মৃত এর জন্য কোরআন পড়া
আলী বিন মুসা হাদ্দাদ (রহঃ) বলেন, আমি, ইবনে কুদামা (রহঃ) এবং ঈমাম আহমদ বিন হাম্বল (রহঃ) এক দাফন কার্যে গিয়েছিলাম।। দাফন-কাজ শেষ হতে আমরা দেখলাম এক ক্ষীণদৃষ্টির বা অন্ধ লোক কবরের কাছে (মৃতের জন্য) কোরআন পড়ছে।। তাকে ঈমাম আহমদ বিন হাম্বল (রহঃ) বললেন- কবরের পাশে মৃতের জন্য কোরআন পড়া বিদ'আত।। তখন ইবনে কুদামা (রহঃ) বলেন- আপনি (আহমদ) মুবাশশির হালবী সম্পর্কে কি বলেন?? ঈমাম আহমদ (রহঃ) তিনি তো নির্ভরযোগ্য।। এবার ঈমাম আহমদ (রহঃ) জিজ্ঞেস করলেন- আপনি তার থেকে কোনো রেওয়ায়াত লিখেছেন কী?? তখন ইবনে কুদামা (রহঃ) বলেন- হ্যাঁ, মুবাশশির হালবী শুনেছেন আব্দুর রহমান ইবনে আলা ইবনে লাজলাজ থেকে তিনি তার পিতা সাহাবী আলা ইবনে লাজলাজ (রাঃ) থেকে শুনেছেন- তিনি (সাহাবী) তার দাফনের পর তার মাথার কাছে সূরা বাকারার শুরুর ও শেষের আয়াতগুলো পড়ার জন্য অসিয়ত করেছেন, এবং এমনটি করতে হযরত ইবনে উমর (রাঃ)-ও অসিয়ত করে গেছেন।। তখন ঈমাম আহমদ (রহঃ) তখন-ই আরেকজনকে বললেন- "যাও গিয়ে ঐ অন্ধকে কোরআন থেকে পড়তে বলো" কিতাবুর রূহ - ১১ পৃষ্ঠা লেখক- আল্লামা ইবনুল কাইয়্যিম (রহঃ) ----- উপরোক্ত বর্ণনাটি হাদিসের গ্রন্থাদিতে পাওয়া যায়...