পোস্টগুলি

প্রশ্নোত্তর লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

ছোট ছেলে “হ্যাঁ তুমি আমার বউ” বলে সম্মতি দিলেই কি বিবাহ হয়ে যাবে?

ছবি
প্রশ্নঃ দু জন সাক্ষীর উপস্থিতিতে কোন মেয়ে যদি দুষ্টুমি করে কোন ছোট ছেলেকে বলে “তুমি আমার জামাই” অতঃপর ছেলে যদি গ্রহণ করে নেয় এবং উত্তর দেয় “হ্যাঁ তুমি আমার স্ত্রী” তাহলে কি বিবাহ হয়ে যাবে? উত্তরঃ বিবাহ, তালাক, রজআত; এই তিনটি বিষয় খুবই গুরতর এগুলো নিয়ে মজা করা বা ফান করা উচিত নয়। রাসুল সা. বলেন, ثلاث ‌جدهن ‌جد، وهزلهن جد: النكاح، والطلاق، والرجعة “তিনটি বিষয় সিরিয়াস হিসেবে হোক বা দুষ্টমির ছলে হোক বাস্তবায়ন হয়ে যায়। বিবাহ, তালাক এবং রজআত।” (ইবনু মাযাহ, হা. ২০৩৯) সুতরাং এগুলো নিয়ে মজা করা উচিত নয়। ★এবার আসি মূল কথায়। দু জন সাক্ষীর উপস্থিতিতে যদি কোন মেয়ে বা ছেলে মজা করে ছোট কোন ছেলে বা মেয়েকে বলে “তুমি আমার স্বামী বা তুমি আমার স্ত্রী” অতঃপর সেই ছোট ছেলে বা মেয়ে প্রতি উত্তরে বলে “হ্যাঁ তুমি আমার স্ত্রী বা তুমি আমার স্বামী” তাহলে বিবাহ হয়ে যাবে কি না? বিবাহ হওয়ার জন্য শুধুমাত্র দু জন সাক্ষীর উপস্থিতি এবং স্বামী স্ত্রী হিসেবে একে অপরকে গ্রহণ করাই যথেষ্ঠ নয়। বরং আরো শর্ত রয়েছে। উল্লিখিত প্রশ্নের ধাঁচে বোঝা যাচ্ছে প্রশ্নটি করা হয়েছে নাবালক ছেলে বা মেয়েকে কেন্দ্র করে। সুতরাং আমরা এখানে নাবালকের...

ব্যবসায় কী পরিমাণ লাভ করা বৈধ? ইসলাম কী বলে?

প্রশ্নঃ  ব্যবসায় কী পরিমাণ লাভ করা বৈধ? স্বাভাবিক মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য দাবি করা কিংবা চড়া মূল্যে কোন পণ্য বিক্রয় করা ইসলামের দৃষ্টিতে জায়েজ কি না? উত্তরঃ আল্লাহ তায়ালা হালাল পন্থায় ব্যবসা করার মাধ্যমে একে অপরের সম্পদ ভোগ করাকে বৈধ ঘোষণা করেছেন। কিন্তু লাভ করার কোন পরিমাণ নির্ধারণ করে দেন নি। বরং পরস্পর সন্তুষ্ট চিত্তে যেকোনো পরিমাণ লাভ করার সুযোগ রয়েছে।  আল্লাহ তায়ালা বলেন,  يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَأْكُلُوا أَمْوَالَكُم بَيْنَكُم بِالْبَاطِلِ إِلَّا أَن تَكُونَ تِجَارَةً عَن تَرَاضٍ مِّنكُمْ ۚ "হে ঈমানদারগণ! তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ ভোগ করো না। তবে পরস্পর সন্তুষ্টি চিত্তে ব্যবসার মাধ্যমে ভোগ করতে পারো।" (সুরা নিসা, ২৯) সুতরাং হালাল পন্থায় পরস্পর সন্তুষ্টি চিত্তে ব্যবসার মাধ্যমে অপরের সম্পদ ভোগ করা যাবে। কিন্তু ব্যবসায় কী পরিমাণ লাভ করা যাবে তা আল্লাহ বলে দেন নি। বরং এটা ক্রেতা-বিক্রেতার উপর ছেড়ে দিয়েছেন।  তাইতো রাসুল সাঃ কে যখন বলা হলো, হে আল্লাহর রাসুল! বাজারের সব কিছুর দাম অনেক বেড়ে গেছে। আপনি পণ্যের বাজার দর নির্ধারণ করে দিন! তখন রাসুল ...

হায়েজ থেকে পবিত্র হয়ে নামাজ পড়া প্রসঙ্গে...

প্রশ্ন আসসালামু আলাইকুম।  হায়েজ শেষ হওয়ার পর শেষ হয়নি ভেবে কিংবা জাগতিক কোন সমস্যার কারনে সালাত শুরু করতে দেরি হলে কিংবা এমন সময় শেষ হলো যে গোসল করে নামাজের সময় থাকল না, তাহলে কি ঐ ওয়াক্তের ক্বাজা করলে হবে? হায়েজ শুরু হওয়ার আগে কোন নামাজের ওয়াক্ত শুরু হলে এবং কোন কারনে পড়তে না পারলে, এই অবস্থায় হায়েজ শুরু হয়ে গেলে পরে এই ওয়াক্তের ক্বাজা পড়ে নিতে হবে? জাযাকাল্লাহ। উত্তর ১.হায়েজ যদি দশ দিন পূর্ণ হওয়ার পর শেষ হয় তাহলে যেই ওয়াক্তে শেষ হবে সেই ওয়াক্তের সামান্য সময়ও যদি বাকি থাকে তাহলে সেই ওয়াক্তের নামাজ কাজা করা আবশ্যক। চাই সেই সামান্য সময়ের মধ্যে গোসল করে নামাজ সময় থাকুক বা না থাকুক। আর যদি দশ দিন পূর্ণ হওয়ার আগেই হায়েজ শেষ হয়ে যায় তাহলে যেই ওয়াক্তে শেষ হবে সেই ওয়াক্তের মধ্যে যদি এতটুকু সময় পাওয়া যায় যে, গোসল করে নামাজের জন্য দাড়িয়ে তাকবীরে তাহরিমা (আল্লাহু আকবার) বলার মতো সময় পাওয়া যায়, তাহলেও সেই ওয়াক্তের নামাজ কাজা করতে হবে। কিন্তু যদি এইটুকু সময় পাওয়া না যায়, তাহলে সেই ওয়াক্তের নামাজ কাজা করতে হবে না। ২.কোন ওয়াক্তে যদি হায়েজ শুরু হয়ে যায় এবং সময় পাওয়া সত্ত্বেও সেই ওয়াক্তের নামাজ হা...

নারীদের ঘরের বাহিরে বের হওয়ার বিষয়ে শরঈ বিধান

প্রশ্নঃ নারীদের অযথা ঘরের বাহিরে বের হওয়ার বিষয়ে শরঈ বিধান কি? উত্তরঃ অযথা মেয়েদের ঘর থেকে বের হওয়া সমীচীন নয়। বিশেষ প্রয়োজন না থাকলে নারীরা ঘরে বসে যিকির-আযকার,  সাংসারিক কাজ ও অন্যান্য ইবাদাতে লিপ্ত থাকলে অনেক বেশি সাওয়াব পাবে। আর যখন কোন বিশেষ প্রয়োজনে বের হবে তখন অবশ্যই পুরুষ আকর্ষিত হয় এমন সাজসজ্জা করে বের হবেনা, বরং সাধারণ বোরক্বা বা পর্দা পড়ে বের হতে হবে। আর সর্বদা রাণীর মত স্ব-গৃহে অবস্থান করবে। আল্লাহ আযযা ওয়া জাল্লা বলেন- وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَىٰ ۖ وَأَقِمْنَ الصَّلَاةَ وَآتِينَ الزَّكَاةَ وَأَطِعْنَ اللَّهَ وَرَسُولَهُ ۚ  'এবং তোমরা নিজ গৃহে অবস্থান কর, আর পূর্বেকার জাহিলী যুগের মত সাজসজ্জা করে বের হবেনা। সালাত ক্বায়েম কর, যাকাত প্রদান কর এবং আল্লাহ ও তার রাসূলের পূর্ণ আনুগত্য কর।' [সূরা আহযাবঃ৩৩] .  ইমাম ইবনু কাসীর রহঃ এই আয়াতের ব্যাখ্যায় তার তাফসীরে বলেন- أي : الزمن بيوتكن فلا تخرجن لغير حاجة ومن الحوائج الشرعية... অর্থাৎ, আপন ঘর সমূহকে নিজেদের জন্য আবশ্যক স্থান বানাও, এবং কোন শরীয়ত সম্মত প্রয়োজন ব্যতীত...

পাত্রীর বাড়িতে বিয়ের আয়োজন প্রসঙ্গে ইসলাম কি বলে?

প্রশ্নঃ Assalamualaikum.. Amader ekhnkar somoye meyer family theke biyer khana khawanu ta normal hoye gche. Meyer family jodi normally nijer icchai khawai biyer onusthan kore tahole ki oi dawat a jawa jai? উত্তরঃ সাধারণত কাউকে দাওয়াত দিয়ে খাওয়ানো মুস্তাহাব আমল। কিন্তু পাত্রীপক্ষের প্রচলিত আয়োজনটা নাজায়েজ। কেন নাজায়েজ? এর কারণ অনেক। তার মধ্যে কয়েকটা ব্যাপার না বললেই নয়। মেয়েপক্ষের এই জাতীয় অনুষ্ঠান এর প্রচলন ইসলামে নেই। এটা খুব সম্ভবত হিন্দুয়ানী প্রথা থেকে এই সমাজে রয়ে গেছে। এই প্রথা পালনের জন্যে মেয়ের পরিবারকে অত্যন্ত করুন পরিস্থিতি ও আর্থিক চাপের মধ্য দিয়ে যেতে হয়। যে মেয়ের বাবা অঢেল সম্পত্তির মালিক, তার কাছে এই ব্যাপারটা গভীর আবেদন না রাখলেও, যে মেয়ের বাবা নেই, অথবা থাকলেও তার আর্থিক সংগতি নেই, তার কাছে এটা অত্যন্ত বেদনাদায়ক বিষয়। তারপরেও করতে হয়। কেন করতে হয়? সামাজিক চাপ, বরপক্ষের কাছে যেন ছোট না হয়, মেয়ের মান রক্ষা ইত্যাদি। এই মান রক্ষা বা প্রথা রক্ষা করতে গিয়ে অপরিসীম কষ্ট ও ত্যাগের শিকার হতে হয়, মেয়ের অভিভাবককে। অনেককে তো হাত পাততেও হয়। আল্লাহ পানাহ! সমস্যার মূল, এই ...

শুক্রবারে নফল রোজা রাখা কি মাকরুহ?

প্রশ্নঃ আসসালামু আলাইকুম, সম্মানিত শায়েখ, আমি শুনেছি শুক্রবারে নফল রোজা রাখা মাকরুহ। আমি এব্যাপারে জানতে চাই। উত্তরঃ ওয়ালাইকুমুস সালাম। শুধু শুক্রবার বা শুধু শনিবার রোযা রাখার ক্ষেত্রে খাস করে নেওয়া হলে মাকরূহে তানজিহী। হারাম বা মাকরূহে তাহরিমী নয় এটাই হানাফি মাযহাব সহ অন্যান্য মাযহাবের মুফতা বিহী (ফতোয়া যোগ্য) সিদ্ধান্ত।এবং ইমাম আবূ হানীফা ও ইমাম মালেকের মত মুতাবেক্ব কেউ যদি শুধু শুক্রবার কিংবা শুধু শনিবার রোজা রাখে তাতে সমস্যা নেই এটা জায়েয। কিন্ত এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যাতে জুমুয়ার দিনকেই যেন খাস না করা হয়। তবে কেউ যদি জুমার আগে ও পরের দিন একসাথে ২টি মিলিয়ে রোজা রাখে কিংবা কারো অভ্যাসগত, বিশেষ নিয়ত বা মান্নতের রোজা,কিংবা ইয়াওমে আরাফাহ বা কাজার রোজা জুমুয়ার দিনেই পড়ে যায় তাহলে সে রোজা রাখতে পারবে এ ব্যাপারে কারো কোন মতভেদ নেই। [সূত্রঃ ই'লাউস সুনান ৯/১০১;হাশিয়ায়ে ত্বহতাবী আলা মারাকিল ফালাহ-৩১৫; ফাতহুল মুলহিম ৩/১৫৪;ফতহুল বারী ৪/২৭৫] * সহীহ হাদিস ভিত্তিক দলিলঃ عن أبي هريرة رضي الله عنه قال سمعت النبي صلى الله عليه و سلم يقول ( لا يصومن أحدكم يوم الجمعة إلا يوما قبله أو بعده...

প্রভিডেন্ট ফান্ড বিষয়ে ইসলামের বিধান কী?

১। প্রশ্নঃ Government provident fund (GPF) এর সুদ কি হালাল হতে পারে? উত্তরঃ প্রভিডেন্ট ফান্ড দুই ধরনের আছে, ১। বাধ্যতামূলক প্রভিডেন্ট ফান্ড ২। ঐচ্ছিক প্রভিডেন্ট ফান্ড বাধ্যতামূলক প্রভিডেন্ট ফান্ডে কর্মচারির বেতনের নির্দিষ্ট একটি অংশ কেটে রাখা হয়; যাতে তার কোন ইখতিয়ার নেই। সরকার বাধ্যতামূলক ভাবে নিজস্ব রুল বা নিয়ম অনুযায়ী কর্মচারীর নামে তার তহবিলে জমা রাখে। এ ফান্ডে সূদের নামে যা দেয়া হয়, এগুলো মূলত সূদ নয়। বরং কর্মচারীর বেতনেরই অংশ। সুতরাং এগুলো গ্রহণকরা ও নিজ প্রয়োজনে ব্যবহার করা সবই বৈধ। আপনার জন্যে সেটা সুদ নয়, বরং ইনআম হিসেবে ধর্তব্য হবে। এতে যেহেতু মালিকানা আসছে না, তাই হস্তগত হওয়ার পূর্বে যাকাত ওয়াজিব হবে না। আর সেচ্ছায় যে প্রভিডেন্ট ফান্ড গ্রহণ করা হয়; তা থেকে বিরত থাকতে হবে। কেননা এটা সূদের সাথে সাদৃশ্য রাখে, তাই এটাকা গ্রহণ করা যাবেনা। যদি নেয়া হয়ে থাকে তাহলে সাওয়াবের নিয়ত ছাড়া দান করে দিতে হবে। স্বেচ্ছায় রাখা প্রভিডেন্ট ফান্ড যেহেতু চাইলে উঠিয়ে আনতে পারে, তাই এতে যাকাত দিতে হবে যদি নেসাব পরিমাণ সম্পদ হয়। --- ১। আদ্দুররুল মুখতার, ফাতাওয়া শামী সংলগ্ন-৭/৩৯৮-৪০১ ২। ফ...

ব্যাংকে জব বিষয়ে আরও কিছু প্রশ্নোত্তর...

পুর্বের পোস্ট দেখুন- সুদী ব্যাংকে চাকুরী করা কি জায়েজ? ১। প্রশ্নঃ আমরা জানি সুদী ব্যাংকে চাকরি করা হারাম... কোন ইঞ্জিনিয়ার যদি ব্যাংকে চাকরি করা কারো বাড়ি বানিয়ে দেয়া বা নকশা করে দেবার বিনিময়ে ব্যাংকারের কাছ থেকে পারিশ্রমিক গ্রহন করে তাহলে সেটাও কি হারাম হবে ?? উত্তরঃ সুদের কারবার বা সুদ থেকে উপার্জনকারীর সাথে লেনদেনে সতর্ক হওয়া উচিত। এক্ষেত্রে মূলনীতি হচ্ছে, যদি জানা থাকে যে উক্ত ব্যাক্তি যে টাকা প্রদান করছে তা ব্যাংক থেকে উপার্জিত, অথবা ব্যাংকে চাকুরী ছাড়া তার কোন আয়ের উৎস নেই। তাহলে তার দেয়া বিনিময় বা হাদিয়া কোনটাই গ্রহণ করা জায়িজ নয়। সুতরাং ব্যাংকার বাড়ি বানাতে গিয়ে যে অর্থ খরচ করেছে, তার বেশিরভাগ বা পুরোটাই যদি ব্যাংক থেকে উপার্জিত হয় , আর এটা নিশ্চিতভাবে জানা থাকে তাহলে সেটা নেয়া জায়েজ নয়। আলআশবাহ ওয়ান নাযাইর ৩/২৩৪; আদ্দুররুল মুখতার ৫/৯৮; ফাতাওয়া খানিয়া ৩/৪০০; ফাতাওয়া বাযযাযিয়া ৬/৩৬০; ফাতাওয়া হিন্দিয়া ৫/৩৪২; ইতরুল হিদায়া ৬৮; আহসানুল ফাতওয়া ৭/২২ ফাতওয়ায়ে মাহমুদিয়া ৪/২৪২ ২। প্রশ্নঃ আমার দুলাভাই একটি সরকারি ব্যাংকে চাকরি করেন, যা অবশ্যই সুদ সংশ্লিষ্ট। উনাকে অনে...

সুদী ব্যাংকে চাকুরী করা কি জায়েজ?

প্রশ্নঃ সুদী ব্যাংকে চাকুরী করা জায়েজ কিনা?   উত্তরঃ ১ম কথা হচ্ছে যে কোন সুদই ইসলামে হারাম সুরা বাকারা সহ বেশ কয়েকটি সুরায় আল্লাহ আযযা ওয়া জাল্লা সুদ কে হারাম ঘোষণা করেছেন এমনকি সুদ খোরের সাথে যুদ্ধের ঘোষণা কুরআন আল কারীমে আল্লাহ সুরা বাকারাতে দিয়েছেন। সকল ব্যাংকের ক্ষেত্রে একটি মূলনীতি জেনে রাখুন- ব্যাংকে চাকরি করা হারাম হওয়ার মূলত কারণ দু’টি। যথা- ১-হারাম কাজে সহায়তা করা হয়। ২-হারাম মাল থেকে বেতন পাওয়ার সম্ভাবনা থাকা। হারাম কাজের সহায়তার বিভিন্ন স্তর আছে। শরীয়তে সর্ব ধরণের সহায়তা হারাম নয়। বরং সেসব সহায়তা হারাম যাতে সরাসরি হারাম কাজে জড়িত হওয়া হয়। যেমন সুদী লেনদেন করা। সুদী লেনদেন লেখা। সুদী টাকা উসুল করা ইত্যাদি। عبد الله بن مسعود عن أبيه عن النبي صلى الله عليه وسلم قال لعن الله آكل الربا وموكله وشاهديه وكاتبه হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাঃ এর পিতা থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন-“যে সুদ খায়, যে সুদ খাওয়ায়, তার সাক্ষী যে হয়, আর দলিল যে লিখে তাদের সকলেরই উপর আল্লাহ তায়ালা অভিশাপ করেছেন। (মুসনাদে আহমাদ, হাদিস নং-৩৮০৯, মুসনাদে আবি ইয়ালা, হাদিস নং-৪৯৮...

বাচ্চাদেরকে পুতুল কিনে দেয়া কি জায়েজ?

প্রশ্নঃ    বাচ্চাদের এই ধরনের কাপড়ের তৈরি খেলনা(পুতুল) কি দেওয়া জায়েজ? [ছবিটি ছিল একটি কাপড়ের তৈরি টেডি বেয়ারের পুতুল। উত্তর অনেক লম্বা হওয়ায় পোস্ট আকারে দেওয়া হল] উত্তরঃ প্রাণীর ছবি, মূর্তি, ভাস্কর্য তৈরি বা অংকন করা এবং তা ঘরে রাখা বিলকুল হারাম ও নাজায়েয।এমনকি এসব ক্রয়-বিক্রয় করাও হারাম। রছূলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া ছাল্লাম বলেন- لا تدخل الملائكة بيتاً فيه كلب أو صورة অর্থ-"যে ঘরে কোন কুকুর কিংবা ছুরাত (অন্য রেওয়ায়াতে তাছাউয়ীর শব্দ আছে যার অর্থ- কোন প্রাণীর প্রতিকৃতি,ছবি,অংকিত প্রানীর আকৃতি ইত্যাদি) থাকবে সে ঘরে ফেরেশতাগন প্রবেনশ করেন না।" (সহীহ বুখারীঃ৫৬১৫;সহীহ মুসলিমঃ২১০৪) কোন প্রানীর প্রতিকৃতির ব্যাপারে ইসলামী বিধান হচ্ছে- ان من اشد الناس عذابا يوم القيامة الذين يشبهون بخلق الله অর্থঃ"কিয়ামতের দিন সবচেয়ে বেশী শাস্তি পাবে যারা আল্লাহর সৃষ্টির সাদৃশ্য কোন কিছু তৈরি করত(অর্থাৎ কোন প্রাণীর সাদৃশ্য তৈরি করত)।" (সহীহ বুখারীঃ৫৬১০;সহীহ মুসলিমঃ২১০৭) হযরত ইমাম মুহম্মদ বিন মুহম্মদ বিন ইউসুফ আস সিনূসী (রহিমাহুল্লাহ) বলেন- واجمعوا على منع ...

ফরেক্স ট্রেডিং এর ব্যাপারে ইসলাম কী বলে?

প্রশ্নঃ   আসসালামু আলাইকুম, Forex Exchange এর মাধ্যমে অনলাইনে বিভিন্ন মুদ্রার বিনিময়ে যে লভ্যাংশ পাওয়া যাবে তা কি ব্যবসায়িক ভাবে হালাল আয় হিসেবে ধরে নেয়া যাবে ? (যদি হালাল হয় বা না হয়, সেক্ষেত্রে শর'ঈ কোন হুকুমের ভিত্তিতে, অনুগ্রহ করে জানাবেন?) বারাকাল্লাহ।। উত্তরঃ ওয়ালাইকুম আসসালাম। বর্তমানে বিশ্বায়নের যুগে আন্ত:বর্ডার লেনদেন প্রতিনিয়তই হচ্ছে, হবে। প্রত্যেক দেশেরই অপর দেশের মুদ্রার প্রয়োজন হবে। ব্যবসায়িক লেনদেন, বিনিয়োগ, কেন্দ্রীয় ব্যাংকের জমাকরণ ইত্যাদি নানা কারণেই লাগবে। বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয়ে মৌলিকভাবে কোনো শরয়ী সমস্যা নেই। তবে যে কোন মুদ্রা লেনদেনেই শর্ত হলো লেনদেনটা স্পট বা নগদ হতে হবে। আর একই জাতীয় মুদ্রা হলে (যেমন USD-USD) অতিরিক্ত শর্ত হলো, সমান পরিমাণ হতে হবে। যেমন: ১০০ USD - ১০০ USD। তো, ব্যাংক, বিভিন্ন প্রতিষ্ঠানের নিজেদের প্রয়োজনেই আন্তর্জাতিক মুদ্রা বাজারে লেনদেন করতে হয়। এখানে লেনদেনটা মূলত তিন ভাবে হয়। Spot, Forward এবং Futures। Forward এবং Futures এবং তৎসংশ্লিষ্ট Options সবই ভবিষ্যতে পরিশোধ্য, কাজেই হালাল হওয়ার কোনো সুযোগ নেই। স্পট মৌলি...

মাছ ব্যতীত পানিতে বসবাসকারী অন্য প্রাণী খাওয়ার বিধান কী?

প্রশ্নঃ  কাঁকড়া খাওয়ার বিধান কী?   উত্তরঃ হানাফী মাজহাব এর বিশেষজ্ঞদের মতে, কাকড়া এটা 'কুরআনে বর্ণিত 'খাবায়েস' এর অন্তর্ভুক্ত'! সুরা আরাফের ১৫৭ নং আয়াত মোতাবেক, "তায়্যিবাত হালাল, আর খাবায়েস হারাম"! সুতরাং এ অঞ্চলের বিশেষজ্ঞদের মতে কাকড়া খাওয়া জায়েজ নয়, মাকরুহে তাহরীমী। ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রহ. এর মতও তাই। শামী-৬/৩০৮, ১/১৩৫, আলবাহরুর রায়েক-৬/৮০ উল্লেখ্য, নিজের সুবিধামত ভিন্ন মাসলাক বা মাজহাবের সুযোগ গ্রহণের অনুমতি নেই। কেও যদি নিজের মন মত বিভিন্ন মাজহাবের ছাড়গুলো গ্রহণ করে, তাহলে সালাফের সালেহীন এর সিদ্ধান্ত অনুযায়ী সে পথভ্রষ্ট। আল্লাহ পানাহ! -------  প্রশ্নঃ   পানির প্রানী হারাম হালাল বোঝার উপায় কি? যেমন, কচ্ছপ, অক্টোপাস, ঝিনুক, কাকড়া... আমি কিভাবে বুঝব যে কোনটা হালাল আর কোনটা হারাম? উত্তরঃ  মাছ ব্যতীত অন্য প্রানী খাওয়া হালাল নয়। আবদুল্লাহ ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমাদের জন্য দু’ প্রকারের মৃতজীব ও দু’ ধরনের রক্ত হালাল করা হয়েছে। মৃত জীব দু’টি হলো মাছ ও টিড্ডি এবং দু’ প্রকারের ...