বই পর্যালোচনাঃ ব্যাংক : ভুল প্রশ্নের ভুল উত্তর
ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক অনেক পুরাতন ইস্যু। এই প্রসঙ্গে সম্প্রতি পড়ে শেষ করলাম যাহিদ সিদ্দিক মুঘলের লেখা 'ব্যাংক : ভুল প্রশ্নের ভুল উত্তর' বইটি। আমার ব্যক্তিগত পাঠ-মূল্যায়ন তুলে ধরছি। ইসলামি ব্যাংকিং নিয়ে পক্ষে-বিপক্ষে লেখালেখি অনেক দিন ধরেই চলে আসছে। বিপক্ষে যারা লেখছেন তাদের লেখাগুলো আবার দুই ধরনের। ফিকহী ও নযরী। আলোচ্য বইটি দ্বিতীয় শ্রেণির। মানে এতে ব্যাংকিং ব্যবস্থার নযরীয়াতি সমালোচনা করা হয়েছে। এবং এক্ষেত্রে লেখক যত্নের সাথে কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করেছেন। যথা : পুঁজিবাদের ইসলামীকরণ, ব্যাংক কি আদৌ ইসলামী হতে পারে? ব্যাংকিংয়ের ইসলামীকরণের উপর পর্যালোচনা ইত্যাদি। এই বইয়ের একটি বিশেষ অংশ উপমহাদেশে ইসলামী ব্যাংকিংয়ের প্রাণপুরুষ মাওলানা তাকি উসমানী সাহেবের দৃষ্টিভঙ্গিকে খণ্ডণ করার জন্য বরাদ্দ করা হয়েছে। সেখানে লেখক তকি সাহেবের উদ্ভাবিত পদ্ধতিসমূহের বিশুদ্ধতা পর্যালোচনা করার পরিবর্তে তার দৃষ্টিভঙ্গি নিয়েই পুরোটা আলোচনা করেছেন। প্রথমে আমি লেখকের ব্যাপারে সংক্ষিপ্তাকারে কিছু মূল্যায়ণ পেশ করব। তারপর পয়েন্ট ধরে ধরে কিছু ব্যাপারের উপর আলোকপাত করব। সর্বশেষ যেসব বিষয় ভালো ...