান এখন শব্দটার উৎসমুখের দিকে। নামাজের মনোযোগ ভেঙ্গে তারা ভাবছে, এমন বেক্কলমার্কা কাজটা কে করলো! মসজিদে এসে মোবাইলটা অফ করে রাখা যায় না? আর রিংটোন কি এমন গানই দিতে হবে? গান ছাড়া কি অন্যকোন রিংটোনের অভাব পড়েছে? এমন বিভিন্ন প্রশ্ন এসে ভিড় জমাচ্ছে প্রতিজন মুসুল্লির মাথায়। এর ভেতর দিয়েই আগের উৎসমূল থেকে আবার সেই গানটা বেজে উঠলো। যার মোবাইলে এমন কাণ্ড ঘটছে তিনি নিজেও বিব্রত। এমন পরিস্থিতিতে আগে কখনো পড়েন নি। কেন যে রিংটোন বন্ধ করতে ভুলে গিয়েছিলেন! আর রিংটোন বন্ধ করতে ভুলে গেছেন ভালো কথা কিন্তু এই গানটা রিংটোনে দিয়েছেন কোন দুঃখে কে জানে! নামাজ শেষ হবার পর নিশ্চয়ই আশপাশের মুসুল্লিরা তাকে এটাওটা বলবে। তা না হলেও অন্তত চোখ বড় বড় করে বিরক্তি-দৃষ্টি যে হানবে তা তো নিশ্চিত। এসব নিয়ে টেনশন করতে করতেই তার পুরো নামাজটা লেজেগোবরে হয়ে গেলো। এমন দৃশ্যের অবতারণা অহরহ হচ্ছে আমাদের চারপাশে। আমরা ভাবি, রিংটোনটা কী হবে কেমন হবে এটা কি আলাদা করে ভাবার মতো কিছু হলো? অথচ যখন উপরের ব্যক্তির মতো সমস্যায় পড়ে যাই তখন ঠিক...

সুন্নত নামাজ : ফাযায়েল এবং মাসায়েল

সুন্নত নামাজ আদায়ের কিছু ফাযায়েল ও কিছু মাসায়েল জানতে চেয়েছিলেন নাসীহা গ্রুপের কতক ভাই। তাদের জন্যে লেখাটা তৈরি করা............ "সুন্নত আদায়ের গুরুত্ব" *** ১২ রাকাত সুন্নতে মুয়াক্কাদা ফজরের ফরজের পূর্বে দু রাকাত সুন্নত, জোহরের আগে ৪ রাকাত সুন্নত, জোহরের পর দু রাকাত সুন্নত, মাগরিবের পর দু রাকাত সুন্নত ও এশার ফরজের পর দু রাকাত সুন্নত, মোট ১২ রাকাত সুন্নতের ফাযায়েল-- /-- আয়িশাহ (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি সবসময় বার রাকাআত সুন্নাত নামায আদায় করে আল্লাহ তা'আলা তার জন্য জান্নাতে একটি ঘর তৈরী করেন। এ সুন্নাতগুলো হল, যুহরের (ফরযের) পূর্বে চার রাকাআত ও পরে দুই রাকাআত, মাগরিবের (ফরযের) পর দুই রাকাআত, ইশার (ফরযের) পর দুই রাকাআত এবং ফযরের (ফরযের) পূর্বে দুই রাকাআত। উম্মু হাবীবাহ বলেছেনঃ আমি যে সময়ে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এ সলাত সম্পর্কে শুনেছি তখন থেকে আর কখনো তা আদায় করা পরিত্যাগ করিনি। আম্বাসাহ ইবনু আবূ সুফইয়ান বলেছেনঃ এ সলাত সম্পর্কে যখন আমি উম্মু হাবীবার কাছে শুনেছি, তখ...

নামাজের মাঝে করা আমাদের যতো ভুল

দ্বিতীয় রাকাতের রুকুতে যেতেই ধুপধাপ আওয়াজ করে দৌড়তে দৌড়তে একজন মুসুল্লি এসে আমার পাশে নামাজে দাড়ালো। সালাম ফিরানোর পর তাকিয়ে দেখি পরিচিত এক বড় ভাই। একই গ্রামে আমাদের বাড়ি হওয়ায় দেখা সাক্ষাতে কথাবার্তাও হয় তার সাথে। আমি গ্রামে এসেছি মাত্র আজকে। এবার এখনও তার সাথে আলাপ হয় নি। সালাম ফিরিয়ে বারান্দায় গিয়ে আমি বাকি নামাজটা আদায় করলাম। মসজিদ থেকে বের হবার সময় পেছন থেকে সালামের আওয়াজ শুনে পা চালানো বন্ধ করে দাড়িয়ে গেলাম। মুখ ঘুরিয়ে দেখি সেই ভাই হাসি মুখে এসে সালাম দিয়ে মুসাফাহর জন্য হাত বাড়িয়ে দিলেন। আমি সালামের উত্তর দিতে না দিতেই তিনি বললেন, :কবে আসলেন ভাই? : এই তো আজকে এলাম। : আপনার সাথে আমার কিছু কথা আছে। : জি বলতে পারেন। : অনেকদিন ধরে একটা জিনিস নিয়ে আল্লাহর কাছে দুআ করে যাচ্ছি। দুআ তো আর কবুল হচ্ছে না। শুনেছি ফরজ নামাজের পর দুআ করলে নাকি দ্রুত কবুল হয়। কিন্তু আমার তো কিছুতেই কিছু হচ্ছে না। তার কথা শুনে মনে পড়ে গেলো কিছুক্ষণ আগেই তিনি দৌড়তে দৌড়তে এসে নামাজের কাতারে শরীক হয়েছিলেন। হাঁটতে হাঁটতেই তাকে বললাম, ভাই, নামাজের পর দুআ কবুল হয় কথা সত্য। হাদিসেও এটা উল্লেখ হয়ে...

সালাতুত তাসবিহ : যয়িফ নয়, বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত

ছবি
কিছু দিন পূর্বে আমার এক মুসুল্লি-- যিনি দীনদার সাধারণ মানুষ-- আমাকে ফোন করলেন, হুজুর আপনার সাথে জরুরি কথা আছে। আমি ভাবলাম, বিরাট কোনো সমস্যা হবে হয় তো। সাক্ষাতে সে জানাল, হুজুর! আমি অনেক দিন যাবৎ ‘সালাতুত তাসবিহ’ পড়ে আসছি। আমার এক আহলে হাদিস বন্ধু আমাকে বলল, তুমি এটা কী নামায পড়? সালাতুত তাসবিহ বলতে কোনো নামায নেই। এগুলো দুর্বল হাদিস। আমি তাকে বললাম, কোনো সমস্যা নেই; দুর্বল নয় শক্তিশালী হাদিস দ্বারা প্রমাণিত। এরপর বিভিন্ন হাদিসের কিতাবের লম্বা উদ্ধৃতি তার হাতে ধরিয়ে দেওয়ার পর সে খুশি হয়। কিন্তু এর কিছু দিন পর আবার জরুরি সাক্ষাৎ করার পর সে বলল, হুজুর! তিরমিযি শরিফে নাকি ওই হাদিসকে ‘গরিব’ বলা হয়েছে। আর ‘গরিব’ হাদিসের ওপর আমল করা যাবে না বলল আমার বন্ধুটি। চিন্তা করুন, একজন সাধারণ শিক্ষিত মানুষকে তথাকথিত আহলে হাদিসরা কত ধোঁকা ও প্রতারণায় ফেলছে। সে ‘গরিব’ কিংবা ‘জঈফ’ বা ‘মুরসাল’ হাদিসের সংজ্ঞা ও হুকুম সম্পর্কে কী জানে? আজকে বিখ্যাত এক দীনি ভাইকে দেখলাম সালাতুত তাসবীহ সম্পর্কে পোস্ট দিয়েছেন যে, জঈফ হাদিস দ্বারা প্রমাণিত। রাসূল সা. সাহাবায়ে কেরাম ও তাবেয়ীন কেউ এ নামায পড়েননি। তাঁর পোস্টে ...

সুন্নাত নামাজের কিছু ফাযায়েল ও মাসায়েল

সুন্নত নামাজ আদায়ের কিছু ফাযায়েল ও কিছু মাসায়েল জানতে চেয়েছিলেন নাসীহা গ্রুপের কতক ভাই। তাদের জন্যে লেখাটা তৈরি করা............ "সুন্নত আদায়ের গুরুত্ব" *** ১২ রাকাত সুন্নতে মুয়াক্কাদা ফজরের ফরজের পূর্বে দু রাকাত সুন্নত, জোহরের আগে ৪ রাকাত সুন্নত, জোহরের পর দু রাকাত সুন্নত, মাগরিবের পর দু রাকাত সুন্নত ও এশার ফরজের পর দু রাকাত সুন্নত, মোট ১২ রাকাত সুন্নতের ফাযায়েল-- /-- আয়িশাহ (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি সবসময় বার রাকাআত সুন্নাত নামায আদায় করে আল্লাহ তা'আলা তার জন্য জান্নাতে একটি ঘর তৈরী করেন। এ সুন্নাতগুলো হল, যুহরের (ফরযের) পূর্বে চার রাকাআত ও পরে দুই রাকাআত, মাগরিবের (ফরযের) পর দুই রাকাআত, ইশার (ফরযের) পর দুই রাকাআত এবং ফযরের (ফরযের) পূর্বে দুই রাকাআত। উম্মু হাবীবাহ বলেছেনঃ আমি যে সময়ে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এ সলাত সম্পর্কে শুনেছি তখন থেকে আর কখনো তা আদায় করা পরিত্যাগ করিনি। আম্বাসাহ ইবনু আবূ সুফইয়ান বলেছেনঃ এ সলাত সম্পর্কে যখন আমি উম্মু হাবীবার কাছে শ...

নামাজরত মুসল্লির সামনে দিয়ে অতিক্রম করার মাসায়েল

প্রশ্নঃ   ১.  আমরা যখন একাকী নামায পড়ি তখন আমাদের সামনে ছুতরা দেওয়ার গুরুত্ব কতুটুকু ? নামাজরত মুসল্লির সামনে দিয়ে অতিক্রম করার বিধান কি ?  ২. ছুতরা কী? এর পরিমাপ কতটুকু ? ৩. ছুতরা কতটুকু দুরুত্বে দিতে হবে ? ৪. আর ছুতরা যদি না থাকে তাহলে অন্যান্য মুসুল্লিরা কতটুকু দুরুত্ব দিয়ে যাতায়াত করতে পারবে ? ৫.  যে ব্যক্তি নামাযীর ঠিক সামনেই বসা থাকে তখন তার উঠে যাওয়ার বৈধতা আছে কি এবং থাকলে তাকে কিরুপে উঠে যেতে হবে ?  ৬. নামাযের সামনে দিয়ে অতিক্রমকারীকে নামাযরত ব্যক্তি কি বাঁধা দিবে ? দিলে তা কিরুপে ?  উত্তরঃ --- ১। আমরা যখন একাকী নামায পড়ি তখন আমাদের সামনে ছুতরা দেওয়ার গুরুত্ব কতুটুকু ? নামাজরত মুসল্লির সামনে দিয়ে অতিক্রম করার বিধান কি ?  ---   ছলাত রত ব্যাক্তির সামনে সুতরা দেওয়া সুন্নত , যদি সুতরা না থাকে কিংবা না দেয় তাহলে শরীয়ত সিদ্ধ কোন ওজর ব্যাতিত তার সামনে দিয়ে অতিক্রম করা জায়েয নেই। রাসূলুল্লাহ (ছল্লাল্লাহু আলাইহি ওয়া ছাল্লাম) ইরশাদ করেছেন- « لَوْ يَعْلَمُ الْمَارُّ بَيْنَ يَدَىِ الْمُصَلِ...