আট রাকাত তারাবীর দলীলসমূহ পর্যালোচনা এবং কিছু কথা...
হাদীস ১: হযরত আবু সালামা (রাঃ) আয়েশা (রাঃ) -কে জিজ্ঞেস করলেন যে, রাসূল (সাঃ) রমজান মাসে নামাজ কেমন পড়তেন? আয়েশা (রাঃ) বললেন, রমজান ও অন্য ১১মাসে ১১রাকাতের চেয়ে বেশী পড়তেন না। প্রথমে ৪রাকাত। যার সৌন্দর্য ও দীর্ঘতা সম্পর্কে প্রশ্ন কর না। তারপর ৪ রাকাত। যার সৌন্দর্য ওদীর্ঘতা সম্পর্কে প্রশ্ন কর না। তারপর ৩রাকাত। আমি বললাম ইয়া রাসূলাল্লাহ! আপনি কি বিতর পড়ার আগে ঘুমুচ্ছেন? তিনি (সাঃ) বললেন আয়েশা!আমার চোখ ঘুমায় কিন্ত অন্তর সজাগ থাকে। (বুখারী ১/১৫৪) পর্যালোচনাঃ বর্ণিত হাদীসটিকে আট রাকাত তারাবীর পক্ষে সবচেয়ে শক্তিশালী দলীল হিসেবে ব্যবহার করা হয়। কিন্তু হাদীসটি তাহাজ্জুদ সম্পর্কে। তারাবী সম্পর্কে নয়। আর তারাবী ও তাহাজ্জুদ যে এক নামাজ নয় বরং ভিন্ন ভিন্ন নামাজ সেকথা আহলে হাদীসদের দায়িত্বশীল আলিমগণও স্বীকার করেন। (দেখুন:আহলে হাদীস কা মাযহাব: পৃঃ ৯২-৯৩;ফাতাওয়া ছানাইয়্যাহ: ১/৬৮২, ৬৫৪) তাই বর্ণিত হাদীস দ্বারা ৮রাকাত তারাবীর দলীল দেয়া অজ্ঞতা ও দলান্ধতা বৈ কিছুই নয়। ২নং দলীল: জাবের ইবনে আব্দুল্লাহ (রাঃ) বলেন, রাসূল (সাঃ)...