পোস্টগুলি

প্রচলিত ভ্রান্তি লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

শবে মেরাজের বিশেষ কোন ইবাদাত আছে কি?

ছবি
মেরাজের রাতে ইবাদতের বিশেষ ফযীলতের ব্যাপারে কোন হাদীস বিদ্যমান নেই। তাই শবে মেরাজের আলাদাভাবে কোন আমল ইসলামী শরীয়তে নেই। আশ্চর্য এর বিষয় হলো, শবে মেরাজ বেদয়াত বলার পরেও এটাকে তারাই পালন করতে উৎসাহ বোধ করেন। যারা একইদিনে বৈশাখ উদযাপন করেছেন। দিনে ইসলাম ও ঈমান বিরোধী কার্যকলাপ করে রাতে গিয়ে 'অতি মুমিন' প্রমাণ করতে বিদয়াতে লিপ্ত হচ্ছে। বাংগালীদের মাঝে উৎসব উৎসব ঝোকটা একটু বেশি। সবকিছুতেই উৎসব, আয়োজন আর ঘটা করে পালন করার একটা প্রবণতা। যে মেরাজে নবীজী সা. ৫ ওয়াক্ত ফরজ নামাজ এর বিধান আনলেন। সারা বছর সে ৫ ওয়াক্ত নামাজ আদায়ের খবর নেই, কিন্তু শবে মেরাজের এক রাতে একশ রাকাত নফল নামাজ পালন করছে। যেটা বিদয়াত! তাছাড়া মেরাজের ঘটনা রজবের ২৭ তারিখ ঘটেছে, এটা কোন হাদিস বা নির্ভরযোগ্য সনদেও প্রমাণিত না। তবে মেরাজ নিঃসন্দেহে রাসূল সা. এর মোজেজা ছিল। এটার উপর আমাদের আকীদা রাখতে হবে। কিন্তু এই রাতকে কেন্দ্র করে কোন আমল ইবাদাতের ভিত্তি নেই। নেই বিশেষ নামাজ, বিশেষ রোজা, আগরবাতি জ্বালানো, ভালো খাবারের আয়োজন, জিলাপি শিন্নি। এগুলো সবই ভিত্তিহীন প্রথা। কিছু বর্ণনা হাদিসের নামে প্রচার করা হয়, রজব...

পাত্রীর বাড়িতে বিয়ের আয়োজন প্রসঙ্গে ইসলাম কি বলে?

প্রশ্নঃ Assalamualaikum.. Amader ekhnkar somoye meyer family theke biyer khana khawanu ta normal hoye gche. Meyer family jodi normally nijer icchai khawai biyer onusthan kore tahole ki oi dawat a jawa jai? উত্তরঃ সাধারণত কাউকে দাওয়াত দিয়ে খাওয়ানো মুস্তাহাব আমল। কিন্তু পাত্রীপক্ষের প্রচলিত আয়োজনটা নাজায়েজ। কেন নাজায়েজ? এর কারণ অনেক। তার মধ্যে কয়েকটা ব্যাপার না বললেই নয়। মেয়েপক্ষের এই জাতীয় অনুষ্ঠান এর প্রচলন ইসলামে নেই। এটা খুব সম্ভবত হিন্দুয়ানী প্রথা থেকে এই সমাজে রয়ে গেছে। এই প্রথা পালনের জন্যে মেয়ের পরিবারকে অত্যন্ত করুন পরিস্থিতি ও আর্থিক চাপের মধ্য দিয়ে যেতে হয়। যে মেয়ের বাবা অঢেল সম্পত্তির মালিক, তার কাছে এই ব্যাপারটা গভীর আবেদন না রাখলেও, যে মেয়ের বাবা নেই, অথবা থাকলেও তার আর্থিক সংগতি নেই, তার কাছে এটা অত্যন্ত বেদনাদায়ক বিষয়। তারপরেও করতে হয়। কেন করতে হয়? সামাজিক চাপ, বরপক্ষের কাছে যেন ছোট না হয়, মেয়ের মান রক্ষা ইত্যাদি। এই মান রক্ষা বা প্রথা রক্ষা করতে গিয়ে অপরিসীম কষ্ট ও ত্যাগের শিকার হতে হয়, মেয়ের অভিভাবককে। অনেককে তো হাত পাততেও হয়। আল্লাহ পানাহ! সমস্যার মূল, এই ...

ইস্তেখারা এবং আমাদের সমাজ

ছবি
ইসলামপূর্ব জাহিলী যুগে মক্কার কাফেররা কোনো গুরুত্বপূর্ণ বিষয় দেখা দিলে যেমন ক্রয়-বিক্রয়, বিবাহ-শাদী, সফর ইত্যাদিতে শর দ্বারা ভাগ্য নির্ধারণ করতো। কল্যাণ অকল্যাণ তারা এর দ্বারাই নির্ধারণ করতো। তিনটি শর নিয়ে একটিতে লিখতো ‘আমার রব আদেশ করেছেন’ আরেকটিতে লিখতো, ‘আমার রব নিষেধ করেছেন’ আরেকটি খালি রাখতো। অত:পর যেটি হাতে উঠতো সে অনুযায়ী আমল করতো। আদেশ সূচকটি উঠলে কাজ করতো, নিষেধ সূচকটি উঠলে বিরত থাকতো আর তৃতীয়টি উঠলে আবার লটারির ব্যবস্থা করতো। এই ছিল জাহিলী যুগের কল্যাণ অকল্যাণ নির্ণয়ের পদ্ধতী। যা ছিল সম্পূর্ণ কাল্পনিক এবং আল্লাহর উপর অপবাদ দেয়ার শামিল। কেননা তারা ধরে নিত এটা তাআলার আদেশ ওটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন অথচ আল্লাহ তাআলা এমন আদেশ নিষেধ জারি করেন নি। এর পরিবর্তে মুসলমানদেরকে কল্যাণ কামনার বাস্তব সম্মত একটি পদ্ধতী শিক্ষা দেয়া হয়েছে। দেখুন, সেই পদ্ধতিটি কি। সহীহ বুখারী শরীফ (হাদীস নং-১১৬৬) সহ হাদীসের অসংখ্য কিতাবে হযরত জাবির রা. থেকে বর্ণিত হয়েছে, নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে এমনভাবে ইস্তেখারা শিক্ষা দিতেন যেমনভাবে কোরআনের সূরা শিক্ষা দিতেন। নবীজী বলতেন, তোমাদের ক...

খতম সংস্কৃতির অবসান হোক

আমাদের সমাজে মৃত ব্যাক্তির জন্য সওয়াব রেসানির উদ্দেশ্যে হুজুরদের ডেকে এনে টাকার বিনিময়ে খতম পড়ানোর একটা প্রথা দীর্ঘদিন যাবৎ প্রচলিত হয়ে আছে। সেই সুবাদে পাঞ্জাবি-টুপিধারী মানুষের একটা শ্রেণীও তৈরি হয়েছে। মানুষ তাদের আলেম মনে করে তাদের লেবাসের কারণে। যদিও বাস্তবতা সম্পূর্ণ উল্টা। এদের অনেকে ঠিকমত শুদ্ধ করে কুরআনও পড়তে পারে না। তাদের মূল কাজই হল মানুষের বাড়ি ঘুরে ঘুরে খতম পড়া। এটা তাদের আয় রোজগারের বড় একটা মাধ্যমও বটে। ছোট কালে এদের সাথে অনেক খতম পড়ার দুর্ভাগ্য আমার হয়েছে। পূর্ণ আমানতদারীর সাথে বলছি, তাদেরকে কোন দিনও পুরা কোরআন শেষ করতে দেখিনি। কিভাবে করবে? আমি হাফেজ মানুষ। থ্রিজি স্পিডে দুই পারা পড়ে শেষ করার আগেই তাদের সবার পড়া শেষ হয়ে যায়। তবু বিষয়টা আরও নিশ্চিত হওয়ার জন্য আমি অনেকবার পাশের জনের প্রতি লক্ষ্য রেখেছি। দেখলাম, আমার তিন চার পৃষ্ঠা পড়তে যে সময় লাগে তার এক পৃষ্ঠা পড়তে সে সময় লাগে। তারপরও আমার আগে তার পড়া শেষ। আসলে নির্দিষ্ট একটা সময় পার হওয়ার পর তাঁরা পড়া বন্ধ করে দেয়। চাই বাকি থাকুক বা নয়া থাকুক। কারণ তাদের অন্য বাড়ি যেতে হবে। একজায়গায় যদি এত সময় ব্যয় করে তাহলে তো কুলানো ...

নারী: উত্তরাধিকার এবং অধিকার প্রসঙ্গ

নারী: বঞ্চনা যার সর্বত্র সঙ্গী আমার রক্তসম্পর্কীয় এক আত্মীয়া, যিনি বয়সের ভারে প্রায় ন্যুব্জ, আমার দেখা পেয়ে কথার ডালি খুলে বসলেন। এই কথা সেই কথার পর জিজ্ঞেস করলেন, 'আচ্ছা বলো তো, আমি যদি আমার বাবার রেখে যাওয়া সম্পদ থেকে প্রাপ্য ওয়ারেসি সম্পত্তি নিয়ে নেই তাহলে ভাইদের সাথে আমার সব ধরনের সম্পর্ক চিরজীবনের জন্য শেষ হয়ে যাবে কথাটা কতোটুকু সত্য?' আমি আগে থেকে জানতাম ভাইদের সাথে উত্তরাধিকার সম্পত্তি নিয়ে তার কিছুটা মনোমালিন্য চলছে। তার ছেলেদের কথা হলো, 'মা তুমি তোমার পাওনা অংশ নিয়ে নাও। আমাদের সংসারের টানাটানির গ্লানি কিছু হলেও তো কমবে। যেখানে নিজেদেরই চলে না, সেখানে তোমার এতো বদান্যতা দেখানোর তো কোন মানে হয় না। তাছাড়া তুমি তো কারো থেকে করুণা ভিক্ষা করছো না। নিজের পাওনা সম্পদ উসুল করে নিতে চাচ্ছো। এতে এতো সংকোচ আর লজ্জার কী আছে!' আমি বুঝে নিলাম তিনি কেন প্রশ্নটা করলেন। আগে থেকেও কিছুকিছু জানতাম ব্যাপারটা। অনেক জায়গাতেই এমন ধারনা প্রচলিত আছে যে, বোনরা তাদের ওয়ারেসি সম্পত্তির ভাগ বুঝে নিয়ে গেলে বাপের বাড়ির সাথে তার সব ধরনের সম্পর্ক শেষ হয়ে যায়। ভাইদের সাথে ভ্রাতৃত্বের বন্ধন ছিন...

সুপারিশের প্রতীক্ষা

বাজার থেকে ফিরছিলাম। সাথে আমার ফুফাতো ভাইসহ আরো কয়েকজন লোক ছিলেন। তারা কথায় কথায় বললেন, মাসউদ থাকতে অতো চিন্তা কী! সে যখন জান্নাতে যাবে তখন কি আর আমাদের না নিয়ে যাবে? শুনেছি একজন হাফেজ নাকি অনেকজনকে জান্নাতে নিয়ে যেতে পারবে সুপারিশ করার মাধ্যমে। একজনের এমন কথায় অন্যরাও দেখলাম সায় দিল। মাথা দুলিয়ে নিজেদের সহমতের কথা জানান দিল। আমি শুনছিলাম আর মুচকি মুচকি হাসছিলাম। উনার কথা শেষ হবার পরে বললাম, আপনার কথার ভেতর ছোট একটা বাক্য ছুটে গেছে। সবাই এবার একযোগে আমার দিকে তাকালো। কী সেটা? বললাম, সেটা হল, যদি হাফেজ নিজে জান্নাতে যেতে পারে তাহলে। মানে সে নিজে যদি আগে জান্নাতে যেতে পারে তখন হয়তো আল্লাহ তাআলা তাকে সুযোগ দিবেন কিছু মানুষের ব্যাপারে সুপারিশ করতে। কিন্তু আগে তো হাফেজের নিজেকে জান্নাতে যেতে হবে। এখন আমি যে জান্নাতে যাবো তার নিশ্চয়তা কী? আমার পাল্টা জবাব শুনে এবার তারা কিছুটা থতমত খেয়ে গেল। বললো, এভাবে তো কেউ বলে না। সবাই বলে, একজন কুরআনে হাফেজ এতোজনকে জান্নাতে নিয়ে যাবেন। আসলেও আমাদের সমাজে সুপারিশ নিয়ে এক ধরণের ভ্রান্তি আছে মানুষের ভেতর। অনেক মা-বাবা আগেভাগে নিয়ত করে রাখে ছেলেকে মাদর...

বেহেশতী জেওর কি আশরাফ আলী থানবী রহঃ এর কিতাব?

ছবি
প্রশ্ন বেহেশতী জেওর আমাদের উপমহাদেশে একটি বহুল পরিচিত কিতাব। ঘরে ঘরে এ কিতাব বিদ্যমান। এ কিতাবের শেষে কিছু তাবিজ ও বিভিন্ন চিকিৎসার কথা লিখা আছে। এসব বিষয়ে কিছুটা সন্দেহের সৃষ্টি হয়েছে। উপরোক্ত চিকিৎসা পদ্ধতি কি হাকীমুল উম্মত আশরাফ আলী থানবী রহঃ নিজেই লিখেছেন? দয়া করে জানালে কৃতজ্ঞ হবো। উত্তর بسم الله الرحمن الرحيم অনেকে হাকীমুল উম্মত বলতে বুঝে থাকেন যে, উম্মতের হেকিমী ডাক্তার। আসলে বিষয়টি তা নয়। আশরাফ আলী থানবী রহঃ এ উপমহাদেশের আল্লাহ ভোলা মানুষদের জন্য অন্তরের চিকিৎসক ছিলেন। নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পাবন্দ এক সাচ্চা আল্লাহর ওলী ছিলেন। তিনি কুরআন ও হাদীসের নূর দিয়ে গোনাহে জর্জরিত অন্তরকে আল্লাহ অভিমুখী করার চিকিৎসক ছিলেন। হেকিমী চিকিৎসক নন। বেহেশতী জেওরের শেষাংশে যেসব চিকিৎসা পদ্ধতি লিপিবদ্ধ করা আছে, এর অধিকাংশের নজীর সালাফের কিতাবে বিদ্যমান রয়েছে। দেখুনঃ ১. আত্তিব্বুন নববী, ইবনুল কাইয়্যিমকৃত। ২. আত্তিব্বুন নববী, আবু নাঈম আলইস্ফাহানীকৃত। ৩. আলআমরাজ। ইমাম যিয়া আলমাকদিসীকৃত। ইত্যাদি। ৪. এছাড়া লা-মাযহাবী আলেম নওয়াব সিদ্দীক হাসান খানের সংকলিত “আদ...

দুআ: কিছু ভ্রান্তি...

দুআ গুরুত্বপূর্ণ একটি ইবাদত। সব ইবাদতের সার এবং নির্যাস হচ্ছে দুআ। দুঅার মধ্যে আল্লাহর প্রতি বান্দার মুখাপেক্ষিতা ও ‘আবদিয়্যাত’ প্রকাশ পায়। কেননা বান্দা যখন আল্লাহকে ডাকে, তাঁর কাছে কোনো কিছু চায়, এই বিশ্বাস নিয়েই চায় যে আল্লাহ ছাড়া অন্য কেউ তার কোনো কল্যাণ বয়ে আনতে পারবে না, তেমনি তার কোনো ক্ষতিও করতে পারবে না। আর এটাই তো হচ্ছে তাওহিদ, এটাই তো এখলাছ। সুতরাং দুআর চেয়ে বড় কোনো ইবাদত হতে পারে না। হযরত ইবনে আব্বার রা. থেকে বর্ণিত তিরমিযি শরিফের একটি 'হাদিসে কুদসি'তে (২৫১৬) উপর্যোক্ত বিশ্বাস নিয়েই আল্লাহর কাছে চাইতে আদেশ করা হয়েছে। নবীজী সাল্লাল্লাহু অালাইহি ওয়া সাল্লাম হযরত ইবনে আব্বাস রা. কে বলেন- "তোমার কোনোকিছু চাওয়ার প্রয়োজন হলে আল্লাহ তাআলার নিকট চাও, আর সাহায্য প্রার্থনা করতে হলে আল্লাহ তাআলার নিকটেই কর। আর জেনে রেখো, যদি সকল উম্মতও তোমার কোন উপকারের উদ্দেশ্যে ঐক্যবদ্ধ হয় তাহলে ততটুকু উপকারই করতে পারবে, যতটুকু আল্লাহ তাআলা তোমার জন্য লিখে রেখেছেন। অপরদিকে যদি সকল উম্মত তোমার কোন ক্ষতি করার উদ্দেশ্যে একতাবদ্ধ হয়, তাহলে ততটুকু ক্ষতিই করতে সক্ষম হবে, যত...

মান্নত: একটি ভ্রান্তি...

যে-কোনো বিপদে-আপদে আমাদের সমাজে মান্নতের প্রচলন আছে। বিপদ-আপদে পড়লে কিংবা অসুস্থ হলে সাধারণত এভাবেই মান্নত করা হয়- যদি আল্লাহ আমাকে আমাকে সুস্থ করেন অথবা এই বিপদ থেকে মুক্তি দেন তাহলে দু’রাকাত নামায পড়ব কিংবা দু’টি রোযা রাখাব অথবা একটি গরু বণ্টন করে দিব। অর্থাৎ মান্নতকে রোগ কিংবা অন্য বিপদ-আপদ থেকে মুক্তির সাথে শর্ত করা হয়ে থাকে। মান্নতের এই পদ্ধতি সঠিক নয়। হাদিস শরিফে এধরণের মান্নতের ব্যাপারে সুস্পষ্ট নিষেধাজ্ঞা বর্ণিত হয়েছে। সহিহ বুখারি (৬৬০৮) ও মুসলিমে (১৬৪০) হযরত ইবনে উমর রা. এর সূত্রে বর্ণিত হয়েছে যে, নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে মান্নত থেকে নিষেধ করেছেন এবং বলেছেন, এটি কোনো কল্যাণ বয়ে আনে না। এটি তো কৃপণের কাছ থেকে মাল বের করার একটি পথ। আল্লাহর রাহে মান্নত করা তো ইবাদত। এটা তো ভালো কাজ। তাহলে এই নিষেধাজ্ঞার অর্থটা কি? ঐ যে মান্নতকে শর্তের সাথে সম্পৃক্ত করে ফেলা হয়েছে! শর্তযুক্ত মান্নত থেকে নিষেধাজ্ঞার অনেক কারণ রয়েছে। একটি তো হল, আকিদাগত সমস্যা। লোকে মনে করবে মান্নতের দ্বারা তাকদির পরিবর্তন হয়; মনে করবে অমুকের তাকদিরে একভাবে লেখা ছিল কিন্তু মা...