পোস্টগুলি

ফিতনা লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

কিতাবুল ফিতানের পাঠকদের সমীপে

কিতাবুল ফিতান অর্থ ফিতনার আলোচনা বিষয়ক গ্রন্থ। এখানে সুনির্দিষ্ট কোনো গ্রন্থ উদ্দেশ্য নয়; বরং বাংলা ভাষায় এ যাবৎ প্রকাশিত যেকোনো গ্রন্থ উদ্দেশ্য। কয়েক বছর ধরে ফিতান বিষয়ে পাঠকদের বেশ আগ্রহ তৈরি হয়েছে। তাই প্রকাশকরাও এ বিষয়ে বিভিন্ন বই প্রকাশ করছে। এর পরিপ্রেক্ষিতে বাংলা ভাষায় প্রকাশিত কিতাবুল ফিতানগুলো সম্পর্কে সংক্ষিপ্ত মূল্যায়ন তুলে ধরা সংগত মনে হচ্ছে। আর বিষয়টি স্পষ্ট করার জন্য প্রাসঙ্গিক কিছু কথা বলাও প্রয়োজন।       ১. ফিতান বিষয়ক অধিকাংশ হাদিসই অশুদ্ধ, অগ্রহণযোগ্য ও অপ্রমাণিত। অন্যান্য বিষয়ের তুলনায় এ বিষয়ে জাল, ভিত্তিহীন ও দুর্বল হাদিসের সংখ্যা অনেক বেশি।   ২. ফিতান বিষয়ক হাদিসগুলোকে আমরা দু-ভাগে ভাগ করতে পারি : (ক) যা অতীতে সংঘটিত হয়েছে। (খ) যা বর্তমান বা ভবিষ্যতের সঙ্গে সম্পর্কিত। অতীত ফিতনার সঙ্গে ইতিহাসের নিবিড় সম্পর্ক রয়েছে। ইতিহাসের বর্ণনাগুলোর মধ্যেও শুদ্ধ এবং অশুদ্ধ দুই ভাগ রয়েছে। হাদিসের তাহকিকের তুলনায় ইতিহাসের বর্ণনার তাহকিক কঠিনই বটে। ইতিহাসের বিশুদ্ধ বর্ণনার আলোকেই কেবল অতীত ফিতনাগুলোর আলোচনা বোঝা সম্ভব। অন্যথায় হিতে বিপরীত হওয়ার আশঙ্কা রয়েছে।...

মুসলিমদের ঈমান আক্বীদাহর ভয়ংকর ভাবে হরণ করছে কোয়ান্টাম মেথড

দ্বীনের মধ্যে ধর্মের নামে দিন দিন বহু ফিতনাহ ও ভ্রান্তি তৈরি হচ্ছে। একটা শেষ হতে না হতেই আরেকটা শুরু হয়, উলামায়ে উম্মত যুগে যুগে এসব ফিতনাহ অপসারণে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে আসছেন,  ইনশাআল্লাহ ভবিষ্যতেও করবেন। সাধারণ মুসলমানদের উচিৎ প্রতি সালাতের পর আলেমদের জন্য দুয়া করা,কেননা তাদের কারনেই সঠিক দ্বীন ও আক্বীদাহ এখনও আমাদের মাঝে অক্ষত আছে আল্লাহ তাদের মাধ্যমে একে জিইয়ে রেখেছেন। তাদের অক্লান্ত মেহনতের দাম আমরা না দিতে পারলেও আল্লাহ আযযা ওয়া জাল্লা অবশ্যই দিবেন। দেশীয় বিভিন্ন ভ্রান্ত ফিরক্বাহর মাঝে অন্যতম একটি কোয়ান্টাম মেথডের ফিতনাহ।  . মেডিটেশন ও ধ্যানমগ্নতার নামে কোয়ান্টাম মেথড ব্যতিক্রমধর্মী মেডিটেশনের কথা বলছে। মেডিটেশনের উৎপত্তি হয়েছিল মানসিক ও শারীরিক রোগ মুক্তির লক্ষে অথচ কোয়ান্টাম মেথড রোগ নিরাময়ের গন্ডি থেকে বেরিয়ে জীবনের সর্বক্ষেত্রে এক নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণের আহ্বান জানাচ্ছে। রোগ নিরাময়ের বিশ্বাসের স্থানে তারা মুক্ত বিশ্বাস নামে বিভিন্ন ধরণের কুফরী আকীদার প্রচার শুরু করেছে। কোয়ান্টাম মেথডের প্রধান গুরুজী শহীদ আল বোখারী মহাজাতক প্রথমে জ্যোতিষী ছিলেন। তিনিই কোয়ান্টা...

আহলে হাদীস ও হানাফীদের মাঝে একটি মৌলিক পার্থক্য

প্রশ্ন: কুরআন-হাদীসের উপর আমলের ক্ষেত্রে আহলে হাদীস ও হানাফীদের মধ্যে মৌলিক পার্থক্য কী? উত্তর: আহলে হাদিসরাও গবেষণা করে মাসআলা বের করে। হানাফীরাও গবেষণা করে মাসআলা বের করে। কোন মাসআলা যদি ইমাম আবু হানিফা রহ. কুরআন ও হাদীস থেকে বের করেন, তাহলে হানাফীরা বলে, এটা আবু হানীফা রহ. এর মাজহাব। ইমাম আবু ইউসুফ বের করলে বলে, এটা ইমাম আবু ইউসুফ রহ. এর মাজহাব। সুফিয়ান সাউরী রহ. বের করলে তারা বলে, এটা সুফিয়ান সাউরীর মত। কিন্তু আহলে হাদিসরা নিজেদের সমস্ত গবেষণাকে কুরআন-হাদীস বলে চালিয়ে দেয়। গবেষণা করে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আর নিজের গবেষণাকে সরাসরি কুরআন-হাদীস বলে চালিয়ে দেয়। মাসআলা বের করে মুজাফফর বিন মুহসিন। এরপর নিজের গবেষণাকে ওহীর মর্যাদা দিয়ে বলে, এটাই কুরআন-হাদীসের মত। হাদীসের সহীহ-জয়ীফ নির্ধারণ করেন আলবানী সাহেব, অথচ নিজের সহীহ-জয়ীফকে সরাসরি ওহীর মর্যাদা দেয়। উভয় দলই কুরআন হাদীস ব্যাখ্যা করে। হানাফীরা ব্যাখ্যার সাথে ব্যাখ্যাকারীর নাম বলে দেয়। কিন্তু আহলে হাদিসরা ব্যাখ্যাকারীর নাম বলা তো দূরে থাক, ব্যাখ্যাটাকেই সরাসরি কুরআন-হাদীস বানিয়ে দেয়। আপনি যদি মুজাফফর বিন মুহসিনের কোন গবেষণা না ম...

যাল্লাত ও শুযুযাত- আলেমদের বিরল ও বিচ্ছিন্ন মতের অনুসরণ....

'যাল্লাত, শুযুযাত, নাওয়াদের' ইত্যাদি দ্বারা বোঝানো হয়, শরীয়তের কোন সুষ্পষ্ট প্রতিষ্ঠিত বিধানের বিপরীতে, প্রায় সকল ইমামদের মতামতের চেয়ে ভিন্ন ও সাংঘর্ষিক মত প্রদান করা। যেমন, ৫ ওয়াক্ত নামাজ ফরজ। কেও একজন এটাকে মুস্তাহাব বলল। মদ খাওয়া হারাম। কেও একজন, এটাকে জায়েজ বলল। এই ধরণের মতামত যদি কেও দিয়েও থাকেন, সেটা অনুসরণ করা হারাম ও নিকৃষ্ট কাজ। কেন এই বিষয়টা লিখছি? বর্তমান সময়ের 'প্রাক্টিসিং' বা ইসলামি বিধিবিধান অনুসরণ করতে আগ্রহীদের সবচেয়ে বড় কয়েকটা ফেতনার মাঝে একটি হচ্ছে, 'শায আকওয়াল অনুসরণ করা'! অর্থাৎ, কোন ইমাম বা গবেষক এমন মত দিয়েছেন, যা প্রতিষ্ঠিত বিধানের বিপরীত অথবা সালাফে সালিহিনদের কেও এই মত দেন নি। কিংবা, পূর্বে কেও এই মত দিলেও সে মত উম্মাহর অন্যান্য আলেমগণ গ্রহণ করে নি। এর অনুসরণ ও হয় নি। যেমন, ইবনে হাজাম যাহেরী। তিনি কিছু মত দিয়েছেন, যা সকল আলেম প্রত্যাখ্যান করেছে। কেও এর অনুসরণ করে নি। তিনি বলেছেন, 'সন্তানের পিতা ধনী হলে সে তার সন্তানকে হত্যা করতে পারবে। কারণ পবিত্র কুরআনে দারিদ্র্যের ভয়ে সন্তান হত্যা করতে নিষেধ করা হয়েছে। ধনী ব্যক্তির তো দারিদ...

E-book: কোয়ান্টাম মেথড: ঈমান ধ্বংসকারী একটি ফাঁদ

ছবি
আসসালামু আলাইকুম, কোয়ান্টাম মেথডের কাজকর্মে ইসলামিক বিভিন্ন পরিভাষা বা কথাবার্তার ব্যাবহার দেখে অনেক ভাইকেই বিভ্রান্ত হতে দেখা যায়। আবার অনেকে এমন আছেন, যারা ব্যাপারটাকে পছন্দ করেন না। তবে স্পষ্ট  দলিল-প্রমাণ না থাকার কারণে অন্যকে সাবধান করতেও পারেননা। আবার অনেকে শুধু ব্যাপারটা সম্পর্কে কোরআন সুন্নাহর আলোকে বিস্তারিত জানতে চান মাত্র। আপনাদের সবার জন্যই আমাদের এই উপস্থাপনা। এই ই-বুক এর লেখাগুলো মূলত মাসিক আলআবরার-এ ২০ পর্বে ধারাবাহিকভাবে প্রকাশিত একটি গবেষণা প্রবন্ধের সংকলন মাত্র। লিখেছেন উস্তায মুফতী শরীফুল আজম। তাহলে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করে ফাইলটি ডাউনলোড করে নিন... আর আপনার দুয়ায় আমাদেরকে ভুলবেন না যেন.... নামঃ কোয়ান্টাম মেথড: ঈমান ধ্বংসকারী একটি ফাঁদ (Quantum method- the destroyer of iman) সাইজঃ ৩.৭৪ এমবি ডাউনলোড লিংকঃ গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই শেয়ার করবেন।  আল্লাহ হাফেজ