পোস্টগুলি

ভ্রান্ত আক্বিদা লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

বাহাওয়ালপুর মোকদ্দমা : পিতা ও কন্যার ত্যাগের গল্প

ছবি
(পর্ব-১) ------- মধ্যরাত। ১৯২৭ খ্রিস্টাব্দ। বাহাওয়ালপুরের এক নির্জন পথে হেঁটে যাচ্ছেন মৌলবী এলাহি বখশ ও তার কিশোরী মেয়ে। আকাশে উঠেছে মস্ত চাঁদ। চাঁদের আলোয় ভেসে যাচ্ছে মাঠ-ঘাট-পথ। রাস্তার দুপাশে থাকা গাছের সারি পথের মাঝে ছোপ ছোপ অন্ধকার জন্ম দিয়েছে। এলাহি বখশ পথ চলছেন দ্রুত, এক হাতে শক্ত করে ধরেছেন প্রিয় মেয়ের হাত। অন্য হাতে আছে কাপড়ের থলে। একটু পর পর আতংকিত চেহারা নিয়ে তিনি পেছনে তাকাচ্ছেন। বুঝার চেষ্টা করছেন ধাওয়াকারিরা পেছন চলে এলো কিনা। খুব দ্রুত পালাতে হয়েছে তাদের। এমনকি বের হওয়ার সময় পিতা-কন্যা দুজনের কেউই জুতা নিয়ে আসতে পারেননি। পথ চলছেন খালি পায়ে। মাঝে মাঝে কংকরে পা পড়লে ব্যাথায় বিকৃত হয়ে যাচ্ছে চেহারা। পিতা-কন্যা দুজন কোনো কথা বলছেন না। গত এক বছর ধরে তারা এই পালানোর সাথে অভ্যস্ত। পালাতে পালাতে তারা ক্লান্ত হয়ে গেছেন। কত গ্রাম ঘুরলেন, কত জনপদ দেখলেন এলাহি বখশ । যেখানেই কোনো আত্মীয় বা বন্ধুর সন্ধান পেয়েছেন, ছুটে গেছেন তার বাড়িতে। চেয়েছেন আশ্রয়। ফিরিয়ে দেননি কেউ। থাকার ব্যবস্থা করেছে সবাই। কিন্তু দ্রুত সংবাদ জেনে যায় ধাওয়াকারীরা। তারা ছুটে আসে হিংস্রতা নিয়ে। বাধ্য হয়ে মেয়েকে নিয়ে...

আহমদ রেজা খান বেরেলভি একজন তাকফিরি আলেম

ছবি
এক.  এই প্রবন্ধটি কেন ? ওলামায়ে দেওবন্দ তার শুরু লগ্ন থেকে কুফরি ফিতনার বিপরীত যে ফিতনার পিছনে সময় ব্যয় করতে বাধ্য হয়েছেন তার মধ্যে প্রথম সারিতে হলো বেরলবি ফিতনা ও এই ফিতনা যার দিকে সম্বন্ধ আহমদ রেজা খান বেরলবি রহ.-এর মিথ্যাচারের জবাব দিয়ে। এমনকি ইংরেজদের শত জুলুম অত্যাচার আর তাদের চাপিয়ে দেওয়া কুফরের বিরুদ্ধে যখন হিন্দুস্থানের ওলামায়ে কেরাম কাজ করে যাচ্ছিলেন তখন আহমদ রেজা খান ও তার অনুসারীরা কিছু বেদয়াতি মাসআলা নিয়ে ওলামায়ে আহলে হককে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন। উম্মাহের ঐক্যের মাঝে ফাটল সৃষ্টি করেছেন। কিন্তু হিন্দুস্থানের ওলামায়ে কেরাম বিশেষত ওলামায়ে দেওবন্দ মানুষের ইমান ও আমল রক্ষার স্বার্থে বেরলবিদের সকল অপপ্রচারের উত্তর দিয়েছেন। তাদের বেদয়াতি মাসআলাগুলো নিয়ে খণ্ডনের পর খণ্ডন করে এই মাসআলাগুলোকে প্রায় দাফন করেছেন। কিন্তু সম্প্রতি কিছু ভাই সে বিভিন্নভাবে ওলামায়ে দেওবন্দের কবর দেওয়া সে মাসআলাগুলোকে আবার পূনরায় লোক সম্মুখে আনার পায়তারা করছে। এর মাঝে কেউ কেউ প্রকাশ্যে এগুলো করার চেষ্টা করছে, কেউ নিজের আদর্শ গোপন করে নিজেকে দেওবন্দি পরিচয় দিয়ে বেরলবিয়াত প্রচার করছে। সবচেয়ে দুঃখজনক বিষয়...

আকিদাতুত ত্বহাবীর ব্যাখ্যাকার ইবনে আবিল ইয: হানাফী না কি হাশাবী?

ছবি
[বর্তমানে  ইবনে আবিল ইযের  আকিদাতুত ত্বহাবীর  ব্যাখ্যাগ্রন্থটি ব্যাপকভাবে প্রচারের চেষ্টা করা হচ্ছে। যেমন, সালাফী আলেম আব্দুল্লাহ শাহেদ মাদানী এর বাংলা অনুবাদ করে অনলাইনে প্রচার করছেন। সুতরাং এই কিতাবের বাস্তবতা ও এর লেখক সম্পর্কে প্রচলিত ধারণাগুলো সুস্পষ্ট করা আবশ্যক। আকিদাতুত ত্বহাবীর উপর দরসের নিয়ত ব্যক্ত করেছিলাম কিছু দিন আগে। উক্ত দরসের প্রয়োজনে আজকের আলোচনাটি লেখা। যারা উক্ত দরস দেখবেন, আশা করি বিষয়টি তাদের উপকারে আসবে।  ] সৌদি আরবের কল্যাণে কাররামিয়াদের ভ্রান্ত দেহবাদী আকিদাগুলো সালাফী মতবাদের মোড়কে ছড়িয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে। পেট্র-ডলারের সহায়তায় তারা এক্ষেত্রে অনেকটা অগ্রসর। সালাফীদের ভ্রান্ত আকিদা সম্পর্কে বেশ কিছু প্রবন্ধ লেখার সুযোগ হয়েছে আল-হামদুলিল্লাহ। আমাদের আইডিয়ার ওয়েবসাইটে লেখাগুলো পাবেন। সালাফী মতবাদ প্রচারের ক্ষেত্রে তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে থাকে। এর মধ্যে একটি বিশেষ কৌশল হল, বিভিন্ন ইমামের আকিদার কিতাব ব্যাখ্যার নামে নিজেদের ভ্রান্ত আকিদা ছড়িয়ে দেয়া। উদাহরণ হিসেবে ইমাম ত্বহাবীর আকিদাতুত ত্বহাবীর কথা বলা যায়। একটু খোজ নিল...

হেযবুত তাওহীদ; একটি চরম পথভ্রষ্ট দল..

ছবি
উদ্ভট সব বাংলা বানান ব্যবহারকারী 'হেযবুত তওহীদ'এরা কারা? তাদের ধর্মবিশ্বাস কি? এরা কি সত্যিই মুসলমান? (নিজে জানুন, এবং সচেতনতার জন্য পোস্টটি ব্যাপক প্রচার করুন) . কিয়ামতের আগে 'ফিতনা' (মানুষকে পরীক্ষায় ফেলে দিবে এমন ধোঁয়াসাচ্ছন্ন বিষয়) বৃষ্টির ফোঁটার মতো অনবরত পতিত হবে। তখন সত্য-মিথ্যা নিরূপণ কঠিনতর হয়ে যাবে এবং বহুলোক বিভ্রান্ত হয়ে পড়বে। এমন ভবিষ্যদ্বাণী সহীহ বোখারী সহ বিভিন্ন হাদীস গ্রন্থে বর্ণিত হয়েছে। 'মানবতার কল্যাণে নিবেদিত' এমন মধুর শ্লোগানের আড়ালে বহু সংগঠন ঈমান লুণ্ঠন করে নিয়ে যাচ্ছে সাধারণ মানুষের। এমনই একটি সংগঠন বায়জীদ খান পন্নী প্রতিষ্ঠিত 'হেযবুত তওহীদ'। এই ফেরকার প্রধান টার্গেট এবং সকল সমালোচনার কেন্দ্রবিন্দু হলেন বিনাবিচারে সকল আলেম/মাওলানা /জামাতী/হেফাজতী/ ওহাবী/ জুব্বা ও দাড়ি-টুপি ওয়ালা মোল্লা/শায়খ ইত্যাদি। তাদের সব বক্তব্যের খোলাসা হলো হুজুররাই বিশ্বের সবচে খারাপ লোক। এরা ‘এসলাম’কে বিকৃত করেছে। এটাই তাদের সাইটের প্রায় প্রতিটি প্রবন্ধের নির্যাস। হুজুর ও মাওলানা বা শায়খদের হাত খেকে রক্ষার জন্য ‘এমামুয যামান’ (পন্নী) এর আনুগত্য করতে ...

জ্যোতিষবিদ্যা, ভাগ্য গণনা ও রাশিফল বিষয়ে ইসলাম কী বলে?

ছবি
অনেক মানুষ ভবিষ্যতের ভালো-মন্দ জানার জন্য ভাগ্য গণনা করতে জ্যোতিষবিদ ও গণকের কাছে গমন করে। অথচ অদৃশ্য বস্তু ও ভবিষ্যৎ বিষয় জানা একমাত্র আল্লাহ তাআলার জন্যই নির্ধারিত, আল্লাহ বলেন : ﻗُﻞْ ﻟَﺎ ﻳَﻌْﻠَﻢُ ﻣَﻦْ ﻓِﻲ ﺍﻟﺴَّﻤَﺎﻭَﺍﺕِ ﻭَﺍﻟْﺄَﺭْﺽِ ﺍﻟْﻐَﻴْﺐَ ﺇِﻟَّﺎ ﺍﻟﻠَّﻪُ অর্থ : আপনি বলুন, একমাত্র আল্লাহ ব্যতীত আসমান ও জমিনের কেউ অদৃশ্যের সংবাদ জানেন না। (সূরা নমল : ৬৫) অন্য কেউ এ বিষয়ে জানার দাবি করা মূলত আল্লাহর সংরক্ষিত অধিকারকে খর্ব করার শামিল, যা শিরকের অংশবিশেষ। আমাদের দেশে জ্যোতিষবিদ্যা, রাশি নির্ণয়, ভাগ্য গণনা, পাখীর মাধ্যমে ভাগ্য পরীক্ষা, হাত দেখানো কিংবা অন্য কোনো পদ্ধতিতে সেকল কাজকর্মের ছড়াছড়ি পরিলক্ষিত হয়, তা ভবিষ্যৎ জানারই অপচেষ্টা মাত্র। বড় বড় সাইনবোর্ড টাঙিয়ে ভাগ্য গণনা ও রাশি নির্ণয়ের জন্য প্রতিষ্ঠান খোলা হয়েছে। পত্রিকায় ঘটা করে রাশি নির্ধারণপূর্বক ভবিষ্যদ্বাণী করা হয়। কোথাও ভাগ্য নির্ধারণের জন্য যন্ত্রও বসানো হয়েছে। শহরের রাস্তাঘাটে পাখি দিয়েও ভাগ্য নির্ধারণের মিথ্যা অপচেষ্টা চলে। এসবই ইসলামের সঙ্গে সাংঘর্ষিক। ইসলামী আকিদার পরিপন্থী। কুরআন ও সুন্নাহর স্পষ্ট বিরোধী। গায়েব বা অদৃ...

শরীয়তের কষ্টিপাথরে জসীম উদ্দীন রাহমানী (episode 3-4)

ছবি
❖ ৩য় পর্ব ❖ ✍ তার বেশ কিছু বক্তৃতার মাঝে শুনেছি তিনি বলেন, কিছু কিছু পীর আছে যারা বলে, میانِ عاشق و معشوق رمزیست کرامًا کاتبیں را ہم خبر نیست عاشق و معشوق کے درمیان ایک ایسی رمز بھی پائی جاتی ہے جس کی خبر کرامًا کاتبین کو بھی نہیں ہوتی۔ উচ্চারন : মিয়ানে আশেকা মাশুক রুমুযিস্ত * কিরামান কাতেবিরা হাম খবর নিস্ত। অর্থ. আশেক আর মাশুকের মাঝে এমন কিছু সংকেত / ইঙ্গিত / ইশারা পাওয়া যায়, যার খবর কিরামান কাতেবিনও জানে না।  ✏ রাহমানী সাহেব বলেন, এগুলো শিরক, কারণ এমন কোন অবস্থা নেই, যার বিষয় কিরামান কাতেবিন যানেনা এবং তারা সর্বক্ষন মানুষের সাথে থাকে, কখনো পৃথক হয় না এবং তিনি অনেক সময় কোরআনের আয়াত {مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ إِلَّا لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌ} [ق: 18] অর্থাৎ মানুষ যে কথাই উচ্চারণ করে, তাই গ্রহণ করার জন্যে তার কাছে সদা প্রস্তুত প্রহরী রয়েছে। সূরা ক্বাফ : 18। আর বিষেশ করে তিনি আকাবেরে দেওবন্দ এর আলোচনা করতে গিয়ে এ কবিতাটি দিয়ে তাদের সন্মানের প্রতি আঘাত করে। ** দেখুন রাহমানী সাহেবের ভুল। আল্লাহ তায়ালা উক্ত আয়াতের মাঝে বলেছেন, يَلْفِظُ অর্থাৎ উচ্চারণ করা‘‘ এর...