মহামারী চলাকালে পূর্ববর্তী বুযুর্গদের স্বপ্নে প্রাপ্ত ও পরীক্ষিত কিছু আমল
১. কা’আব রা. বলেন, ‘سُبْحَانَ اللهِ’ ‘সুবহানাল্লাহ’ জিকির মহামারীকে রুখে দেয়। ইমাম শাফিঈ রহ. বলেন, মহামারীতে সবচেয়ে উত্তম দোয়া হল তাসবীহ পাঠ করা। অর্থাৎ ‘সুবহানাল্লাহ’ পাঠ করা । . ২. মা’রিফাত লাভকারী আরিফগনের এক জামাআত বলেন, মহামারীর দিনগুলো তে ১৩৬ বার দোয়ায়ে ইউনুস পড়বে। তাদের অনেকের মতে এটাই ইসমে আজম। . لَا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ . ৩. তাকিউদ্দীন সাবকী রহ. ৪০৯ হিজরির মহামারী চলাকালে তার ছেলে আবু হামিদের কাছে পত্র লিখেন যে, জনৈক নেককার ব্যক্তি রাসূল সা.-কে স্বপ্নে দেখেন। তিনি লোকজনকে নিচের দোয়াটি পড়তে বলেন, يَا وَدُوْدُ يَا وَدُوْدُ، يَا ذَا الْعَرْشِ الْمَجِيْدِ، يَا مُبْدِئُ يَا مُعِيْدُ، يَا فَعَّالَ لِّمَا يُرِيْدُ، اَسْأَلُكَ بِنُوْرِ وَجْهِكَ الَّذِيْ مَلَأَ أَرْكَانَ عَرْشِكَ، وَ بِقُدْرَتِكَ الَّتِيْ قَدَرْتَ بِهَا عَلَى خَلْقِكَ، وَ بِرَحْمَتِكَ الَّتِيْ وَسَعْتَ كُلَّ شَيْئٍ، اِرْفَعْ عَنَّا هَذَا الْوَبَاءَ . ৪. শিহাবুদ্দিন ইবনু আবি হাজলা রহ. বলেন, ৭৬৪ হিজরিতে মিশরে মহামারির ব্যপক প্রাদুর্ভাব দেখা দিলে কিছু নেককার লোক রাসূল...