গর্দান মাসাহ করা মুস্তাহাব, বিদআত নয়
শরঈ হুজ্জত ও দলিল নির্ভর কোন আমলকে বেদায়াত বলা এবং কোন বেদায়াত আমলকে শরিয়তের অন্তর্ভুক্ত করা শরিয়তের দৃষ্টিতে নিন্দনিয়। আজকে এমনই একটি বিষয় নিয়ে লিখবো, ইনশাআল্লাহ । যা হুজ্জতের ভিত্তিতে মুস্তাহাব কিন্তু আমাদের আহলে হাদীস ভায়েরা মানহাজ টিকাতে গিয়ে বার বার একে বেদায়াত বলে আসছে। এই বিষয় নিয়েই কিছুদিন আগে আহলে হাদীস আলেম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব ও হানাফী আলেম মাওলানা Lutfor Farazi সাহেব এর সাথে অনেক কিছু হয়ে গিয়েছে। আহলে হাদীসের অন্য একজন আলেম মুজাফফর বিন মুহসিন সাহেব এ বিষয়ে নিজের মানহাযকে টিকাতে গিয়ে শায়খ ডঃ ইলিয়াস ফয়সাল সাহেবের "নাবিজীর নামাজ" কিতাবের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছে যে এ কিতাবে নাকি জাল হাদীস আছে। এগুলো সব আহলে হাদীসে এ বিশিষ্ঠ আলেমদের মিথাচার এবং তাদের অন্ধ ভক্তদের হাঙ্গামা। বিষয়টি হল "ওযুতে গর্দান মাসেহ করা মুস্তাহাব"। আরো আশ্চর্যের ব্যাপার হল ইমাম আহমাদ বিন হাম্বল রাহঃ গর্দান মাসেহ করতেন। আমরা সামনে তা উল্লেখ করবো । ওযুতে গর্দান মাসেহ করা মুস্তাহাব ********************************* মুস্তাহাব হতে হলে হুজ্জতের প্রয়োজন হয়। আমি সেগুলো একট...