পোস্টগুলি

বিদআত লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

খতম সংস্কৃতির অবসান হোক

আমাদের সমাজে মৃত ব্যাক্তির জন্য সওয়াব রেসানির উদ্দেশ্যে হুজুরদের ডেকে এনে টাকার বিনিময়ে খতম পড়ানোর একটা প্রথা দীর্ঘদিন যাবৎ প্রচলিত হয়ে আছে। সেই সুবাদে পাঞ্জাবি-টুপিধারী মানুষের একটা শ্রেণীও তৈরি হয়েছে। মানুষ তাদের আলেম মনে করে তাদের লেবাসের কারণে। যদিও বাস্তবতা সম্পূর্ণ উল্টা। এদের অনেকে ঠিকমত শুদ্ধ করে কুরআনও পড়তে পারে না। তাদের মূল কাজই হল মানুষের বাড়ি ঘুরে ঘুরে খতম পড়া। এটা তাদের আয় রোজগারের বড় একটা মাধ্যমও বটে। ছোট কালে এদের সাথে অনেক খতম পড়ার দুর্ভাগ্য আমার হয়েছে। পূর্ণ আমানতদারীর সাথে বলছি, তাদেরকে কোন দিনও পুরা কোরআন শেষ করতে দেখিনি। কিভাবে করবে? আমি হাফেজ মানুষ। থ্রিজি স্পিডে দুই পারা পড়ে শেষ করার আগেই তাদের সবার পড়া শেষ হয়ে যায়। তবু বিষয়টা আরও নিশ্চিত হওয়ার জন্য আমি অনেকবার পাশের জনের প্রতি লক্ষ্য রেখেছি। দেখলাম, আমার তিন চার পৃষ্ঠা পড়তে যে সময় লাগে তার এক পৃষ্ঠা পড়তে সে সময় লাগে। তারপরও আমার আগে তার পড়া শেষ। আসলে নির্দিষ্ট একটা সময় পার হওয়ার পর তাঁরা পড়া বন্ধ করে দেয়। চাই বাকি থাকুক বা নয়া থাকুক। কারণ তাদের অন্য বাড়ি যেতে হবে। একজায়গায় যদি এত সময় ব্যয় করে তাহলে তো কুলানো ...

তোমরা যারাঃ মহররম মাসে বিবাহ-শাদী করাকে নিষিদ্ধ মনে কর

তোমরা যারাঃ মহররম মাসে বিবাহ-শাদী করাকে নিষিদ্ধ মনে কর ======================================== ইতিহাসের কিতাব সমূহ প্রমান করে- ১. রাসূলুল্লাহ (সঃ) নিজে হযরত খাদীজা (রা) কে মহররম মাসের ১০ তারিখে বিবাহ করেছিলেন।। ২. রাসূলুল্লাহ (সঃ) এর কন্যা, হযরত উম্মে কুলসুম (রা) এর বিবাহ হযরত উসমান (রা) এর সাথে ৩য় হিজরীতে মহররম মাসে হয়েছিল।। এটি অনেক গুলো বর্ণনার অন্যতম।। ৩. রাসূলুল্লাহ (সঃ) এর অপর কন্যা, হযরত ফাতিমা (রা) এর বিবাহ হযরত আলী (রা) এর সাথে ২য় হিজরীতে মহররম মাসে হয়েছিল।। এটিও অন্যতম একটি বর্ণনা।। যারা পথভ্রষ্ট শিয়াদের প্ররোচনায় পড়ে মহররম মাসে বিবাহকে নিষিদ্ধ মনে করেন তারা বড় আজব দলিল দেন!! তারা বলে- "মহররম মাসে হযরত হোসেইন (রা) কে হত্যা করা হয়েছে, এই শোকের সময় কীভাবে বিবাহ হতে পারে।।" তাদের কাছে প্রশ্ন করা যায়- "বাপ বড় না ছেলে বড়?? হযরত আলী (রা) কে ২১ রামাদান ৪০ হিজরীতে হত্যা করা হয়!! কই কেউ তো বলে না রামাদান মাসে বিবাহ করা নিষেধ??!!" অথচ আলী (রা) মর্যাদার দিক থেকে ৪র্থ খলিফা, রাসূল(সঃ) এর অন্যতম নির্ভরযোগ্য সাহাবী, চাচাতো ভাই আবার হাসান-হোসেন (...