পোস্টগুলি

ঈদ এর আহকাম লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

যিলহজ মাসের মাসয়ালা মাসায়েল

যিলহজ্ব শব্দটির আরবী উচ্চারণ যুলহিজ্জাহ। বাংলায় ‘যিলহজ্ব’ উচ্চারণে প্রসিদ্ধ। এই মাস ‘আশহুরে হুরুম’ তথা সম্মানিত চার মাসের অন্তর্ভুক্ত। এই পূর্ণ মাস, বিশেষত প্রথম দশ দিন অত্যন্ত ফযীলতপূর্ণ। ইসলামের গুরুত্বপূর্ণ দুটি আমল হজ্ব ও কুরবানী এ মাসেই আদায় করা হয়। যিলহজ্ব মাসের প্রথম দশকের মাহাত্ম্য ও গুরুত্ব অপরিসীম। কেননা আল্লাহ তাআলা এই দশকের রাত্রীর শপথ করেছেন কুরআনে কারীমে। ইরশাদ হয়েছে, وَ الْفَجْرِۙ وَ لَیَالٍ عَشْرٍ ‘শপথ ফযরের, শপথ দশ রাত্রির’। সূরা ফাজর (৮৯) : ১-২ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রা. ও মুজাহিদ রাহ.সহ অনেক সাহাবী, তাবেঈ ও মুফাসসির বলেন, এখানে ‘দশ রাত্রি’ দ্বারা যিলহজ্বের প্রথম দশ রাতকেই বুঝানো হয়েছে। তাফসীরে ইবনে কাসীর ৪/৫৩৫ 👍 প্রথম দশ দিনের ফজীলত ১/ হযরত ইবনে আব্বাস বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, مَا مِنْ أَيَّامٍ الْعَمَلُ الصَّالِحُ فِيهَا أَحَبُّ إِلَى اللَّهِ مِنْ هَذِهِ الْأَيَّامِ يَعْنِي أَيَّامَ الْعَشْرِ، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، وَلَا الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ؟ قَالَ: وَلَا الْجِهَادُ فِي سَبِيلِ الل...

কোরবানির দিনে নখ-চুল কাটার আদেশ কি শুধু কোরবানি দাতার জন্য!

কোরবানি দাতার জন্য জিলহজ্ব মাস শুরু হওয়ার পর নখ-চুল কাটা থেকে বিরত থাকা এবং কোরবানির পর তা কাটা উত্তম। এটা তো অনেকেরই জানা। কেননা এটা সুস্পষ্ট সহিহ হাদিসে বর্ণিত হয়েছে। উম্মে সালামা রা. থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- "যখন যিলহজ্বের দশক শুরু হবে তখন তোমাদের মধ্যে যে কুরবানি করবে সে যেন তার চুল নখ না কাটে।" (সহিহ মুসলিম, হাদিস ১৯৭৭; জামে তিরমিযি, হাদিস ১৫২৩) উক্ত হাদিসের উপর ভিত্তি করে ফকিহগণ কুরবানিদাতার জন্য নখ-চুল না কাটাকে মুস্তাহাব বলেছেন। অবশ্য কোন কোন ফকিহ উক্ত হাদিসের কারণে কোরবানির আগে নখ-চুল কাটা হারাম বলেছেন। অনেক কিতাবে হানাফি মাযহাব এর দিকে সম্বন্ধ করা হয়েছে যে, তাদের মতে কোরবানির আগে নখ-চুল কাটা হারামও নয় মাকরূহও নয়। এসম্পর্কে শায়খুল ইসলাম আল্লাম তাকী উসমানি দামাত বারাকাতুহুম বলেন, হানাফিদের কিতাবে আমি এটা পাই নি। (তাকমিলায়ে ফাতহুল মুলহিম: ৩/৪৮৬) তবে এ হুকুম তাদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে যারা যিলকদের শেষে নখ-চুল কেটেছে। অন্যথায় নখ-চুল বেশি লম্বা হয়ে যাবে, যা সুন্নাতের খেলাফ। এটা তো গেল ঐ ব্যক্তি সম্পর্কে আলোচনা য...

একই দিনে রোজা ও ঈদ বিষয়ে মাসিক আল কাউসারের ২৫টি প্রবন্ধের আর্কাইভ

ডাউনলোড করে নিন একই দিনে রোজা ও ঈদ বিষয়ে মাসিক আল কাউসারের ২৫টি প্রবন্ধের আর্কাইভ ই-বুক ---------- বক্ষ্যমাণ গ্রন্থে একই দিনে রোজা এবং ঈদ বিষয়ে উস্তাযুল আসাতিযা মুহতারাম মাওলানা আব্দুল মালেক হাফিযাহুল্লাহুর ২৫টি প্রবন্ধ একত্র করা হয়েছে। যা প্রথমতঃ আগস্ট-২০১৩ (শাওয়াল ১৪৩৪) থেকে ডিসেম্বর-২০১৫ (সফর ১৪৩৭) পর্যন্ত ধারাবাহিক ২২টি পর্বে মাসিক আল-কাউসারে প্রকাশিত হয়েছে। এরপর রয়েছে ২০১৭ সনের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে প্রকাশিত দুটি সম্পূরক প্রবন্ধ। সব মিলিয়ে ৫৬০ পৃষ্ঠা। তবে সবার প্রথমে রয়েছে মে-২০১৭ তে প্রকাশিত প্রবন্ধটি। যা ৪৭ পৃষ্ঠা। পুরো সাড়ে পাঁচশত পৃষ্ঠা পড়ার ধৈর্য যাদের নেই, তাঁরা ‘মোটামুটি’ হিসেবে প্রথম লেখাটি পড়লেই চলবে ইনশাআল্লাহ। তবে বিস্তারিত জানতে আর এবিষয়ে প্রকাশিত বিভ্রান্তিকর বইগুলোর পর্যালোচনা দেখতে আমাদেরকে পুরোটাই পড়তে হবে। ব্যপারটা কিছুটা কিফায়াতুল মুনতাহি এবং হিদায়াহ এর মত। তবে লক্ষণীয় বিষয় হচ্ছে, হালাতের তাকাযায় ই-বুকটি সংকলন করা হয়েছে এবং এজন্য ইজাযত নেয়া হয়নি। আমরা অবশ্যই এব্যাপারে সার্বিক বিশ্লেষনধর্মী পূর্ণাঙ্গ একটি পুস্তকের প্রত্যাশী। আশা করি উলামা হযর...

সত্যিই কি ঈদ মোবারক বলা যাবেনা?

ছবি
প্রশ্নঃ ঈদ মোবারক বলা কি জায়েজ নাই? এক আহলে হাদিস শায়খের লেকচার খুব করে প্রচার হতে দেখলাম, যেখানে তাঁরা এর বিরোধিতা করছে। উত্তরঃ  বিসমিল্লাহ্‌! আমাদের গাইরে মুকাল্লিদ বন্ধুরা ইদানীংকালে নতুন ট্রেন্ড চালু করেছে, ঈদ মুবারক বলে নাকি দুু'আ করা যাবেনা! চিন্তার দৌরাত্ম্য দেখুন... অন্ধ অনুসরণের বিরল দৃষ্টান্ত দেখুন। শায়খ বলেছেন- ঈদ মোবারক বলা যাবেনা, ব্যাস! বলা যাবেনা!! একটা বারের জন্য চিন্তা করে দেখছেনা- আমার আল্লাহর কাছে আমি যা ইচ্ছা দোয়া করবো, এতে সমস্যার কি আছে? এখানে তো খারাপ কিছু বলা হচ্ছে না। এখানে একজন মুসলমান অপর মুসলমানের জন্য দু'আ করছে "তোমার ঈদ বরকতময় হোক!" এখন কারো যদি বরকতের দরকার না থাকে তাহলে সে যেন অন্ধ অনুসরণ অব্যাহত রাখে..! আর যদি এই মর্মে কোনো হাদীস পান যে, "ঈদ মোবারক/ আপনার ঈদ বরকতময় হোক" দু'আ করা জায়েজ নাই, তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। সৌদির গ্র্যান্ড শায়েখ বিন বায (রহঃ) এর মতে ঈদ মোবারাক বলা জায়েয ======================== "ঈদ মোবারাক" বলা জায়েয কিনা এই বিষয়ে সৌদির শায়েখ বিন বায (রহঃ)কে প্...

সহীহ হাদিসের আলোকে ঈদের নামাযের তাকবীর সংখ্যা (১)

হাদীসঃ তাবেঈ কূরদুস বর্ণনা করেন, তাবেঈ ওয়ালীদ লোক পাঠালেন- হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা), হযরত হুযাইফা (রা), হযরত আবু মাসউদ বদরী (রা) এবং হযরত আবু মুসা আল আশ'আরী (রা) এই (৪জন) সাহা...