পোস্টগুলি

Mahbubul Hasan Arife লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

এটা কি দরূদ পাঠের সঠিক পদ্ধতি?

নবীজীর শানে কিভাবে দরূদ পড়তে হবে? দরূদ পাঠের আদব কি হবে? এটা কমবেশি সবারই জানা থাকার কথা। কিন্তু আফসোসের কথা হল, আমরা এ সকল আদবের প্রতি কোন খেয়াল তো করিই না উপরন্তু নিজেদের পক্ষ থেকে দরূদ পাঠের এমন সব পদ্ধতি নির্ণয় করে নিয়েছি, যেগুলো না সাহাবাদের যুগে ছিল আর না তাবেয়ী-তবে তাবেয়ীদের যুগে ছিল আর না পরবর্তী আলেমদের পদ্ধতি ছিল। এতে আমরা দরূদ পাঠের মতো অতি সওয়াবের কাজকেও বিদআতে রূপান্তরিত করে ফেলছি; অথচ আমাদের কোন ভ্রুক্ষেপই নেই। আমাদের অবস্থা তাদের মতো হয়ে যাচ্ছে যাদের ব্যাপারে কোরআনে ইরশাদ হয়েছে- الَّذِينَ ضَلَّ سَعْيُهُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَهُمْ يَحْسَبُونَ أَنَّهُمْ يُحْسِنُونَ صُنْعًا  ‘তারা সেই সব লোক, পার্থিব জীবনে যাদের সমস্ত দৌড়-ঝাপ সরল পথ থেকে বিচ্যুত হয়েছে, অথচ তারা মনে করে তারা খুবই ভাল কাজ করছে।’ -কাহফ : ১০৪ এমনই একটি ভুল পদ্ধতি সম্পর্কে আল্লামা হাসকাফী রহ. (১০২৫-১০৮৮ হি:) তাঁর ‘আদ-দুররুল মুখতার’ গ্রন্থে (২/২৩২) আলোচনা করেছেন। তিনি বলেন- إزعاج الاعضاء برفع الصوت جهل، وإنما هى دعاء له ، والدعاء يكون بين الجهر والمخافته . ‘অঙ্গ-প্রতঙ্গ নাড়িয়ে উঁচু আওয়াজে দরূদ পড়া মুর্খ...

ইস্তেখারা এবং আমাদের সমাজ

ছবি
ইসলামপূর্ব জাহিলী যুগে মক্কার কাফেররা কোনো গুরুত্বপূর্ণ বিষয় দেখা দিলে যেমন ক্রয়-বিক্রয়, বিবাহ-শাদী, সফর ইত্যাদিতে শর দ্বারা ভাগ্য নির্ধারণ করতো। কল্যাণ অকল্যাণ তারা এর দ্বারাই নির্ধারণ করতো। তিনটি শর নিয়ে একটিতে লিখতো ‘আমার রব আদেশ করেছেন’ আরেকটিতে লিখতো, ‘আমার রব নিষেধ করেছেন’ আরেকটি খালি রাখতো। অত:পর যেটি হাতে উঠতো সে অনুযায়ী আমল করতো। আদেশ সূচকটি উঠলে কাজ করতো, নিষেধ সূচকটি উঠলে বিরত থাকতো আর তৃতীয়টি উঠলে আবার লটারির ব্যবস্থা করতো। এই ছিল জাহিলী যুগের কল্যাণ অকল্যাণ নির্ণয়ের পদ্ধতী। যা ছিল সম্পূর্ণ কাল্পনিক এবং আল্লাহর উপর অপবাদ দেয়ার শামিল। কেননা তারা ধরে নিত এটা তাআলার আদেশ ওটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন অথচ আল্লাহ তাআলা এমন আদেশ নিষেধ জারি করেন নি। এর পরিবর্তে মুসলমানদেরকে কল্যাণ কামনার বাস্তব সম্মত একটি পদ্ধতী শিক্ষা দেয়া হয়েছে। দেখুন, সেই পদ্ধতিটি কি। সহীহ বুখারী শরীফ (হাদীস নং-১১৬৬) সহ হাদীসের অসংখ্য কিতাবে হযরত জাবির রা. থেকে বর্ণিত হয়েছে, নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে এমনভাবে ইস্তেখারা শিক্ষা দিতেন যেমনভাবে কোরআনের সূরা শিক্ষা দিতেন। নবীজী বলতেন, তোমাদের ক...

শবে বরাত; ফাযায়েল, মাসায়েল, কুসংস্কার এবং কিছু কথা...

ছবি
শবে বরাত সম্পর্কে বিস্তারিত আলোচনা আমার শাবান ও শবে বরাত গ্রন্থে রয়েছে। ফেসবুকের পাঠকদের সুবিধার্থে  বিভিন্ন পর্বে ভাগ করে  এ সংক্রান্ত কয়েকটি পোস্ট দিয়েছিলাম। দীর্ঘ একটি নোট দেওয়ার অাবদার করেছিলেন অনেক ভাই। তাদের আবদার রক্ষার্থে এটি দেওয়া হল।  বাকি বিস্তারিত অালোচনা পড়ুন ' শাবান ও শবে বরাত' গ্রন্থে। আল্লাহ তাআলা শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উম্মতকে একটি মধ্যপন্থি উম্মত বানিয়েছেন। কোরআনে কারীমে ইরশাদ হয়েছে-‘এভাবেই আমি তোমাদেরকে এক মধ্যপন্থী উম্মত বানিয়েছি, যাতে তোমরা অন্যান্য লোক সম্পর্কে সাক্ষী হও এবং রাসূল হন তোমাদের পক্ষে সাক্ষী।’ (সূরা বাক্বারা, আয়াত: ১৪২) অর্থাৎ অন্যান্য উম্মতের তুলনায় এই উম্মতকে সর্বাপেক্ষা মধ্যপন্থী ও ভারসাম্যপূর্ণ উম্মত বানিয়েছেন। তাই এ উম্মতকে এমন বাস্তবসম্মত বিধানাবলী দেওয়া হয়েছে, যা কিয়ামত পর্যন্ত মানবতার সঠিক দিক-নির্দেশনা করতে সক্ষম। অন্যান্য উম্মতের মতো মুসলমানদেরকে এমন বিধান দেয়া হয় নি, যা অতি কঠিন কিংবা অতি শিথিল। আবার এই উম্মত বিশ্বাস কিংবা কর্মে অথবা ইবাদতে মোটকথা সর্বক্ষেত্রেই ভারসাম্যপূর্ণ। তার...

তাহক্বীকঃ আমরা ছোট জিহাদ থেকে বড় জিহাদের দিকে ফিরে এলাম

ছোট জিহাদ থেকে বড় জিহাদের দিকে ফিরে এলাম رجعنا من الجهاد الاصغر الى الجهاد الاكبر এখানে বড় জিহাদ দ্বারা উদ্দেশ্য হচ্ছে নফসের সাথে জিহাদ আর ছোট জিহাদ দ্বারা উদ্দেশ্য হচ্ছে কাফেরদের সাথে জিহাদ। জিহাদের প্রসঙ্গ আসলেই অনেক ভাইকে উক্ত কথাটি নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর হাদিস হিসেবে পেশ করতে শুনা যায়। কারো কারো কথা থেকে অনুমিত হয়, জিহাদ ছেড়ে শুধু তাসাওউফে লেগে থাকাই শ্রেয়। ‌এটাই যেন হাদীসটির উদ্দেশ্য। অথচ কথাটি বাস্তবে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর হাদিস কি না, আর হাদিস হলেও এর উদ্দেশ্যটা কি? এর ব্যাখ্যা কি? আমরা এগুলো তাহকিক করি না। এ বিষয়ে কিছু আলোচনা করার জন্যই এই লেখার আয়োজন। প্রথম কথা হলো, হাদিসের প্রসিদ্ধ কোনো গ্রন্থে উক্ত হাদিসটি পাওয়া যায় না। তবে ইমাম বাইহাকি রহ. তার ‌‘আয- যুহদুল কাবির’ গ্রন্থে (পৃ. ১৬৫) উল্লেখ করেন যে, হযরত জাবির রাহ. থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে একদল মুজাহিদ আসলে তিনি বললেন, তোমাদের আগমন শুভ হয়েছে। তোমরা ছোট জিহাদ থেকে বড় জিহাদের দিকে ফিরে এসেছে। জিজ্ঞাসা করা হলো বড় জিহাদ কোনটি? উত্তরে বললেন, কুপ্রবৃত্তির সা...

আশুরার দিন ভাল খাবার সংক্রান্ত হাদীস: বিস্তারিত পর্যালোচনা

সাধারণ মানুষের কাছে আশুরার দিনে প্রসিদ্ধ একটি আমল হলো পরিবারের লোকদের জন্য ভাল খাবারের ব্যবস্থা করা। এসম্পর্কে একটি হাদীসও লোকমুখে প্রসিদ্ধ রয়েছে। হযরত জাবির রা. নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন যে তিনি বলেছেন- " مَنْ وَسَّعَ عَلَى عِيَالِهِ يَوْمَ عَاشُورَاءَ وَسَّعَ اللَّهُ عَلَيْهِ فِي سَائِرِ سَنَتِهِ যে ব্যক্তি আশুরার দিন তার পরিবার পরিজনের জন্য সচ্ছলতার (ভাল খাবারের) ব্যবস্থা করবে আল্লাহপাক পূর্ণ বৎসর তাকে সচ্ছলতার সাথে রাখবেন। (তাবারানী কবীর, ১০/৯৪, হাদীস নং-১০০০৭; বাইহাকী, শুআবুল ঈমান :৫/৩৩১, হাদীস নং-৩৫১২) হাদীসটি হযরত ইবনে মাসউদ রা. থেকে এভাবে বর্ণিত হয়েছে- مَنْ وَسَّعَ عَلَى عِيَالِهِ يَوْمَ عَاشُورَاءَ لَمْ يَزَلْ فِي سَعَةٍ سَائِرَ سَنَتِهِ (বাইহাকী, শুআবুল ঈমান:৫/৩৩১, হাদীস নং-৩৫১৩) এছাড়াও হাদীসটি হযরত আবু হুরায়রা রা. এবং আবু সাঈদ খুদরী রা. থেকেও বর্ণিত হয়েছে। দেখুন, (বাইহাকী, শুআবুল ঈমান: ৫/৩৩৩, হাদীস নং-৩৫১৪-৩৫১৫) উক্ত হাদীসকে কেন্দ্র করে অনেকেই আশুরার দিনে পরিবারের পরিজনের জন্য ভাল খাবারের ব্যবস্থা করে থাকেন। বিভিন্ন বক্তা...

দুআ: কিছু ভ্রান্তি...

দুআ গুরুত্বপূর্ণ একটি ইবাদত। সব ইবাদতের সার এবং নির্যাস হচ্ছে দুআ। দুঅার মধ্যে আল্লাহর প্রতি বান্দার মুখাপেক্ষিতা ও ‘আবদিয়্যাত’ প্রকাশ পায়। কেননা বান্দা যখন আল্লাহকে ডাকে, তাঁর কাছে কোনো কিছু চায়, এই বিশ্বাস নিয়েই চায় যে আল্লাহ ছাড়া অন্য কেউ তার কোনো কল্যাণ বয়ে আনতে পারবে না, তেমনি তার কোনো ক্ষতিও করতে পারবে না। আর এটাই তো হচ্ছে তাওহিদ, এটাই তো এখলাছ। সুতরাং দুআর চেয়ে বড় কোনো ইবাদত হতে পারে না। হযরত ইবনে আব্বার রা. থেকে বর্ণিত তিরমিযি শরিফের একটি 'হাদিসে কুদসি'তে (২৫১৬) উপর্যোক্ত বিশ্বাস নিয়েই আল্লাহর কাছে চাইতে আদেশ করা হয়েছে। নবীজী সাল্লাল্লাহু অালাইহি ওয়া সাল্লাম হযরত ইবনে আব্বাস রা. কে বলেন- "তোমার কোনোকিছু চাওয়ার প্রয়োজন হলে আল্লাহ তাআলার নিকট চাও, আর সাহায্য প্রার্থনা করতে হলে আল্লাহ তাআলার নিকটেই কর। আর জেনে রেখো, যদি সকল উম্মতও তোমার কোন উপকারের উদ্দেশ্যে ঐক্যবদ্ধ হয় তাহলে ততটুকু উপকারই করতে পারবে, যতটুকু আল্লাহ তাআলা তোমার জন্য লিখে রেখেছেন। অপরদিকে যদি সকল উম্মত তোমার কোন ক্ষতি করার উদ্দেশ্যে একতাবদ্ধ হয়, তাহলে ততটুকু ক্ষতিই করতে সক্ষম হবে, যত...

মান্নত: একটি ভ্রান্তি...

যে-কোনো বিপদে-আপদে আমাদের সমাজে মান্নতের প্রচলন আছে। বিপদ-আপদে পড়লে কিংবা অসুস্থ হলে সাধারণত এভাবেই মান্নত করা হয়- যদি আল্লাহ আমাকে আমাকে সুস্থ করেন অথবা এই বিপদ থেকে মুক্তি দেন তাহলে দু’রাকাত নামায পড়ব কিংবা দু’টি রোযা রাখাব অথবা একটি গরু বণ্টন করে দিব। অর্থাৎ মান্নতকে রোগ কিংবা অন্য বিপদ-আপদ থেকে মুক্তির সাথে শর্ত করা হয়ে থাকে। মান্নতের এই পদ্ধতি সঠিক নয়। হাদিস শরিফে এধরণের মান্নতের ব্যাপারে সুস্পষ্ট নিষেধাজ্ঞা বর্ণিত হয়েছে। সহিহ বুখারি (৬৬০৮) ও মুসলিমে (১৬৪০) হযরত ইবনে উমর রা. এর সূত্রে বর্ণিত হয়েছে যে, নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে মান্নত থেকে নিষেধ করেছেন এবং বলেছেন, এটি কোনো কল্যাণ বয়ে আনে না। এটি তো কৃপণের কাছ থেকে মাল বের করার একটি পথ। আল্লাহর রাহে মান্নত করা তো ইবাদত। এটা তো ভালো কাজ। তাহলে এই নিষেধাজ্ঞার অর্থটা কি? ঐ যে মান্নতকে শর্তের সাথে সম্পৃক্ত করে ফেলা হয়েছে! শর্তযুক্ত মান্নত থেকে নিষেধাজ্ঞার অনেক কারণ রয়েছে। একটি তো হল, আকিদাগত সমস্যা। লোকে মনে করবে মান্নতের দ্বারা তাকদির পরিবর্তন হয়; মনে করবে অমুকের তাকদিরে একভাবে লেখা ছিল কিন্তু মা...

কোরবানীর সাথে আকীকা; সুন্নাহর অালোকে বিভ্রান্তি নিরসন

কোরবানীর মত আকীকাও ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান। নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিশেষ গুরুত্বের সাথে আকীকার কথা উল্লেখ করেছেন, যা হাদীস শরীফের কিতাবে নির্ভরযোগ্য সূত্রে বর্ণিত হয়েছে। বাচ্চা জন্মের সপ্তম দিনে এই কাজটি সম্পাদন করতে হয়। কোন কারণে এই দিনে আকীকা দিতে না পারলে পরবর্তীতে তা আদায় করার সুযোগ রয়েছে। কোরবানী ও আকীকা আলাদাভাবেই করা উচিৎ। প্রশ্ন হল, কেউ যদি আকীকা এবং কোরবানী একসাথে দিয়ে দেয়, তাহলে সেটা কি অবৈধ হবে? বা একারণে আকীকা ও কোরবানী আদায় হবে না? কোরআন সুন্নাহর দিকে গভীর দৃষ্টিতে তাকালে আকীকার সাথে কোরবানী দেয়ার বৈধতাই প্রমাণিত হয়। বিষয়টি বুঝতে হলে কয়েকটি বিষয় বুঝতে হবে। এক. আকীকাও এক ধরণের কোরবানী। হাদীস শরীফে আকীকাকে কোরবানী বলা হয়েছে এবং কোরবানীর জন্য যে শব্দ প্রয়োগ করা হয়েছে আকীকার ক্ষেত্রে সেই শব্দটিই প্রয়োগ করা হয়েছে। সূরা আনআমের ১৬২ নং অায়াতে কোরবানীকে ‘নুসুক’ বলা হয়েছে তেমনিভাবে সহীহ বুখারী ও মুসলিমসহ হাদীসের অসংখ্য কিতাবে কোরবানীকে নুসুক বলা হয়েছে। অপরদিকে কোরবানীর মত আকীকার ক্ষেত্রেও হাদীস শরীফে ‘নুসুক’ শব্দের প্রয়োগ করা হয়েছে যার অর্...