ভাগে বা অংশীদারিত্বে কুরবানি বৈধ
গতকাল সন্ধ্যায় শুরু হয়েছে পবিত্র যিলহজ মাস । আর কিছু দিন পরেই কুরবানি । কুরবানির বিভিন্ন মাসায়েলের মধ্যে একটি মাসআলা হলো, উট, গরু ও মহিষ সর্বোচ্চ সাত জন মিলে কুরবানি দেয়া যায়। এটা বৈধ । কিন্তু আমাদের সমাজের এক শ্রেণির লোক যারা নিজেদের হাদীসের অনুসারী দাবী করে । বাস্তবতা হলো, হাদীসের উপর নয়; বরং হাদীস নিজেদের মনগড়া ব্যাখ্যা করে ঐ ব্যাখ্যাটাকে মানা তাদের অন্যতম একটি বৈশিষ্ট্য । . ‘বাংলাদেশ আহলেহাদীছ আন্দোলন’ যার আমির জনাব আসাদুল্লাহ আল গালিব সাহেব । তাদের দাবী হলো, ‘অংশীদারিত্বে বা ভাগে কুরবানি দেয়া এটি প্রচলিত একটি প্রথা। ভাগে কুরবানি দিলে কুরবানি হবে না । ভাগে কুরবানি করার যে সকল হাদীস রয়েছে, তা নাকি সফরের সাথে সম্পৃক্ত । কেউ সফরে গেলে ভাগে কুরবানি করার অনুমতি আছে । মুকিম অবস্থায় ভাগে কুরবানি করার কোনো অবকাশ নেই । এ বক্তব্য তারা তাদের মাসিক ‘আত-তাহরীক’ পত্রিকায় ছেপেছেন । সেই সাথে গালিব সাহেব তার নিজের লেখা বইয়েও এমন ভ্রান্ত কথা লিখেছেন । . এ হলো তাদের ভ্রান্ত দাবী । ভ্রান্ত মতবাদ । মনগড়া ব্যাখ্যা । এভাবে নিজেদের মন কর্তৃক গড়া ব্যাখ্যা করে তারা সেই ব্যাখ্যার উপর সাধারণ মানুষদের আহ্ববান...