পোস্টগুলি

হালাল-হারাম লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

খাদ্য সংস্কৃতি, আমাদের অসচেতনতা

ছবি
এক, খাদ্যাভ্যাস সভ্যতা সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। সভ্যতার সংঘাত বা সংস্কৃতির লড়াইয়ে খাদ্য উল্লেখযোগ্য অনুষঙ্গ। আমরা এই অঞ্চলে মাছ ভাত ডাল হালাল গোস্ত খেয়ে থাকি। আবহমানকাল থেকে এই সংস্কৃতি চলে আসছে। বর্তমানে খাদ্যাভ্যাসে বেশ পরিবর্তন এসেছে এই প্রজন্মের। মাসায়েল গ্রুপে প্রচুর পরিমাণে বিদেশি খাবারের হালাল হারামের প্রশ্ন আসায়, বিষয়টা আরো স্পষ্ট হয়ে উঠে। আমাদের গ্রহণপটু মানসিকতার কারণেই কিনা, দিনেদিনে আমরা পশ্চিমা খাদ্যে নিজেদের অভ্যস্ত করে ফেলেছি। অনেক অভিভাবক থেকে এমনও শুনেছি যে তাদের সন্তানরা ঘরের সাধারণ খাবার খেতেই চায় না। হটডগ, বার্গার, পিৎজা ইত্যাদিই তাদের প্রধান আহার্য। ফলে, বাধ্য হয়ে ঘরেই সেসব খাবার তৈরি করতে হচ্ছে। পশ্চিমা খাদ্য সংস্কৃতির বিপরীতে আমরা আমাদের খাদ্যাভ্যাস ইসলামী সংস্কৃতিতে গড়ে তুলতে পারি। পবিত্র কুরআন ও হাদিসে বর্ণিত বিভিন্ন খাদ্যকে আমাদের অবিচ্ছেদ্য অংশ বানিয়ে নেই। খেজুর, মধু, যাইতুন, যব ইত্যাদি। পবিত্র কুরআনে ৪ জায়গায় খেজুর ও খেজুর বৃক্ষের কথা আলোচনা হয়েছে। (সুরা ক্বাফ-১০, সুরা শু'আরা- ১৪৮, সুরা মারইয়াম-২৫, সুরা নাহল ৬৭) বিভিন্ন হাদিসেও খেজুরের কথা আলোচিত...

হারাম সম্পদ ও তার কুফল

আল্লাহ তা'আলা বলেছেন- يَا أَيُّهَا الرُّسُلُ كُلُوا مِنَ الطَّيِّبَاتِ وَاعْمَلُوا صَالِحًا ۖ إِنِّي بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ হে রাসূলগণ! পবিত্র বস্তু আহার করুন ও সৎকাজ করুনন। নিশ্চয় আমি আপনাদের কর্মতৎপরতা সম্পর্কে সম্যক জ্ঞাত। (সূরা মু'মিমুন-৫১) এই আয়াতে আল্লাহ তা'য়ালা নেক আমল এর আদেশ করছেন। হালাল রিজকও একটি আমল। তবুও সেটাকে আলাদা করে, এবং নেক আমল এর পূর্বে উল্লেখ করেছেন। পবিত্র কুরআনের বাক্য বিন্যাসের তাৎপর্য আছে। নেক আমলের পূর্বেই হালাল খাদ্যের কথা বলা হয়েছে এর গুরুত্ব বোঝাতে। কারণ আমল এর কবুলিয়াত ও রুহানিয়াত হাসেল হওয়ার জন্যে রুটিরুজি হালাল হওয়া জরুরী। শরীরে যদি হারাম খাবার প্রবেশ করে, তাহলে দিল মরে যায়। নেক আমলের স্বাদ পাওয়া যায় না। হারাম মালের একটা অন্যতম কুফল হচ্ছে, হেদায়েত অন্তরে প্রবেশ করে না। আমালে সালেহা বিস্বাদ লাগে। সদুপদেশ তিক্ত লাগে। আল্লাহ তায়ালা এক আয়াতে এদিকে ইংগিত করেছেন। كَلَّاۖ بَلْۜ رَانَ عَلَىٰ قُلُوبِهِم مَّا كَانُوا يَكْسِبُونَ কখনও না, বরং তাদের কৃতকর্মই তাদের হৃদয়ে মরিচা ধরিয়ে দিয়েছে। (আল-মুতাফ্‌ফিফীন ৮৩:১৪) হারাম অর্থের এই কুফল...

ফরেক্স ট্রেডিং এর ব্যাপারে ইসলাম কী বলে?

প্রশ্নঃ   আসসালামু আলাইকুম, Forex Exchange এর মাধ্যমে অনলাইনে বিভিন্ন মুদ্রার বিনিময়ে যে লভ্যাংশ পাওয়া যাবে তা কি ব্যবসায়িক ভাবে হালাল আয় হিসেবে ধরে নেয়া যাবে ? (যদি হালাল হয় বা না হয়, সেক্ষেত্রে শর'ঈ কোন হুকুমের ভিত্তিতে, অনুগ্রহ করে জানাবেন?) বারাকাল্লাহ।। উত্তরঃ ওয়ালাইকুম আসসালাম। বর্তমানে বিশ্বায়নের যুগে আন্ত:বর্ডার লেনদেন প্রতিনিয়তই হচ্ছে, হবে। প্রত্যেক দেশেরই অপর দেশের মুদ্রার প্রয়োজন হবে। ব্যবসায়িক লেনদেন, বিনিয়োগ, কেন্দ্রীয় ব্যাংকের জমাকরণ ইত্যাদি নানা কারণেই লাগবে। বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয়ে মৌলিকভাবে কোনো শরয়ী সমস্যা নেই। তবে যে কোন মুদ্রা লেনদেনেই শর্ত হলো লেনদেনটা স্পট বা নগদ হতে হবে। আর একই জাতীয় মুদ্রা হলে (যেমন USD-USD) অতিরিক্ত শর্ত হলো, সমান পরিমাণ হতে হবে। যেমন: ১০০ USD - ১০০ USD। তো, ব্যাংক, বিভিন্ন প্রতিষ্ঠানের নিজেদের প্রয়োজনেই আন্তর্জাতিক মুদ্রা বাজারে লেনদেন করতে হয়। এখানে লেনদেনটা মূলত তিন ভাবে হয়। Spot, Forward এবং Futures। Forward এবং Futures এবং তৎসংশ্লিষ্ট Options সবই ভবিষ্যতে পরিশোধ্য, কাজেই হালাল হওয়ার কোনো সুযোগ নেই। স্পট মৌলি...

সুদ: কিছু প্রশ্ন, কিছু কথা!

* কৈফিয়ত! naseehah গ্রুপে এক বোন প্রশ্ন করেছিলেন সুদী ব্যাংকে চাকুরি করা ভাড়াটিয়ার দেয়া অর্থ গ্রহণ করা বৈধ কি না! আমি তার উত্তর দিয়েছিলাম। কিন্তু সে উত্তর অনেকেরই মনপুত হয় নি। কেও কেও আপত্তি করেছিলেন, কেও বা উদ্বিগ্ন হয়েছিলেন। কথা দিয়েছিলাম, এটা নিয়ে লিখব। কিন্তু নানা ব্যস্ততায় সুযোগ তেমন মেলে নি। যারা লেখাটা পড়বেন, আশা করি মাঝপথ থেকে ফিরে যাবেন না। এটাও ইলম। ইলম অর্জনের যে ফজীলত রয়েছে, তা পাওয়ার আশা করতেই পারি। এক - সুদ নিয়ে কিছু আয়াত: -ٱلَّذِينَ يَأْكُلُونَ ٱلرِّبَوٰا۟ لَا يَقُومُونَ إِلَّا كَمَا يَقُومُ ٱلَّذِى يَتَخَبَّطُهُ ٱلشَّيْطَٰنُ مِنَ ٱلْمَسِّۚ ذَٰلِكَ بِأَنَّهُمْ قَالُوٓا۟ إِنَّمَا ٱلْبَيْعُ مِثْلُ ٱلرِّبَوٰا۟ۗ وَأَحَلَّ ٱللَّهُ ٱلْبَيْعَ وَحَرَّمَ ٱلرِّبَوٰا۟ۚ فَمَن جَآءَهُۥ مَوْعِظَةٌ مِّن رَّبِّهِۦ فَٱنتَهَىٰ فَلَهُۥ مَا سَلَفَ وَأَمْرُهُۥٓ إِلَى ٱللَّهِۖ وَمَنْ عَادَ فَأُو۟لَٰٓئِكَ أَصْحَٰبُ ٱلنَّارِۖ هُمْ فِيهَا خَٰلِدُونَ যারা সুদ খায়, তারা কিয়ামতে দন্ডায়মান হবে, যেভাবে দন্ডায়মান হয় ঐ ব্যক্তি, যাকে শয়তান আসর করে মোহাবিষ্ট করে দেয়। তাদের এ অবস্থার কারণ এই ...

মাছ ব্যতীত পানিতে বসবাসকারী অন্য প্রাণী খাওয়ার বিধান কী?

প্রশ্নঃ  কাঁকড়া খাওয়ার বিধান কী?   উত্তরঃ হানাফী মাজহাব এর বিশেষজ্ঞদের মতে, কাকড়া এটা 'কুরআনে বর্ণিত 'খাবায়েস' এর অন্তর্ভুক্ত'! সুরা আরাফের ১৫৭ নং আয়াত মোতাবেক, "তায়্যিবাত হালাল, আর খাবায়েস হারাম"! সুতরাং এ অঞ্চলের বিশেষজ্ঞদের মতে কাকড়া খাওয়া জায়েজ নয়, মাকরুহে তাহরীমী। ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রহ. এর মতও তাই। শামী-৬/৩০৮, ১/১৩৫, আলবাহরুর রায়েক-৬/৮০ উল্লেখ্য, নিজের সুবিধামত ভিন্ন মাসলাক বা মাজহাবের সুযোগ গ্রহণের অনুমতি নেই। কেও যদি নিজের মন মত বিভিন্ন মাজহাবের ছাড়গুলো গ্রহণ করে, তাহলে সালাফের সালেহীন এর সিদ্ধান্ত অনুযায়ী সে পথভ্রষ্ট। আল্লাহ পানাহ! -------  প্রশ্নঃ   পানির প্রানী হারাম হালাল বোঝার উপায় কি? যেমন, কচ্ছপ, অক্টোপাস, ঝিনুক, কাকড়া... আমি কিভাবে বুঝব যে কোনটা হালাল আর কোনটা হারাম? উত্তরঃ  মাছ ব্যতীত অন্য প্রানী খাওয়া হালাল নয়। আবদুল্লাহ ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমাদের জন্য দু’ প্রকারের মৃতজীব ও দু’ ধরনের রক্ত হালাল করা হয়েছে। মৃত জীব দু’টি হলো মাছ ও টিড্ডি এবং দু’ প্রকারের ...