মু'তাযিলা ফিরকার উৎপত্তির সংক্ষিপ্ত ইতিহাস
ভ্রান্ত ফিরক্বাহ মু'তাযিলাদের উৎপত্তির সংক্ষিপ্ত ইতিহাসঃ এই ফিরক্বাহর প্রবর্তক ওয়াসেল ইবনু আ'তা। ওয়াসেল খারেজী ও মুরজিয়া দের আক্বীদার ব্যাপারে তাবেয়ী হাসান বসরী রহ. থেকে ফতোয়া আনতে যাওয়ার পর তাঁর উত্তরের অপেক্ষায় না করেই নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে খারেজী ও মুরজিয়া দের মাঝামাঝি আক্বীদা গ্রহন করে। অর্থাৎ কবীরাহ গুনাহ কারী কাফেরও না আবার মুমিনও না!! তার এই ধরনের আক্বীদাহ পোষণ করায় ইমাম হাসান বসরী রহ তাকে তার মজলিস থেকে বেরও করে দিয়েছিলেন যেমনটি ইমাম বাগদাদী উল্লেখ করেন। ইমাম শাহরাস্তানী রহ. এ ব্যাপারে বলেন, 'এক ব্যক্তি হাসান বসরির মজলিসে প্রবেশ করে জিজ্ঞেস করলঃ হে দ্বীনের ইমাম! আমাদের এই যামানায় একটা দলের উদ্ভব হয়েছে যারা কবীরাহ গুনাহে লিপ্ত মুসলমানদের কাফের আখ্যায়িত করে। তাদের নিকট কবীরাহ গুনাহ হচ্ছে এমন কুফর যা মিল্লাতে ইসলাম থেকে বের করে দেয়। আর তারা হচ্ছে, ওয়াইদিয়া খারেজি (ওয়াইদিয়া হচ্ছে, যারা আল্লাহর ওয়াইদ তথা সতর্ক ও ধমক সংক্রান্ত নসের উপর আমল করে আর তার প্রয়োগ করে)। আরেকটি দলের উদ্ভব হয়েছে, যারা কবীরাহ গুনাহ কারীদের ইরজা করে (অর্থাৎ অবকাশ দেয়)। তাদের নিকট কবীরাহ গুনাহ ঈ...