সহিহ আকাইদ কণিকা! (অধ্যায়ঃ মৃত্যু ও কবর) কিস্তি-২
<< প্রথম পর্ব দেখুন [৬] গায়রে মুকাল্লিদদের কাঠগড়ায় ইবনে কাসীর রহ. --------- একদা আমি নবী করীম ﷺ -এর রওযা মুবারকের কাছে উপবিষ্ট ছিলাম ৷ এমন সময়ে সেখানে এক বেদুঈন আগমন করল! সে বলল, হে আল্লাহর রাসূল ! আপনার উপর শান্তি বর্ষিত হোক ৷ আল্পাহ তা'আলা বলেছেন - وَلَوْ أَنَّهُمْ إِذ ظَّلَمُوا أَنفُسَهُمْ جَاءُوكَ فَاسْتَغْفَرُوا اللَّهَ وَاسْتَغْفَرَ لَهُمُ الرَّسُولُ لَوَجَدُوا اللَّهَ تَوَّابًا رَّحِيمًا [٤:٦٤] অর্থঃ আর যখন তারা নিজেদের উপর যুলুম করে ফেলে, তারা যদি আপনার কাছে উপস্থিত হয় আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার আশায় আর আপনি (রাসূল) যদি তাদের জন্য ক্ষমা চান, তাহলে নিশ্চয় আল্লাহ তাদের ক্ষমা করবেন, আল্লাহ ক্ষমাশীল দয়ালু] [সূরা নিসা, আয়াত ৬৪] এরপর বললো-’আমি নিজে নিজ অপরাধের জন্যে আমার প্ৰতিপালক প্রভু আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করিতেছি আর তাহার কাছে আমার জন্যে ক্ষমা প্রার্থনা করিতে আপনার নিকট আবেদন জানাইতেছি। অতঃপর সে নিম্নোক্ত চরণ কয়টি অবৃত্তি করল- يا خير من دفنت بالقاع اعظم فطاب من طيبهن لقاع والاكم نفسى الفداء القبر انت ساكنه فيه الفات وفيه الجود والكرم ...